• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
Face Book আইডি হ্যাকড। হঠাৎ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগে গুঞ্জন গোপনে কী ঘটছে বঙ্গভবনে?

Face Book আইডি হ্যাকড। হঠাৎ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগে গুঞ্জন গোপনে কী ঘটছে বঙ্গভবনে?

Rupendu Das by Rupendu Das
2 weeks ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
5
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

হাদির শুটাররা এখন কোথায়! তারা কি পাড়ি জমিয়েছে ভারতে? সব ধোঁয়াশা পরিষ্কার!

ইউনূসের বিরুদ্ধে মুখ খোলায় সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী শাওনের বিরুদ্ধে মামলা!

হাসিনা থেকে ভারত বিরোধী সুর ইনকিলাব মঞ্চের কে এই ওসমান হাদি?

জগাখিচুড়ি? না ঘোল? না পান্তাভাত? কী যে হচ্ছে বাংলাদেশে সেটা সাধারণ মানুষ তো বুঝতে পারছেন না। এমনকী শার্লোক হোমস, পিডি জেমস, জুলে ভার্ন যদি বেঁচে থাকতেন আর যদি তাঁদের কাঁধে এই দায়িত্ব তুলে দেওয়া হত যে বাংলাদেশে কী হচ্ছে সেটা যদি আপনারা তদন্ত করে বিশ্বকে জানান, তাহলে আমরা সকলেই উপকৃত হব। এমনকী বাংলাদেশের মানুষও উপকৃত হবে। তাহলে তাঁরা সাদা পাতা জমা দিতেন। স্বয়ং শিবের সাধ্য নেই এটা বোঝার যে বাংলাদেশে কী হচ্ছে। হাল ছেড়ে দিতেন ওয়াটার গেট স্ক্যান্ডালের সেই দুঁদে গোয়েন্দা উইলিয়াম মার্ক ফেল্ট সিনিয়র। যার আরও একটি নাম রয়েছে ‘ডিপ থ্রট’।
এই কিছুদিন আগে হাসিনাকে নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের একপ্রস্থ কথার কুস্তি হয়ে গেল। ঢাকা এবং উত্তরপাড়া বুঝে গেল হাসিনাকে নিয়ে সাউথব্লকের সঙ্গে কুস্তি করে কোনও লাভ নেই। এমনকী দোস্তি করেও না। হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিষয়ে সাউথ ব্লক যে সিদ্ধান্ত নিয়েছে, সেখান থেকে তাদের কোনও অবস্থাতেই টলানো যাবে না। এমনকী প্রলয় হলেও না। সেটা বুঝে তারা মুখে কুলুপ এঁটেছে। বিষয়টা আপাতত ব্যাকসিটে চলে গিয়েছে। এবার এল আজব খবর। জবর খবরও বলা যেতে পারে। রসিতকতার সুরে বলা যেতে পারে, যাঁর বিয়ে সে নিজেই জানে না। অথচ গোটা পাড়াপড়শি জেনে গিয়েছে। তাঁরা বরযাত্রী হবেন বলে কড়া মাঞ্জা দিয়ে পোশাক পরতে শুরু করেছেন। চুলে টেরি কাটতে শুরু করেছেন। আর বর বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছেন।
গোল বেঁধেছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। তিনি না কি পদত্যাগ করেছেন? আবার সেটা তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করেছেন। ব্যস, বাংলাদেশে হৈহৈ রৈরৈ কাণ্ড। কারণ, মানুষটা তো আর ইউনূস নন। অত্যন্ত ভদ্রলোক। বাংলাদেশে এমনিতেই ডামাডোল চলছে। এই অবস্থায় রাষ্ট্রপতি ইস্তফা দিলে তো সাড়ে সর্বনাশ। হাসিনা ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর থেকে চুপ্পুকে পদত্যাগের জন্য একাধিকবার চাপ দেওয়া হয়। সেই চাপের কাছে মাথা নত করতে অস্বীকার করেন সাহাবুদ্দিন। স্বাভাবিকভাবেই তিনি ইস্তফা দিয়েছেন – এই খবর বাতাসে ছড়িয়ে যাওয়ার পর থেকে একটাই প্রশ্ন ঘুরতে শুরু করে – শেষে রাষ্ট্রপতিও হার স্বীকার করে নিলেন?
আসল ঘটনা হল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা হ্যাকড করে নিয়েছে। হ্যাকড হয়েছে মঙ্গলবার। বিষয়টি বঙ্গভবন থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব মো. সাগর হোসেন জানিয়েছেন, “মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের ভেরিফায়েড ফেইসবুক পেইজটি হ্যাকড হয়েছে।’ তবে তিনি এই নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশের একটি প্রথমসারির দৈনিকের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটে মঙ্গলবার সওয়া সাতটা নাগাদ। রাষ্ট্রপতির ফেসবুক পেজে হ্যাশট্যাগ দিয়ে একটাই শব্দ লেখা ছিল #Resignation’। সেটা নজরে পড়ে রাষ্ট্রপতির ফ্রেন্ড লিস্টে যাঁরা রয়েছেন, তাঁদের। সাড়ে সাতটার পর রাষ্ট্রপতি আবার একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আমার ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে। সেটা আপনাদের সকলকে অবগত করা হচ্ছে।’
এই প্রসঙ্গে সাগরে সহকারী পুলিশ সুপার সাগর হোসেন জানিয়েছেন, ‘কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা আমরা তদন্ত করে দেখছি। আমরা মেটার সঙ্গেও যোগাযোগ করব। আমাদের বিশেষজ্ঞ দল ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। ’

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

বাংলাদেশের হোটেলে অপারেশন সিন্দুর! তারেক হ*ত্যায় কারা জড়াচ্ছে ভারতকে?

Next Post

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

হাদির শুটাররা এখন কোথায়! তারা কি পাড়ি জমিয়েছে ভারতে? সব ধোঁয়াশা পরিষ্কার!

by Rupendu Das
December 16, 2025
0
2
হাদির শুটাররা এখন কোথায়! তারা কি পাড়ি জমিয়েছে ভারতে? সব ধোঁয়াশা পরিষ্কার!

প্রকাশ্যে গুলি। একবার নয়, একাধিকবার। বলা হচ্ছে গুলি মাথার এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে গিয়েছে। যারা গুলি চালিয়েছে, তারা এসেছিল বাইকের...

Read more

ইউনূসের বিরুদ্ধে মুখ খোলায় সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী শাওনের বিরুদ্ধে মামলা!

by Rupendu Das
December 16, 2025
0
3
ইউনূসের বিরুদ্ধে মুখ খোলায় সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী শাওনের বিরুদ্ধে মামলা!

দায়িত্বের সঙ্গে তিনি গণতন্ত্রকে কবরে পাঠিয়েছিলেন। জনগণের শাসন শুধুমাত্র খাতা-কলমে সীমাবদ্ধ ছিল। এবার সেই খাতা আর কলমটি কেড়ে নিলেন শান্তির...

Read more

হাসিনা থেকে ভারত বিরোধী সুর ইনকিলাব মঞ্চের কে এই ওসমান হাদি?

by Rupendu Das
December 16, 2025
0
3
হাসিনা থেকে ভারত বিরোধী সুর ইনকিলাব মঞ্চের কে এই ওসমান হাদি?

দিনের আলোয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি। আর ওই গুলি তাঁর মাইলেজ আরও বহুগুন বাড়িয়ে দিল। মিডিয়ার সব...

Read more

‘ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করব…’ একযোগে হুঙ্কার হাসনাত-মাহফুজের

by Raja Majumder
December 16, 2025
0
1
‘ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করব…’  একযোগে হুঙ্কার হাসনাত-মাহফুজের

সোমবার ঢাকার শহীদ মিনারে একটি সমাবেশের আয়োজন করেছিল এনসিপি। সেথানে উপস্থিত একাধিক নেতার মধ্যে ছিলেন এনসিপি-র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত...

Read more

হাদির জন্য কুমিরের কান্না হাসনাতের দিশাহীন রাজনীতি বাংলাদেশে

by Susanta Khan
December 16, 2025
0
1
হাদির জন্য কুমিরের কান্না হাসনাতের দিশাহীন রাজনীতি বাংলাদেশে

বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলির অবস্থা এমন হয়েছে যে পুরো বাংলাদেশটাই সাপের ব্যঙ গেলার মত অবস্থা। জনপ্রিয় হওয়ার জন্য ভারত বিরোধীতা...

Read more

ভেঙে টুকরো টুকরো হবে  ভারতের সেভেন সিস্টার্স! সরাসরি হাসনাত আব্দুল্লাহর হুমকি

by Rani Chakraborty
December 16, 2025
0
1
ভেঙে টুকরো টুকরো হবে  ভারতের সেভেন সিস্টার্স! সরাসরি হাসনাত আব্দুল্লাহর হুমকি

নানান ধরণের কথা বলে বহুবার সমালোচিত হয়েছেন হাসনাত আব্দুল্লা। আবারও আলোচনার কেন্দ্র বিন্দুতে হাসনাত। এবার তার মুখে শোনা গেল ভারতের...

Read more

হাসিনাকে দেশে ফেরাবে সেনাপ্রধান! দোলাচলে জেনারেল ওয়াকার

by Rani Chakraborty
December 16, 2025
0
4
হাসিনাকে দেশে ফেরাবে সেনাপ্রধান! দোলাচলে জেনারেল ওয়াকার

মানুষের মনে বহু চর্চিত একটাই প্রশ্ন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা দুঁদে রাজনীতিবিদ শেখ হাসিনা কি দেশে ফিরবেন এক কোথায় উত্তর...

Read more

‘ভারতের সেভেন সিস্টার্স টুকরো টুকরো হবে”! ইউনূস আশ্রয়ে হুমকিতে পারদর্শী হাসনাত

by Partha Hazra
December 16, 2025
0
2
‘ভারতের সেভেন সিস্টার্স টুকরো টুকরো হবে”! ইউনূস আশ্রয়ে হুমকিতে পারদর্শী হাসনাত

২০২৪ বাংলাদেশের পালা বদলের পর পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় প্রধান উপদেষ্টা ইউনূস। বরাবরই তিনি ভারত...

Read more

বাংলাদেশের ডন দাউদ কে এই ফয়সাল মাসুদ করিম?

by Sumana Sarkar
December 16, 2025
0
1
বাংলাদেশের ডন দাউদ কে এই ফয়সাল মাসুদ করিম?

বাংলাদেশের ডন দাউদ। হাদি-কাণ্ডে নাম উঠে এসেছে ফয়সাল মাসুদ করিমের। জানেন কে এই দাউদ খান? এক সময় করতেন ছাত্রলীগ। এখন...

Read more

ঢাকার খবরে স্তব্ধ বাংলাদেশ মুক্তিযোদ্ধার জামায়াত শিবিরে যোগদান! মাথায় হাত বিএনপি’র

by Sumana Sarkar
December 16, 2025
0
5
ঢাকার খবরে স্তব্ধ বাংলাদেশ মুক্তিযোদ্ধার জামায়াত শিবিরে যোগদান! মাথায় হাত বিএনপি’র

ঢাকার খবরে স্তব্ধ বাংলাদেশ। মুক্তিযোদ্ধার জামায়াত শিবিরে যোগদান! ২০২৪-এর ৫ই অগাস্টের পর থেকে বাংলাদেশ যে অশান্ত হয়ে উঠেছে, সেটা আর...

Read more
Next Post
সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি