• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের বিরুদ্ধে গোপন সমঝোতা? বাংলাদেশকে ক্ষেপণাস্ত্র দিতে চায় পাকিস্তান!

ভারতের বিরুদ্ধে গোপন সমঝোতা? বাংলাদেশকে ক্ষেপণাস্ত্র দিতে চায় পাকিস্তান!

Raja Majumder by Raja Majumder
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মন থেকে অতীতের স্মৃতি মুছে ফেলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন পাক বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ঈশাক দার। শনি ও রবিবার তিনি ঢাকায় ছিলেন এবং দু-দেশের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলি বা বর্তমান তদারকি সরকারের চালিকা শক্তিগুলির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। বিএনপি, জামায়তে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা ঈশাক দারের সঙ্গে দেখা করেছেন। তেমনই ঈশাক দার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেন। তিনি বাংলাদেশের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা পত্র স্বাক্ষর করেন। সবমিলিয়ে বেশ জমজমাট ছিল এই সফর। তবে এর মধ্যেই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে যে খবর এসেছে তা যথেষ্টই গুরুতর। জানা যাচ্ছে পাকিস্তান এবার বাংলাদেশকে মাঝারি পাল্লার ক্ষেপনাস্ত্র দিচ্ছে। সেই বিষয়েও গোপন সমঝোতা হয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছিল বলে খবর। এবার ঈশাক দার বাংলাদেশে গিয়ে ক্ষেপনাস্ত্র নিয়ে সদর্থক আশ্বাস দিয়েছেন বলেই ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন। এও জানা যাচ্ছে, পাকিস্তান ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার আরেকটি পদক্ষেপ হিসেবে বাংলাদেশের কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ১৬ আগস্ট ইসলামাবাদে গিয়েছিলেন। এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশ-পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা “নতুন উচ্চতায় পৌঁছানো” নিশ্চিত করা। নয়া দিল্লি পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে।

ADVERTISEMENT

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাক সেনাবাহিনীর নির্বিচারে গণহত্যা চালানোর জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা, যুদ্ধকালীন ক্ষতিপূরণ ও স্বাধীনতাপূর্ববর্তী সম্পদের সুষম বণ্টনের যে দাবি বাংলাদেশের তরফে ছিল, পাক বিদেশমন্ত্রী সেই দাবি অমূলে নস্যাৎ করেছেন। যা নিয়ে বাংলাদেশ মৃদু প্রতিবাদ জানালেও খুব একটা রা কাড়েননি মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টারা। এমনকি জামাত বা বিএনপিও কোনও প্রতিবাদ করেনি পাক বিদেশমন্ত্রীর মন্তব্যে। ফলে বোঝাই যাচ্ছে, হাসিনা পরবর্তী বাংলাদেশের আসল উদ্দেশ্য কি। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও কূটনৈতিক মহলের আশঙ্কা,পাকিস্তান বাংলাদেশকে আব্দালি ক্ষেপণাস্ত্র দিতে চলেছে। এটি স্বল্প পাল্লার ব্যালেস্টিক মিসাইল, যার পাল্লা ৪০০ কিলোমিটার অর্থাৎ ভারতের বেশ কয়েকটি বড় শহর এর আওতায় চলে আসবে। এখন প্রশ্ন হল, কেন পাকিস্তান এই ধরণের ক্ষেপণাস্ত্র দিতে চাইছে বাংলাদেশকে? ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং বা আইডিআরডাবলিউ তাঁদের ওয়েবসাইটে জানিয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ কিনতে চাইছে স্বল্প পাল্লার আব্দালি এসআরবিএম ক্ষেপণাস্ত্র। কারণ এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কোনও ক্ষেপণাস্ত্র নেই। অপরদিকে পাকিস্তানও আগ্রহী বাংলাদেশকে এই ক্ষেপণাস্ত্র দিতে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন, মূলত দুটি কারণে ঢাকাকে ওই ক্ষেপণাস্ত্র বিক্রি করতে চাইছে পাকিস্তান। প্রথমত,ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির সুযোগ নিয়ে এই অঞ্চলে প্রভাব বাড়ানোর চেষ্টা করতে চায় ইসলামাবাদ। দ্বিতীয়ত এটির যা পাল্লা তাতে একমাত্র ভারতের বিরুদ্ধেই আব্দালি ব্যবহার করা যাবে।
জানা যাচ্ছে, বাংলাদেশকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া নিয়ে ইউনূস প্রশাসনের সঙ্গে দীর্ঘ সময় ধরেই কথাবার্তা চালাচ্ছিল পাক সেনাবাহিনী ও তাঁদের গুপ্তচর সংস্থা আইএসআই। কিন্তু গত মে মাসে পাকিস্তানের মাটিতে ভারতীয় সেনা অপারেশন সিদুঁর অভিযান চালায়। এতে পাক সেনাবাহিনীর বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের একাধিক সামরিক ও বিমানঘাঁটি কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। যার মেরামতির কাজ চালাচ্ছে পাক সেনাবাহিনী। ফলে বদলার আগুণে জ্বলছে ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডি। তাই তাঁরা ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খুলতে চাইছে ভারতের পূর্ব প্রান্তে এতে শিলিগুড়ি করিডোর বা ভারতের চিকেন নেক যেমন সহজেই টার্গেট করা যাবে, তেমনই উত্তর-পূর্ব ভারতও আক্রমণ করা যাবে। সেই কারণেই ইউনূস এবং জামাতের ছত্রছায়ায় বাংলাদেশের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করেছে পাকিস্তান। এ ক্ষেত্রে পাকিস্তান ও ইউনূস সরকারের মধ্যে যোগসুত্রের কাজ করছে জামায়তে ইসলামী বাংলাদেশ। বাংলাদেশ যদি পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হাতে পায় তাহলে কি তা ভারতের জন্য কি হুমকি? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আব্দালি ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য একটা হুমকি তো বটেই। যেখানে মুহাম্মদ ইউনূস একাধিকবার ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলি নিয়ে হুমকি দিয়েছেন। এটা তাঁর সরকারের মনোভাবেরই প্রতিফলন। এমনকি অন্তর্বর্তী সরকারের চালিকাশক্তি হিসেবে পরিচিত এনসিপি নেতারা স্পষ্ট ভাষায় পাকিস্তানের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে আসছেন। সবমিলিয়ে পাকিস্তান যদি বাংলাদেশকে আব্দালি বা অন্য কোনও ক্ষেপণাস্ত্র দেয় তা ভারতের জন্য হুমকি। তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ তীর ও এস-৪০০ যে কতটা কার্যকরি সেটা অপারেশন সিঁদূরের সময়ই প্রমাণিত হয়েছে। ফলে আব্দালি হোক বা সাহিন বা গজনভি, যে ক্ষেপণাস্ত্রই পাকিস্তান বাংলাদেশের হাতে তুলে দিক, ভারতের ভয় পাওয়ার কোনও কারণ নেই।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে মব জাস্টিস! ইউনূুস-এনসিপি-জামাতের মুখোশ খুললেন বিএনপি নেতা

Next Post

মাহফুজ আলমকে ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ কোথায় পালাবে ছাত্র উপদেষ্টারা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
35
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
মাহফুজ আলমকে ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ কোথায় পালাবে ছাত্র উপদেষ্টারা

মাহফুজ আলমকে ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ কোথায় পালাবে ছাত্র উপদেষ্টারা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি