• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আজ সন্ধ্যায় বৈঠকে মোদি, পুতিনের সঙ্গে হাসিনা বাংলাদেশ নিয়ে ব়ডো সিদ্ধান্ত নেবে রাশিয়া

আজ সন্ধ্যায় বৈঠকে মোদি, পুতিনের সঙ্গে হাসিনা বাংলাদেশ নিয়ে ব়ডো সিদ্ধান্ত নেবে রাশিয়া

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সকালে তাঁকে পালাম এয়ারবেসে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুশ প্রেসিডেন্ট বিমান থেকে নামতেই তাকে বুকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী। রুশ প্রেসিডেন্টের জন্য বরাদ্দ ছিল বিশেষ গাড়ি অরাস সেনাত। সেই গাড়িতে না উঠে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি গাড়িতে চেপে লোককল্যাণ মার্গে পৌঁছান। আজ শুক্রবার সফরের শেষদিন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সফরের শেষ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রুশ প্রেসিডেন্টের সাক্ষাৎকার। আধঘণ্টার জন্য তিনি দেখা করবেন হাসিনার সঙ্গে। হাসিনার সঙ্গে দেখা করে সেখান থেকে রুশ প্রেসিডেন্ট সরাসরি চলে যাবে পালাম এয়ারবেস। সেখানে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির আরও একবার সাক্ষাৎ হওয়ার কথা আছে। রাত নয়টা তিনি ভারতের মাটি ছাড়বেন।
বাংলাদেশ সম্পর্কে এদিন আরও একটি খবর পাওয়া গিয়েছে। সেই খবর হল, পাকিস্তান আর তুরস্ককে দিয়ে বাংলাদেশে একটা খেলা খেলছে চিন। বাংলাদেশের একটি স্বার্থাণ্বেষি গোষ্ঠীর হাতে চলে গিয়েছে অস্ত্র এবং অর্থ। কোথায় কোথায় সেই সব অস্ত্র রাখা আছে, তা জেনে গিয়েছে কেজিবি। তারা সেই তথ্য ভারতের গুপ্তচর সংস্থা র-য়ের হাতে তুলে দিয়েছে। র-য়ের তরফেও পৃথকভাবে বাংলাদেশজুড়ে এই ব্যাপারে জরিপ করা হয়েছিল। তাদের জরিপেও একই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ বিভিন্ন জিহাদি গোষ্ঠী রীতিমতো সক্রিয়। র এবং কেজিবির রিপোর্ট অনুসারে, সেই সব অস্ত্র এই সব জিহাদি সংগঠনের সদস্যদের হাতে চলে গিয়েছে। তারা বাংলাদেশের মাটি থেকে ভারত-বিরোধী কার্যকলাপ সংগঠিত করতে উঠেপড়ে লেগেছে। তারা যে কোনও উপায়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করতে চাইছে। এই সব জিহাদি গোষ্ঠীর সদস্যদের অর্থ দিয়ে সাহায্য করছে চিন। যদিও চিনের সেই সাপ্লাই লাইন কেটে দেওয়া হয়েছে।
এই প্রতিবেদন যখন পাঠ করা হচ্ছে, সেই সময় দিল্লির হায়দরাবাদ হাউসে শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। এখানেই এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ফিফথ জেনারেশনের যুদ্ধবিমান নিয়ে একাধিক চুক্তি চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। রাশিয়া থেকে তেল কেনায় আমেরিকা যখন ভারতের উপরে ৫০ শতাংশ ট্যারিফ চাপিয়েছে, ঠিক সেই সময়ে পুতিনের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখেও রাশিয়ার সঙ্গে ‘পুরনো বন্ধুত্ব’ আরও মজবুত করাই এখন মোদীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এবারের সফর ৩০ ঘণ্টার। পুতিনের উপস্থিতিতে দ্বিপাক্ষিক স্তরের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হতে পারে। রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নততর সংস্করণ এস ফাইভ হান্ড্রেড কেনা। সরকারি সূত্রে আরও একটি খবর পাওয়া গিয়েছে। সেই খবর অনুসারে, মস্কোর সঙ্গে যৌথ উদ্যোগে পন্টসায় এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ে সমঝোতা হতে পারে। পাশাপাশি পুতিনের প্রস্তাব মেনে যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই এসইইউ – ৫৭ (ফেলন) তৈরির বিষয়ে ইতিবাচক আলোচনার সম্ভবনা রয়েছে। মোদি সরকারের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতিতে কিছুটা ভারসাম্য আনা। রাশিয়া থেকে ভারত বিপুল পরিমাণ তেল এবং সামরিক সরঞ্জাম আমদানি করলেও পুতিনের দেশে রফতানি করা ভারতীয় পণ্যের মূল্য তুলনায় অনেক কম। ভারত থেকে রাশিয়া বছরে ৫০০ কোটি ডলারেরও (প্রায় ৪৫ হাজার কোটি টাকা) কম মূল্যের পণ্য আমদানি করে। তাই নয়াদিল্লির লক্ষ্য মস্কোয় সমুদ্রজাত পণ্য, আলু, প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধের মতো দ্রব্যের রফতানি বাড়ানো। তবে এসবের থেকে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হাসিনার সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠক।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

কোনও বিধিনিষেধ কাজে এলো না! নিষেধাজ্ঞায় জর্জরিত পুতিনের আড়ম্বরপূর্ণ আয়োজন বন্ধু মোদির

Next Post

লন্ডন যাত্রায় বিড়ম্বনা ঘোলা জলে মাছ ধরছে ইউনূস প্রশাসন খালেদার আদৌ ফেরা হবে বাংলাদেশে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
লন্ডন যাত্রায় বিড়ম্বনা ঘোলা জলে মাছ ধরছে ইউনূস প্রশাসন খালেদার আদৌ ফেরা হবে বাংলাদেশে?

লন্ডন যাত্রায় বিড়ম্বনা ঘোলা জলে মাছ ধরছে ইউনূস প্রশাসন খালেদার আদৌ ফেরা হবে বাংলাদেশে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি