• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সেফ এক্সিট চাইছেন উপদেষ্টারা! কিন্তু ইউনূস-নাহিদরা পাবেন কী?

সেফ এক্সিট চাইছেন উপদেষ্টারা! কিন্তু ইউনূস-নাহিদরা পাবেন কী?

Raja Majumder by Raja Majumder
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
13
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি একটি নতুন শব্দের উদ্ভাবন করেছেন। সেটা হল সেফ এক্সিট। অর্থাৎ, নিরাপদে পালানোর রাস্তা। এখন প্রশ্ন হল, কে বা কারা পালাবেন, কোথা থেকে পালাবেন, কেনই বা পালাবেন? সম্প্রতি একাত্তর টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপি নেতা নাহিদ ইসলাম দাবি করেন, সরকারের অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়ে সেফ এক্সিটের কথা ভাবতেছেন। তাঁর আরও দাবি, উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল বড় ভুল।

ADVERTISEMENT

বাংলাদেশের দোর্দণ্ডপ্রতাপ ছাত্রনেতার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা চলছে। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে মন্তব্য করছেন। গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পতনের এক দফা ঘোষণা করেছিলেন সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীদের অন্যতম মুখ নাহিদ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও ছিলেন। পরে তাঁরা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠন করার পর নাহিদ উপদেষ্টা পদ ছেড়ে পাকাপাকি দলীয় পদে আসীন হন। অবশ্য ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে যোগ দেওয়া মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখনও মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রয়েছেন। যদিও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দাবি করেছেন, তাঁরা কেউ সরকারের উপদেষ্টা পদে যেতে চাননি। তাঁরা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন। সেটা হলে ছাত্রদের দায়িত্ব নিতে হতো না। তাঁর আরও দাবি, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত এই সরকারকে উৎখাত করার পাল্টা বিপ্লবের চেষ্টা চলছে। এই সরকারে যদি রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি না থাকতো তাহলে অনেক আগেই সরকার পড়ে যেত।
নাহিদ ইসলামের সেফ এক্সিট বক্তব্য নিয়ে যদিও গোটা বাংলাদেশ তোলপাড়। কেউ কেউ বলছেন, নাহিদের গলায় স্পষ্ট হতাশা। তাঁরা বুঝে গিয়েছেন, এই সরকার আর বেশিদিন টিকবে না। ভোট পর্যন্ত সরকার টিকবে কিনা সন্দেহ। তাই উপদেষ্টা এবং ছাত্রনেতাদের মধ্যেও অনেকে সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান খুঁজছেন। অনেকেই এই পরিকল্পনায় অন্য কোনও রাজনৈতিক দলে নাম লিখিয়ে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইছেন।
বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ দাবি করছেন, যারা এখন সমস্ত মঞ্চ আলো করে ঘুরে বেড়াচ্ছেন, গরমা-গরম ভাষণ দিচ্ছেন। তাঁরা ভিতর ভিতর বুঝতে পারছেন খেলা প্রায় শেষ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই একটা ঝড় আসছে, আর সেই ঝড়ে উড়ে যাবেন বর্তমানে ক্ষমতাসীন পক্ষের লোকজন। এই ঝড়ের আশঙ্কায় মুহাম্মদ ইউনূস এবং তাঁর পার্ষদদের অনেকেই এখন পালানোর পথ খুঁজছেন বলে দাবি। এই আবহেই নাহিদের মন্তব্য সেই ঝড় আরও তীব্র করেছে। যদিও নাহিদের পর মুখ খুলেছেন আরেক এনসিপি নেতা তথা সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন,
কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে- তারা কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করেন নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। কিন্তু এত এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব পালনে যদি উপদেষ্টারা ভয় করেন তাহলে তাদের এই দায়িত্ব পালনের প্রয়োজন নেই। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, ইতিহাসের রায় খুবই নিষ্ঠুর। এর আগেও বাংলাদেশে অভ্যুত্থানের সরকারের প্রধানরা খালি হাতে দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁরা আজও দেশে ফিরতে পারেননি। কিন্তু শেখ হাসিনা এখনও বিদেশের মাটিতে বসে লড়াই করে চলেছেন। রীতিমতো ভারতে বসে তিনি বাংলাদেশের আওয়ামী লীগ কর্মী এবং জনগণকে উজ্জিবীত করে রাস্তায় নামিয়েছেন। কার্যত নিষিদ্ধ হয়ে থাকা আওয়ামী লীগের কর্মীরা রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন শহর কাঁপিয়ে মিছিল করছেন। আর সেই মিছিলের বহর দিন দিন বাড়ছে। ফলে উপদেষ্টারা বুঝতে পারছেন, অচিরেই আওয়ামী ঝড় এসে তাঁদের সমূলে উৎপাটন করে ছাড়বে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইউনূস বাংলাদেশকে সামলাতে পারছে না ভবিষ্যতের জন্য বড় বার্তা দিল ভারত

Next Post

বদলে যাচ্ছে ট্রাম্পের ‘বাংলাদেশ নীতি’! কোথায় পালাবেন মুহাম্মদ ইউনূস?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বদলে যাচ্ছে ট্রাম্পের ‘বাংলাদেশ নীতি’!  কোথায় পালাবেন মুহাম্মদ ইউনূস?

বদলে যাচ্ছে ট্রাম্পের 'বাংলাদেশ নীতি'! কোথায় পালাবেন মুহাম্মদ ইউনূস?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি