• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চিফ প্রসিকিউটর তাজুলকে সরিয়ে ভারতকেই বার্তা দিলেন তারেক

চিফ প্রসিকিউটর তাজুলকে সরিয়ে ভারতকেই বার্তা দিলেন তারেক

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
28
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পরই যে ব্যক্তি সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত ছিলেন, তাঁর নাম মোহম্মদ তাজুল ইসলাম। তাঁকেই ঢাকার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর করেছিলেন মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের বিচার করা এবং তাঁদের শাস্তি দিতে সবচেয়ে বেশি যিনি মরিয়া ছিলেন, তিনিই তাজুল ইসলাম। বিএনপি ক্ষমতায় এসেই তাঁকে সরিয়ে দিল। সোমবার বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর পদে আনা হয়েছে আইনজীবী মহম্মদ আমিনুল ইসলামকে। ঢাকার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। গত বছর ১৭ নভেম্বর শেখ হাসিনার সাজা দেওয়ার জন্য তাজুল ইসলামই সবচেয়ে জোরালো সাওয়াল করেছিলেন। ক্ষমতা পরিবর্তনের পরই তাঁকে সরিয়ে অন্য আইনজীবীকে দায়িত্ব দেওয়ার নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, তাজুলের এই অপসারণ কিসের ইঙ্গিত দিচ্ছে?

এটা কি নিচান্তই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে গভীরতর রাজনৈতিক ইঙ্গিত। ২০২৪ সালের ৫ অগস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন। ৮ অগস্ট দায়িত্ব নিয়েছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ওই বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর পদে তাজুলকে নিয়োগ করেছিলেন মুহাম্মদ ইউনূস। এবার বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিজ্ঞপ্তি জারি করে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত ওই পদে থাকবেন আমিনুল। তিনি অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন এবং অন্যান্য সুযোগসুবিধা পাবেন। এই তাজুল ইসলামের বিরুদ্ধেও ছিল নানা অভিযোগ। তাঁর কেরিয়ারে জামাত যোগ অতি স্পষ্ট ছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন যে সমস্ত জামাত নেতা, তাঁদের পক্ষে মামলা লড়েছিলেন এই তাজুল। অপরদিকে, নতুন চিফ প্রসিকিউটর আবার সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে বিচারমহলে অধিক পরিচিত। তাঁর বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছিল, আমিনুল সেই সমস্ত মামলায় খালেদা জিয়ার পক্ষে লড়েছিলেন। ফলে তিনি যে বিএনপি ঘনিষ্ট তা আর বলে দিতে হবে না।

অপরদিকে দায়িত্ব থেকে সরানোর পর তাজুল ইসলাম বলেন, আমাদের দায়বদ্ধতা ছিল বাংলাদেশের ছাত্রজনতার প্রতি। তাঁরা যাতে প্রকৃত বিচার পায় সেটাই আমরা চাই।

এদিনে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর বলেন, আমরা চাই আইন অনুযায়ী এই ট্রাইবুনালটা পরিচালিত হোক। বিচার প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং গতিশীল হোক।

এখন প্রশ্ন উঠছে, হাসিনার বিরুদ্ধে যে বিচার হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে একাধিক প্রশ্ন উঠেছে। অনেক সংস্থা ও বহু দেশ দাবি করেছে আসামী পক্ষকে কিছু বলার সুযোগ না দিয়েই মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে। যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আবার পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ আওয়ামী লীগের কয়েকশো নেতা-কর্মীদের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি মামলা হয়েছে। এটা নিয়ে বিএনপি সরকার কিছু ভাবছে কিনা। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া যদি ইঙ্গিত হয়। তাহলে বিএনপি নেতা তথা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই বিষয়ে অনেকটাই স্পষ্ট করেছেন। তিনি জানান, নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন, সে জন্যই বিএনপি প্রধান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার এই পদক্ষেপ করেছে। তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ৫ অগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে, কিছু সুবিধাবাদী মানুষ সে সব মামলা করেছে। ব্যবসায়ী-সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের নামে মামলা করা হয়েছে। এ সব মামলা যাচাই-বাছাই করা হবে। কারণ, আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এর অর্থ হল, ইউনূসের আমলে দায়ের হওয়া মামলাগুলি এবার গভীরভাবে পর্যবেক্ষণ করবে বিএনপি সরকার।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

পাক-বাংলাদেশের সমঝোতায় পাল্টা জোট ভারত-আফগানিস্তানের

Next Post

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী চুক্তি ইউনূসের! পরিবর্তে তারেকও ভারতের দিকে ঘেঁষছেন?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী চুক্তি ইউনূসের!  পরিবর্তে তারেকও ভারতের দিকে ঘেঁষছেন?

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী চুক্তি ইউনূসের! পরিবর্তে তারেকও ভারতের দিকে ঘেঁষছেন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি