• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে R&AW-এর নাকি ৬৪টি অফিস! ভারতীয় গুপ্তচর সংস্থা কতটা সক্রিয় ইউনূসের দেশে?

বাংলাদেশে R&AW-এর নাকি ৬৪টি অফিস! ভারতীয় গুপ্তচর সংস্থা কতটা সক্রিয় ইউনূসের দেশে?

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
42
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসের ঘটনা। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বিরুদ্ধে কয়েকজন পাকিস্তানপন্থী জেনারেল কার্যত বিদ্রোহ করেছিল। সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে বন্দি করার ছকও হয়ে গিয়েছিল। তাঁকে সরিয়ে ১ লক্ষ ৬৩ হাজার সদস্যের শক্তিশালী বাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা পাকা হয়ে গিয়েছিল। কিন্তু ভারতীয় গোয়েন্দারা সেই খবর পেয়ে যান। ফলে ভারতের সহায়তায় সেই অভ্যুত্থানের প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করেছিলেন জেনারেল ওয়াকার। প্রসঙ্গত, বাংলাদেশের সেনাপ্রধানকে সেবার গুরুতর চ্যালেঞ্জটি মোকাবেলায় সহায়তা করে নয়াদিল্লি বাংলাদেশের ক্ষমতায় থাকা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে বাংলাদেশের ইসলামপন্থীদের উপর একটি উল্লেখযোগ্য আঘাত করেছিল। কিন্তু ভারত কিভাবে ওই গুরুতর বিষয়টি জানতে পেরেছিল? ওয়াকিবহাল মহলের মতে, এটা সম্ভব হয়েছে, বাংলাদেশে ভারতীয় গুপ্তচরদের একটা শক্তিশালী নেটওয়ার্কের জন্যই। শেখ হাসিনার আমলেও বাংলাদেশে সক্রিয় ছিল ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস বা “র”। তবে হাসিনার পতনের পর র তাঁদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করেছে বলেই দাবি করলেন বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা।
বাংলাদেশের সংবাদপত্র দৈনিক ইনকিলাবকে সাক্ষাৎকার দিতে গিয়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জে এইচ আর এম রোকন উদ্দিন আজব কিছু দাবি করেছেন। প্রথমত, বাংলাদেশ সেনার প্রাক্তন ওই কর্তার বিস্ফোরক দাবি, বাংলাদেশে অবস্থিত ভারতের বিভিন্ন ভিসা অফিসগুলি নাকি আদতে গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিসের কার্যালয়। দ্বিতীয়ত তিনি দাবি করেছেন, ইস্কনের যতগুলো সেন্টার আছে বাংলাদেশে, এগুলো আসলে আরএসএস-এর সেন্টার। সরকারকে এসব বিষয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে। পাশাপাশি বর্তমান ইউনুস সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। তাঁর অভিযোগ, সরকার প্রতিরক্ষা বাহিনীর কোনো বিষয়কেই অগ্রাধিকার দিচ্ছে না। নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা করা হয়নি। মজার বিষয় হল, বাংলাদেশের প্রাক্তন ওই সেনাকর্তা ভারতের নাম না নিয়ে বলেছেন, ওরা যদি আমার একজন মারে, আমি তিনজনকে মেরে জবাব দেব। ইট মারলে পাথর খেতে হয়, এই নীতি গ্রহণ করতে হবে। দুর্বল রাষ্ট্র হিসেবে দেখা দিলে কেউ সম্মান করবে না।
বোঝাই যাচ্ছে, প্রাক্তন এই সেনাকর্তা জামাতপন্থী। তাই তাঁর কথার প্রতিটি ছত্রে ভারত বিদ্বেষ ফুটে উঠেছে। কিন্তু তিনি যে দাবি করেছেন বাংলাদেশের ৬৪ জেলায় ভারতের যে ভিসা আফিসগুলি রয়েছে সেগুলি আসলে র-এর অফিস। বিশেষজ্ঞরা বলছেন, এটা ঠিক নয়। কারণ, ভারত বা অন্যান্য দেশের গুপ্তচর সংস্থা এভাবে কাজ করে না। যদিও কূটনৈতিক মিশনগুলির আড়ালে কয়েকজন গুপ্তচরকে লুকিয়ে রাখা হয় সাধারণত, তবে সেটা অত্যন্ত গোপনীয়তার সাথে করা হয়। যদিও এই প্রাক্তন সেনাকর্তা প্রথম নয়। এর আগে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তাঁর ফেসবুক পেজে সরাসরি দাবি করেছিলেন, ঢাকায় নিযুক্ত ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন রাজেশ কুমার অগ্নিহোত্রী নামের এক কূটনৈতিক। জুলকারনাইন লিখেছিলেন, অত্যন্ত আশ্চর্যের বিষয় হল, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরও রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় ‘র’ এর স্টেশন চিফ হিসেবে ভারতীয় হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলরের কভারে কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁর আরও দাবি ছিল, রাজেশ অগ্নিহোত্রী দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সম্প্রতি ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন। এসময় তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত তাঁকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান। জুলকারনাইনের দাবি, ২০১৬ সালে পাকিস্তানও নাকি রাজেশকে তাদের দেশে নিযুক্ত ‘র’ এর স্টেশন চিফ হিসেবে চিহ্নিত করেছিল।
বাংলাদেশে যে ভারতের গুপ্তচর সংস্থা সক্রিয়, সেটা বরাবরই দাবি করে আসছে জামাত-এনসিপি শিবির। তাঁদের অভিযোগ, বাংলাদেশে যা কোনও অস্বাভাবিক ঘটনা ঘটছে বা সে দেশে রাজনৈতিক ও সামাজিক যে অস্থিরতা চলছে, তাতে নাকি ভারতেরই হাত রয়েছে। এবার এককাঠি উপরে উঠে প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জে এইচ আর এম রোকন উদ্দিন দাবি করে বসলেন, বাংলাদেশে নাকি ভারতীয় গুপ্তচর সংস্থার ৬৪টি কার্যালয় খুলে রেখেছে। যদিও এই আজব দাবি নিয়ে ভারত সরকার কোনও মন্তব্য করেনি এখনও।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে! কার্গো ভিলেজের ‘ষড়যন্ত্র’ কি তাজুলের?

Next Post

বাংলাদেশে ভারতের সেনা গোয়েন্দারা… ইউনূস কী এবার প্ল্যান বদলাচ্ছে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
83
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
85
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
48
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
48
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
58
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
100
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
37
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশে ভারতের সেনা গোয়েন্দারা… ইউনূস কী এবার প্ল্যান বদলাচ্ছে?

বাংলাদেশে ভারতের সেনা গোয়েন্দারা... ইউনূস কী এবার প্ল্যান বদলাচ্ছে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি