• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
খালেদাকে নিতে ঘোঁট পাকছে যান্ত্রীক ত্রুটি না কি অন্য কিছু? কাতারে কেরামতি খলিলুরের

খালেদাকে নিতে ঘোঁট পাকছে যান্ত্রীক ত্রুটি না কি অন্য কিছু? কাতারে কেরামতি খলিলুরের

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অসুস্থ বেগম। তাঁর চিকিৎসা চলছে বাংলাদেশের এভার কেয়ার হাসপাতালে। জিয়ার জন্য তৈরি হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। কিছুদিন আগে তাঁর শারীরিক অবস্থা মারাত্মক অবনতি হওয়ায় দল তো বটেই এমনকী পরিবারও আতঙ্কিত হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থা আগের থেকে স্থিতিশীল হলেও বেগম এখনও রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে। লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছে গিয়েছেন তারেক জায়া জুবেইদা। তিনি নিজেও একজন ডাক্তার। চিন, ব্রিটেন থেকে বিশিষ্ট চিকিৎসকেরা এখন রয়েছেন ঢাকায়। তারা জিয়ার জন্য তৈরি মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে যোগ দিয়েছেন। সব দিক থেকে বেগমকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে।
বিএনপি শীর্ষনেত্রী যাতে উন্নত চিকিৎসা পান, তার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কাতার থেকে একটি বিমানের আসার কথা ছিল। আজ শনিবার, কাতারের সেই বিমানটি আসার কথা ছিল। বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিকের প্রতিবেদন অনুসারে সেই বিমান এখনও বাংলাদেশে পৌঁছায়নি। জানা গিয়েছে, জিয়ার জন্য কাতার সিদ্ধান্ত নিয়ে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করে বাংলাদেশে পাঠাবে। সেই এয়ার অ্যাম্বুল্যান্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। বিমানে তাঁর সঙ্গে কারা থাকবেন, তদারকি সরকারের তরফে একটা তালিকাও তৈরি করা হয়ে গিয়েছে। জিয়ার সঙ্গে যাবেন ছোট ছেলের আরাফত রহমানের স্ত্রী সাইদা শামিলা রহমান, বাংলাদেশের ছয়জন বিশিষ্ট চিকিৎসক, জিয়ার পরামর্শদাতা ইনামুল হক চৌধুরী, স্পেশ্যাল সিকিউরিটি ফোর্সের দুইজন। প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। আর সেই প্রশ্নকে কেন্দ্র করে রহস্য ক্রমত ঘনীভূত হচ্ছে।
কোনও রাজনৈতিক নেতা বা নেত্রী অসুস্থ হলে সেটা জাতীয় রাজনীতির চর্চার বিষয় হয়ে ওঠে। জিয়ার ক্ষেত্রেও সেটা হয়েছে। তাঁকে কেন্দ্র করে ইউনূস সরকারের গতিবিধি সাদা চোখে দেখাটা ঠিক হবে না। তদারকি সরকার জরুরী বৈঠক ডেকে জিয়াকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মানে বেগমের সঙ্গে যে কেউ, যখন তখন যাতে দেখা করতে না পারে, তার একটা পাকা ব্যবস্থা করা হল। কিন্তু কেন? তদারকি সরকার কি তবে কিছু গোপন রাখতে চাইছেন?
বলা হচ্ছে কাতারের এয়ার অ্যাম্বুল্যান্সের ত্রুটির কারণে জিয়ার লন্ডনযাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সফরসূচি অনুসারে, তার যাওয়ার কথা ছিল রবিবার। রবিবারেও তাঁর যাওয়া হচ্ছে না। হাসপাতাল থেকে বিশেষ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিক জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। আদৌ কি লন্ডন যাওয়া হবে তাঁর?
প্রশ্ন তুলতে হচ্ছে এই কারণে যে জিয়ার লন্ডনে যাওয়া যদি অত্যন্ত জরুরী হয়ে থাকলে তো এয়ার অ্যাম্বুল্যান্সের যান্ত্রীক ত্রুটি ধরা পড়া মাত্র বিকল্প ব্যবস্থা করার কথা। কাতারের তো সেটা রয়েছে। আর সেই বিকল্প হল G650ER জেট বিমান। সমস্যা ইঞ্জিনে না ইঞ্জিন রুমে? ইঞ্জিন রুম বলতে যমুনাভবনের কথাই বলা হচ্ছে। তাছাড়া জিয়ার জন্য কি হাসপাতাল ‘Fit to fly’ সার্টিফিকেট দিয়েছে? তারেক যখন জানিয়ে দিলেন বাংলাদেশে তাঁর আসা সম্ভব নয়, তখনও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হল জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হবে। তাছাড়া কাতারের তো রয়েছে ‘A319CJ’। তারা চাইলেই তো সেটা পাঠিয়ে দিতে পারত। কাতার পাঠাতে চায়নি, না বাংলাদেশ কাতারের কাছে ওই বিমান পাঠানোর অনুরোধ করেনি? কৌতুহল তো থাকছেই।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

যৌথ সিদ্ধান্তে ভারত-রাশিয়া বাংলাদেশে ঝাঁপাবে ভারত আতঙ্কিত বার্তা পেলো ক্যান্টনমেন্ট

Next Post

যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ বাংলাদেশি ছাত্রদের! দেশের সর্বনাশ ডেকে আনল ইউনূস?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
83
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
64
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
92
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
49
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
41
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
49
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
59
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
100
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
41
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ বাংলাদেশি ছাত্রদের! দেশের সর্বনাশ ডেকে আনল ইউনূস?

যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ বাংলাদেশি ছাত্রদের! দেশের সর্বনাশ ডেকে আনল ইউনূস?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি