• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অবসর বিনোদন নাকি আইওয়াশ! এনসিপি কি খুশি নয় নির্বাচন ঘোষণায়?

অবসর বিনোদন নাকি আইওয়াশ! এনসিপি কি খুশি নয় নির্বাচন ঘোষণায়?

administrator by administrator
12 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অবশেষে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজার আগে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তাঁর এই ঘোষণার পরে বিএনপির মেজাজ যতটা যতটা ফুরফুরে, ততটাই বিষণ্ণ জামায়াতে ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতাদের। আশ্চর্যের বিষয় হল, মুহাম্মদ ইউনূস যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন, তা নিয়েও জোর আপত্তি তুলেছে এই দু’টি দল। একমাত্র বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের এই দুই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।

ADVERTISEMENT

প্রশ্ন হচ্ছে, এনসিপি, যাদের বাংলাদেশের মানুষ কিংস পার্টি বলে আখ্যা দিয়েছেন, তাঁরা কেন নাখুশ? বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, আগামী আসন্ন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হলে প্রকাশ্যে আপত্তি জানায়নি জাতীয় নাগরিক পার্টির নেতারা। কিন্তু তাঁরা যে এই সিদ্ধান্তে খুশি নয় , তা তাদের বক্তব্য থেকেই উঠে আসছে। এনসিপি বলেছে, ‘সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া ভোটের সময়সীমা ঘোষণা করে প্রধান উপদেষ্টা ঐতিহ্য লঙ্ঘন করেছেন। তাদের এও দাবি, বাংলাদেশের জনগণের প্রত্যাশা হল ‘ফ্যাসিস্ট’ আওয়ামি লিগের নেতাদের বিচার ও সংস্কারের সুপারিশগুলি রূপায়ণ করা। অন্যদিকে জামায়াত নেতারা দাবি করছেন, সংস্কার ও স্বৈরাচারীদের বিচারের পরে নির্বাচন হোক। অর্থাৎ, এই দুই দল এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন চাইছে না।
পাঁচ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যে বর্ণাঢ্য সমারোহের আয়োজন করেছিল অন্তর্বর্তী সরকার সেখানে কেন জানিনা একটা তাল কাটা ব্যাপার ছিল। ওইদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা আজ জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে বড় বিজয়ের দিবস বলেই মনে করা হয়। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল এনসিপির পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার সমুদ্র সৈকতে হাওয়া বদল করতে পৌঁছে গেলেন। অভিযোগ উঠেছিল, হাসনাত সার্জিস তাসমিম জারা, নাসিরুদ্দিন পাটওয়ারির মতো নেতারা কক্সবাজার গিয়েছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে। এই ব্যাপারে নিশ্চিত প্রমান না পাওয়া গেলেও তাঁদের ঐদিন কক্সবাজার যাওয়া নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এই পাঁচ নেতাকে শোকজ করেছে। এটা কি এনসিপির সত্যিকারের কোনও পদক্ষেপ, নাকি জনগণকে আই ওয়াশ করার চেষ্টা করল কেন্দ্রীয় নেতৃত্ব। আসলে ফেব্রুয়ারি মাসে ভোট হলে এনসিপি বা জামাত কেউই হালে পানি পাবে না, সেটা তারা জানে। তাই জুলাই ঘোষণা পত্র হোক বা জাতীয় নির্বাচন কোনটাই তারা পছন্দ করছে না।
নাহলে কেবলমাত্র এনসিপির এই পাঁচ শীর্ষ স্থানীয় নেতা কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে যেতেন না। এই পাঁচ নেতা খুব একটা ছোটখাঁটো নেতা নয়। বাংলদেশের জুলাই আন্দোলনের সময় থেকে এই পাঁচজন একেবারেই প্রথমসারিতে ছিলেন। এই মুহূর্তে বাংলাদেশের দশজন প্রভাবশালীর মধ্যে হাসনাত, সারজিস, পাটওয়ারি ও তাসমিম জারার নাম আসবেই। তাঁরা বর্ষপূর্তির দিনই ঢাকা ছেড়ে কেবলমাত্র হাওয়া খেতে কক্সবাজার যাবেন সেটা হতে পারে না। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, জুলাই ঘোষণাপত্র এবং দ্রুত জাতীয় নির্বাচন, কোনওটাই মেনে নিতে পারছে না এনসিপি। ফলে হতাশ হয়েই তাঁরা কক্সবাজার চলে গিয়েছিলেন। আর তাঁদের শোকজ করাটাও একটা আইওয়াশ। কারণ এই মুহূর্তে এই পাঁচ নেতাকে বাদ দিয়ে এনসিপির অস্তিত্বই সংকটে পড়বে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

নৈরাজ্য ঠেকাতেই নির্বাচন ঘোষণা ইউনূসের?

Next Post

ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত? আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও চলছে তুলোধোনা!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত?  আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও চলছে তুলোধোনা!

ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত? আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও চলছে তুলোধোনা!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি