• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে আইএসআই যোগ! পাক ক্ষেপণাস্ত্রের তিরে ভারতের চিকেন নেক?

বাংলাদেশে আইএসআই যোগ! পাক ক্ষেপণাস্ত্রের তিরে ভারতের চিকেন নেক?

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
73
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পাকিস্তানের পাল্টা টার্গেট হতে পারে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এমনটাই আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি এলাকায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের একাধিক ঘাঁটি। বুধবার সকাল থেকে এই খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম ভারতকে কাঠগড়ায় তুলতে শুরু করে। কেউ কেউ পাক সংবাদমাধ্যমকে উদ্ধৃতি দিয়ে ভারতের পাঁচটি ফাইটার জেট ভূপতিত হয়েছে বলেও দাবি করতে শুরু করে। কেউ আবার পাক সেনাবাহিনী কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড হেড কোয়ার্টার ধ্বংস করেছে বলেও খবর প্রকাশ করে দেয়। বোঝাই যাচ্ছে, পাকিস্তানে চালানো ভারতীয় সেনার অপারেশন সিঁদূর বাংলাদেশ ভালো চোখে নেয়নি। মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানে অভিযান চালানোর আগেই বাংলাদেশি সংবাদমাধ্যমে একটি সংবাদ ভারতীয়দের দৃষ্টি আকর্ষণ করেছিল। সেটা হল, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে বিদেশমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। একাধিক সুত্র জানাচ্ছে, যুদ্ধ বাঁধলে পাকিস্তান যাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে পূর্ব সীমান্ত দিয়ে আক্রমণ শানাতে পারে সেই আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের বিদেশ মন্ত্রী। প্রয়োজনে বাংলাদেশ সেনা বাহিনী পাশে দাঁড়াবে, প্রত্যাশা করে পাকিস্তান, এমন কথাও বলেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী ইসহাক দার। বিষয়টি যে ভারতীয় গোয়েন্দাদের নজর এড়ায়নি এটা বলাই বাহুল্য।
ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলি শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে অতি সক্রিয়। তাঁরা জানেন, পাকিস্তানের সেনাকর্তা থেকে শুরু করে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রতিনিধিদের ঘনঘন বাংলাদেশে যাতায়াত করছেন। আইএসআই চিফ নিজেই ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি পাক বিদেশমন্ত্রী নিজেই কয়েকদিন আগে ঢাকা সফর করে ফিরেছেন। এই পরিস্থিতিতে পাকিস্তান কৌশলগতভাবে ভারতকে চাপে রাখতে বাংলাদেশকে পাশে পেতে চাইছে। আর বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টাও যে সেটা চান সেটা আর নতুন করে বলে দিতে হবে না। সেই কারণেই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের দিকে বাড়তি নজর রাখছে ভারতীয় গোয়েন্দারা। পাকিস্তানের পরিকল্পনায় রয়েছে যদি ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধে তাহলে বাংলাদেশের এয়ারবেস ব্যবহার করে চিকেন নেকে হামলা চালানো। যাতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে বিচ্ছিন্ন করা যায়। এর ইঙ্গিত মুহাম্মদ ইউনূস ও তাঁর সরকারের গুরুত্বপূর্ণ কর্তারা কয়েকদিন ধরেই দিয়ে চলেছেন। ইউনূস নিজেই বাংলাদেশের সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন। কূটনীতিকদের একাংশ মনে করছেন, চিনের পরামর্শে পাকিস্তান এমন যুদ্ধ কৌশল নেওয়ার রাস্তা খোলা রাখার চেষ্টা করছে।

ADVERTISEMENT

এই পরিস্থিতিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের মাটিতে একাধিক এলাকায় হামলা চালায় ভারতীয় সেনা ও বিমানবাহিনী। ভারতের দাবি, ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খতম হয়েছে অন্তত ৭০ জনের বেশি জঙ্গি। হামলায় প্রাণ হারিয়েছে জইশ-এ-মহম্মদ প্রধান মৌলনা মাসুদ আজহারের পরিবারের ১০ জন সদস্য। এই পরিস্থিতিতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ নিরাপত্তা কমিটির বৈঠকের পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ সরীফ পাকিস্তান সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রত্যাঘাত করার। ফলে আন্দাজ করা হচ্ছে, পাকিস্তানও পাল্টা আঘাত হানতে পারে যে কোনও মুহূর্তে। এই আবহেই বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক করেন। মূলত আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকার মুখ্যমন্ত্রীদেরই এই বৈঠকে ডাকা হয়েছিল। বাংলাদেশ সীমান্তের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠকে ছিলেন। জানা যাচ্ছে, পাক হামলার আশঙ্কায় পশ্চিমবঙ্গেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জানা যাচ্ছে, বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বাড়তি নজরদারির কথা জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। আশঙ্কা এই এলাকার একাধিক অরক্ষিত সীমান্ত দিয়ে যে কোনও সময় বড় নাশকতার ঘটনাও ঘটতে পারে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, বিভেদ ভুলে এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময়। তিনি আরও জানান, বিভ্রান্তকর বা প্ররোচনামূলক খবর ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এখন দেশকে রক্ষা করার সময়।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

যুদ্ধের প্রস্তুতিতে ফুল টিম বৈঠকে মোদি, ভারতের ‘মক ড্রিল’-‘অপারেশন সিঁদুর’ অ্যাকশনে, ৭১-র থেকেও ভয়ানক ভাবে যুদ্ধে যাঁপাচ্ছে ভারত

Next Post

শুরু হয়ে গেছে ভারত-পাকিস্তান যুদ্ধ। ভয়ানক বিপদের মুখে পড়তে চলেছে বাংলাদেশ!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
শুরু হয়ে গেছে ভারত-পাকিস্তান যুদ্ধ। ভয়ানক বিপদের মুখে পড়তে চলেছে বাংলাদেশ!

শুরু হয়ে গেছে ভারত-পাকিস্তান যুদ্ধ। ভয়ানক বিপদের মুখে পড়তে চলেছে বাংলাদেশ!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি