• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ডোভালের হুঁশিয়ারিতেই স্থগিত হয়ে গেল বাংলাদেশ-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি?

ডোভালের হুঁশিয়ারিতেই স্থগিত হয়ে গেল বাংলাদেশ-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি?

Raja Majumder by Raja Majumder
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভারতের সঙ্গে যখন বাংলাদেশের চাপানউতোর চলছে, সেইসময় মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করলেন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার। রবিবার পাক হাইকমিশনারের এই সাক্ষাৎ মোটেই সৌজন্যমূলক ছিল না, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। বলা হচ্ছে, বাণিজ্য, বিনিয়োগ এবং বিমান চলাচলে সহযোগিতা ছাড়া দক্ষিণ এশিয়ায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার কথাও হয়েছে ওই বৈঠকে। কিন্তু ভিতরের খবর অন্য। সেটা হল, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে হতে চলা প্রতিরক্ষা চুক্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়েই তদ্বির করতে এসেছিলেন পাক হাইকমিশনার। জানা যাচ্ছে, ওই প্রতিরক্ষা চুক্তি হওয়া নিয়ে বিএনপি প্রবল আপত্তি জানিয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক চাপও রয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ এসেছে। এখানে উল্লেথ করা যেতে পারে, পাক হাইকমিশনার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপ প্রধানমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে বড় ধরনের ‘আইস-ব্রেকিং অগ্রগতি’ হয়েছে। তবুও কি ডিফেন্স ডিল বা প্রতিরক্ষা চুক্তি হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে? এই প্রশ্নের উত্তর আজও অজানা।
সোমবারই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে‌ জরুরি তলব করা হয় ঢাকায়। সোমবার রাতেই তিনি ঢাকা পৌঁছে যান বলে খবর। পাক হাইকমিশনারের সঙ্গে মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, পাক উপ প্রধানমন্ত্রী ইসাক দারের ঢাকা স্তুতি এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় তলব করা কূটনৈতিক মহলে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের মধ্যে রিয়াজ হামিদুল্লাহকে স্বদেশে তলব অন্য মাত্রা দিচ্ছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, পাকিস্তান বাংলাদেশের আটটি এয়ারবেস, চারটি বন্দর ও ১২টি স্থলবন্দরের ব্যবহার করতে পারবে যে কোনও যুদ্ধকালীন পরিস্থিতিতে। এখন বাংলাদেশের ভৌগলিক অবস্থান কার্যত ভারত কেন্দ্রীক। অর্থাৎ, বাংলাদেশের সাড়ে তিন দিক ভারত দ্বারা বেষ্টিত। ফলে এই চুক্তি হওয়া মানেই ভারতের জন্য বিপজ্জনক। খুব স্বভাবতই ভারতীয় গোয়েন্দা সুত্র মারফত এই খবর পেয়েই নড়েচড়ে বসে নয়া দিল্লি। একদিকে যেমন, তারেক রহমানকে চাপ দেওয়া হয়, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েও চাপ দেওয়ানো হয়। ডোভাল-জয়শঙ্কর জুটি কার্যত বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় কূটনৈতিক মহলে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বেঁকে বসে, বিএনপিও ফোঁস করে ওঠে। ফলে এই প্রতিরক্ষা চুক্তি থেকে পিছু হটতে বাধ্য হয় ইউনূস সরকার। জানা যাচ্ছে, তাঁরা সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি আপাতত স্থগিত রাখা হবে। পরবর্তী নির্বাচিত সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মুহাম্মদ ইউনূস এই সিদ্ধান্ত নেওয়ার পরই আসরে নামে জামায়তে ইসলামী। অন্যদিকে পাকিস্তানও একের পর চাল চালতে শুরু করে। পাক হাইকমিশনার ছুটে যান মুহাম্মদ ইউনূসের কাছে। জামাতের তিন সদস্যের একটি প্রতিনিধি দলও মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। জানা যাচ্ছে, জামাতের প্রতিনিধি দল ইউনূস ও কয়েকজন উপদেষ্টার সামনে রীতিমতো উগ্র মূর্তি ধারণ করে কার্যত হুমকি দিয়েছে আসন্ন নির্বাচন বানচাল করার। জামাতের মূল অভিযোগ ছিল, সরকার বিএনপির হয়ে কাজ করছে। এর ফলে নির্বাচন অবাধ হবে না। কিন্তু তাঁদের আরও একটা দাবি ছিল, পাকিস্তানের সঙ্গে ডিফেন্স ডিল দ্রুত রূপায়ন করার। সবমিলিয়ে প্রবল চাপে পড়ে যায় মুহাম্মদ ইউনূস। কূটনৈতিক মহলের মতে, এই কারণেই ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহকে তড়িঘড়ি ডেকে পাঠায় ঢাকা। এরপর তিনি হয়তো ঢাকার বার্তা নিয়ে নয়া দিল্লি ফিরবেন। পরিস্থিতি এখন যে দিকে এগোচ্ছে, তাতে হয় ভারতের সঙ্গে চূরান্ত বিবাদে যাবে ঢাকা, না হয় পাকিস্তানকে বুড়ো আঙ্গুল দেখানো হবে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

এনসিপিকে ডোবাতেই কি হাদি হত্যার চিত্রনাট্য? ধরা পড়ছে জামাতের ডার্টি পলিটিক্স!

Next Post

ইউনূস এখনও রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে বিভোঁর! কিন্তু তা কি সম্ভব?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূস এখনও রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে বিভোঁর! কিন্তু তা কি সম্ভব?

ইউনূস এখনও রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে বিভোঁর! কিন্তু তা কি সম্ভব?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি