• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের নিশানায় মুহাম্মদ ইউনূস? ভয়ে পালানোর ছক কষছেন ৮ উপদেষ্টা!

ভারতের নিশানায় মুহাম্মদ ইউনূস? ভয়ে পালানোর ছক কষছেন ৮ উপদেষ্টা!

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভারতীয় বিমান বাহিনী উত্তর-পূর্বাঞ্চলে একটি বৃহৎ পরিসরে বিমান মহড়া পরিচালনা করতে চলেছে, যা এই অঞ্চলের সবচেয়ে বড় মহড়া। এর জন্য ভারত সরকার একটি নোটিশ টু এয়ারমেন বা নোটাম জারি করেছে। যা লাগু থাকবে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ ওই ২২ দিন উত্তর-পূর্ব ভারতের আকাশসীমা ব্যবহারে আন্তর্জাতিক বিমানগুলির জন্য নিষেধাজ্ঞা থাকবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই বিষয়টিকে দুটি গুরুত্বপূর্ণ মাত্রা দিচ্ছেন। প্রথমটা হল, উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য মূলত চিন, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী। এবং দ্বিতীয়টি হল, কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীর চার প্রধান এবং ইস্টার্ণ কমান্ডের শীর্ষ আধিকারিকদের সঙ্গে পরস্পর বৈঠকের পর নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ফলে বিষয়টির গুরূত্ব আরও বেড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, কেবলমাত্র বাংলাদেশকে বিশেষ বার্তা দিতেই এই বিমান মহড়া করবে ভারতীয় বিমানবাহিনী।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন, উচ্চ-তীব্রতার এই বিমান মহড়া বিশেষ করে শিলিগুড়ি করিডোরের উপর দৃষ্টি নিবদ্ধ করবে। যা নিয়ে ক্রমাগত হুমকি, হুঁশিয়ারি এসেছে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে। প্রশ্ন উঠছে, আচমকা কেন বিমান মহড়ার সিদ্ধান্ত নেওয়া হল? বিশেষজ্ঞ মহলের একটি অংশ মনে করছেন, বাংলাদেশ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কলকাতায় ফোর্ট উইলিয়ামে সেনা সম্মেলনের উদ্বোধন করার আগেই একাধিক জরুরি বৈঠক করেছিলেন কলকাতায় রাত্রিবাস করাকালীন। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক এবং তিন বাহিনীর প্রধানরা। বৈঠকে আরও গুরুত্বপূর্ণ সেনাকর্তা এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের যুক্ত করা হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে। কয়েকটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, ভারতের নিশানায় এবার মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে ভারত টার্গেট করেছে ইউনূসের আশেপাশে থাকা ৮ জন উপদেষ্টাকেও। জানা যাচ্ছে, তাঁদের বাংলাদেশের মসনদ থেকে হঠাতে এবার তৎপর হতে পারে নয়া দিল্লি। মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে। সেই সঙ্গে বাংলাদেশ পাকিস্তান, তুর্কির মতো দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে, যা ভারতের জন্য মাথাব্যাথার কারণ।

ADVERTISEMENT

বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই নয়া দিল্লি মুহাম্মদ ইউনূসকে কয়েকটি শর্ত দিয়েছেন। এই শর্তগুলি মেনে চললে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতোই হয়ে যাবে। আগের মতোই আমদানি-রফতানি চালু করে দেওয়া হবে। এই শর্তগুলি না মানা হলেই ভারত বাংলাদেশের উপর আরও চাপ প্রয়োগ শুরু করবে। বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। বিশেষজ্ঞ মহলের বক্তব্য, ভারত মূলত আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়েই চাপ সৃষ্টি করছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপর। যা ইউনূসের পক্ষে সহজে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ইউনূস সাহেব এখন শাঁখের কড়াতে পড়েছেন। যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডানায় ভর করে তিনি হম্বিতম্বি করছিলেন, সেই যুক্তরাষ্ট্রও এখন তাঁর মাথার উপর থেকে হাত তুলে নিচ্ছে। অপরদিকে, ভারত, চিন ও রাশিয়া এখন এক সারিতে চলে এসেছে। ফলে দক্ষিণ এশিয়ায় এত সহজে ছড়ি ঘোরাতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। তাই ভারতের ব্যাপারে সুর নরম করতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট। জানা যাচ্ছে, বাংলাদেশে ভারতের গোয়েন্দাদের সক্রিয়তা বাড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের জনসমর্থন ফিরিয়ে আনার ব্যাপারেও কাজ করছে গুপ্তচররা। এ ক্ষেত্রে বড় ধরণের বিপদের মুখে মুহাম্মদ ইউনূস ও ৮ জন উপদেষ্টা। তাঁরা আদৌ সেফ এগজিট পাবেন, নাকি তাঁদের শাস্তির মুখে পড়তে হবে, এখন সেটাই দেখার।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

‘এরা অভ্যুত্থানের প্রজন্ম। জেন-জ়ি’ ইউনূসের ‘সোনার চাঁদ’-রা হার মানাচ্ছে নেপালিদেরও!

Next Post

বাংলাদেশে আসলে কী করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
35
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশে আসলে কী করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র?

বাংলাদেশে আসলে কী করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি