• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মৃত্যুশয্যায় ওসমান হাদি আতঙ্কিত হাসনাত-সারজিস পরের টার্গেট?

মৃত্যুশয্যায় ওসমান হাদি আতঙ্কিত হাসনাত-সারজিস পরের টার্গেট?

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওসমান হাদি। এরপর না কি জুলাইয়ের পরিচিত মুখগুলিকে মুছে ফেলা হবে। প্রশ্ন উঠছে – এর পর কার পালা? হাসনাত-সারজিসরা কি বাংলাদেশে নিরাপদ? দেশের সামনে এখন জ্বলন্ত প্রশ্ন – গণতন্ত্রের মৌলিক অধিকার – বাক স্বাধীনতা ও ভিন্ন মত প্রকাশের অধিকার কি শুধুই খাতা-কলমে রয়ে যাবে? না কি এই অস্থির পরিস্থিতির সুযোগে একটি মহল তাদের নীল নকশা বাস্তবায়ন করে চলেছে ? জুলাই আন্দোলনের নেতাদের একে একে নীরব করে দেওয়ার যে মাস্টারপ্ল্যান চলছে বলে যে আশঙ্কা তৈরি হয়েছে, সেই আশঙ্কা কি ভিত্তিহীন? কী বার্তা দিচ্ছে হাদির মাথার গুলি?
এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং সামাজিক অঙ্গনে সব চেয়ে আলোচিত এবং নিঃসন্দেহে সব চেয়ে উদ্বেগজনক ঘটনা হল হাদির ওপর বর্বরোচিত হামলা। ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁর শরীরে লেগে থাকা গুলি আর ঝড়ে যাওয়া রক্ত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভিন্নমতের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার খেলাটা হয়তো কেবল শুরু হল। ওসমান হাদি একজন সাধারণ নাগরিক নন। তিনি জুলাই আন্দোলনের একজন পরিচিত মুখ। একজন নেতা, যিনি সাহস করে প্রকাশ্যে দাঁড়িয়েছিলেন। আর তাঁর এই পরিণতি কি অন্যদের জন্য শীতলবার্তা নয়? জনমনে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে – এর পর কার পালা?
এই আতঙ্ক আরও ঘনীভূত হয় যখন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর বলেন, পরিচিত মহলে ২৫দিন আগে কয়েকজনের কাছে ওসমান হাদি এবং কন্টেন্ট ক্রিয়েটর কাফির নম্বর খুঁজছিল ফয়সাল। এরই মধ্যে হাদি গুলিবিদ্ধ হয়। আর এর পরে পরে সোশ্যাল মিডিয়ায় এই খবর চাউর হয়েছে যে, হাদির পরে সিরিয়ালে আছেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি। এই ধরনের গুঞ্জন বা সিরিয়াল টার্গেটের ধারণা জনমনে নিরাপত্তাহীনতা এবং ভিতি তৈরি করছে। যদি এই গুঞ্জন সত্য হয়, তবে এর অর্থ দাঁড়ায় জুলাই আন্দোলনের নেতাদের, যাঁরা জনগণের মাঝে স্বতঃস্ফূর্তভাবে সচেতনতা তৈরি করছেন, তাঁদের একে একে সরিয়ে দেওয়ার এক সুদূর প্রসারী মাস্টারপ্ল্যান চলছে। এটা কি কেবল নেতাদের নিঃস্তব্ধ করে দেওয়া ? না কি এর লক্ষ্য আরও গভীরে? পুরো আন্দোলনকে শিকড়সমেত উপড়ে ফেলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আর কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস না পায়।
এই হিংসাত্মক ঘটনা এবং টার্গেট করার বিষয়টি কিন্তু যথেষ্ট উদ্বেগের। এটি সরাসরি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাক স্বাধীনতার ওপর আঘাত হানার সামিল। যে কোনও রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের নেতাদের ওপর আঘাত, তা সরাসরি বা পরোক্ষভাবে, যেভাবেই হোক না কেন, ভিন্ন মতের কণ্ঠস্বরকে স্তব্ধ করার কৌশল হিসেবে বিবেচিত হতে পারে। আর সেটা হলে প্রশ্ন উঠবে, দেশ কোনও ধরনের গণতন্ত্রের দিকে এগিয়ে চলেছে? প্রশ্নটি নিরাপত্তা ও রাষ্ট্রের ব্যর্থতাকেই ইঙ্গিত করে।
হাসনাত-সারজিসরা প্রকাশ্যেই তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন। হাদি-কাণ্ডের পর তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওসমান হাদির পর এই নিশ্চয়তা কে দেবে যে হাসনাতদের দিকে কোনও বন্দুকের নল তাক করে রাখা নেই? তাঁদের মতো নেতারা, যাঁরা সমাজের চোখে আলো দেখানোর চেষ্টা করছেন, তাঁদের যদি এমন নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এবং কর্তব্য একটি সরকার বা রাষ্ট্রের। এই ক্ষেত্রে জুলাই আন্দোলনের মতো সচেতনতামূলক কাজে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাদের যদি নিরাপত্তাহীনতার হুমকি থাকে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন, তাদের দায়িত্ব হবে ওই সব নেতাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। বন্দুক প্রস্তুত নয় – এই আশ্বাস কেবল সরকার বা রাষ্ট্রই দিতে পারে। সেটা দিতে ব্যর্থ হলে নির্বাচন প্রক্রিয়ার ওপর জনগণ আস্থা হারিয়ে ফেলবে। ঘটনা ঘটল এমন সময়ে যখন বাংলাদেশ নির্বাচন কমিশন ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। বড়ো থেকে ছোট – সব রাজনৈতিক দল শুরু করেছে প্রচার। আগামীদিনে হাদি কাণ্ডের পুনরাবৃত্তি ঘটলে, সরকারের ব্যর্থতা আরও একবার প্রকট হয়ে ধরা দেবে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

জমানো প্রশ্নের গুছিয়ে উত্তর! ভারতের জবাবে ঘুম উড়েছে ইউনূসের।

Next Post

ছয় দেশের চাপে WHO-র ইউটার্ন! ভারতের চাপে পুতুল ফিরবে ঢাকায় ঠেকাতে পারবেন ইউনূস?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ছয় দেশের চাপে WHO-র ইউটার্ন! ভারতের চাপে পুতুল ফিরবে ঢাকায় ঠেকাতে পারবেন ইউনূস?

ছয় দেশের চাপে WHO-র ইউটার্ন! ভারতের চাপে পুতুল ফিরবে ঢাকায় ঠেকাতে পারবেন ইউনূস?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি