• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
‘চিকেন নেক’-য়ে তৎপরতা ‘ম্যাক্সিমাম অ্যালার্ট’- ভারতের নাইট কারফিউ বড়ো কিছু ঘটতে চলেছে

‘চিকেন নেক’-য়ে তৎপরতা ‘ম্যাক্সিমাম অ্যালার্ট’- ভারতের নাইট কারফিউ বড়ো কিছু ঘটতে চলেছে

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে যে ভারত উদ্বিগ্ন, সেটা এতোদিন পর্যন্ত মৌখিকভাবে সীমাবদ্ধ ছিল। সেই উদ্বেগে এবার সরাসরি সরকারি সিলমোহর পড়ল। সিলমোহর দিল মেঘালয় সরকার।
গত ২৫ নভেম্বর পূর্ব খাসির জেলাশাসকের দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি নৈশকালীন কার্ফু সংক্রান্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দু’মাসের জন্য পূর্ব খাসি পাহাড় জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের সংবেদনশীল এলাকায় রাত্রীকালীন কার্ফু জারি থাকবে। কার্ফু রাত আটটা থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত।
সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই পরিস্থিতির সুযোগে সীমান্ত পেরিয়ে ভারত ভূখণ্ডে ঢুকে পড়তে পারে অবাঞ্ছিত ব্যক্তিবর্গ, ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরা, চোরাচালানকারীরা এবং বেআইনি কার্যকলাপে জড়িতরা। সেটা প্রতিহত করতে প্রশাসন আগামী দুমাসের জন্য এই অঞ্চলে নৈশ কার্ফু জারির সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘আমি, জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতি আর এম কুর্বাহ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা অনুসারে, এই জেলায় নৈশকালীন কার্ফু জারির ঘোষণা করছি।’ কেন এই সিদ্ধান্ত, সেটা বিজ্ঞপ্তিতে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ।
বিজ্ঞপ্তিতে প্রথম কারণ হিসেবে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, সেই সীমানা অতিক্রম করে ভারত ভূখণ্ডে প্রবেশের চেষ্টা হতে পারে। দ্বিতীয় কারণ, ওপারে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে মানুষ জড়ো হতে পারে। তাদের হাতে অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য আরও কিছু তাদের হাতে থাকতে পারে। সেই সব দিয়ে তারা সীমান্তের কাছে নাশকতা চালাতে পারে। তৃতীয় কারণ সীমান্তের ওপারে অবাঞ্ছিত কার্যকলাপের সম্ভাবনা। যেমন গোরু পাচার, নিষিদ্ধ সামগ্রী পাচার ইত্যাদি। সেই সব কিছু প্রতিহত করতেই এখানে আগামী দু মাসের জন্য নৈশ কার্ফু জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ২৫ নভেম্বর থেকে সেটা কার্যকর হবে। ’
জেলাশাসক পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, ‘আন্তর্জাতিক সীমান্তের কিছুটা অংশ বেশ স্পর্শকাতর। এই অঞ্চল দিয়ে অনুপ্রবেশ ঘটতে পারে। আবার ঘোষিত জঙ্গি গোষ্ঠীর সদস্যরাও ভারত ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করবে। তাদের সঙ্গে রয়েছে চোরাচালানকারীরা। রয়েছে ভারত-বিরোধী সংগঠিত সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক। রাতের অন্ধকারে এই সব গোষ্ঠীর সদস্যরা জিরো লাইনে জড়ো হয়ে এই অঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা চালাবে। তাই, কার্ফু জারির সিদ্ধান্ত নেওয়া হল। ’
এদিকে, এদিনের আরও একটি খবরে জানা গিয়েছে, শিলিগুড়ি করিডোরে পাঠিয়ে দেওয়া হয়েছে ৭৫টি ফাইটার জেট। মোতায়েন করা হয়েছে কয়েক হাজার সেনা। তিনটি বড়ো গ্যারিসন তৈরি করা হয়েছে। জারি করা হয়েছে নোটাম। অপর দিকে বিমানবাহিনীকে স্ট্যান্ডবাই থাকতে বলা হয়েছে। এর কারণ হিসেবে উঠে এসেছে পাকসেনার সঙ্গে বাংলাদেশ সেনার ঘনিষ্ঠতা, পাক-চিন প্রেম। আরও একটি বিষয় সাউথব্লকের আকাশে ঘোরাঘুরি করছে। সেটা হল শিলিগুড়ি করিডোর অস্থির করে তুলতে আন্তর্জাতিক চক্র কলকাঠি নাড়ছে? বাংলাদেশকে অস্থির করে তোলার কারিগর ছিল ডিপস্টেট। ভারতে যে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেনি তা নয়। প্রধানমন্ত্রী মোদিকে খুন করার পরিকল্পনাও করা হয়েছিল। কিন্তু সেটা ভেস্তে যায়। তাই তারা এবার অন্য কৌশল নিয়েছে। শিলিগুড়ি করিডোরে আঘাত করলে কেল্লা ফতে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

হাসিনাকে সরাতে খলনায়কের ভূমিকা পালন করেছিলেন সেনাপ্রধান

Next Post

ভয়ংকর ডিসেম্বর। আওয়ামী লীগের বিজয় উৎসব। ইউনূসকে সরিয়ে হাসিনার পক্ষে বিদেশি শক্তির জোট

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
71
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
73
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভয়ংকর ডিসেম্বর। আওয়ামী লীগের বিজয় উৎসব। ইউনূসকে সরিয়ে হাসিনার পক্ষে বিদেশি শক্তির জোট

ভয়ংকর ডিসেম্বর। আওয়ামী লীগের বিজয় উৎসব। ইউনূসকে সরিয়ে হাসিনার পক্ষে বিদেশি শক্তির জোট

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি