• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী চুক্তি ইউনূসের!  পরিবর্তে তারেকও ভারতের দিকে ঘেঁষছেন?

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী চুক্তি ইউনূসের! পরিবর্তে তারেকও ভারতের দিকে ঘেঁষছেন?

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
37
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

শান্তির জন্য নোবেলজয়ী তথা প্ৰখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছিলেন দেড় বছরের বেশি সময়। কিন্তু তাঁর বিদায়ের পর যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন চুপ্পু। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পূর্ববর্তী প্রশাসক মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রবল ক্ষোভ উগড়ে দিয়েছেন। যা নিয়ে বাংলাদেশের রাজনীতি তোলপাড়। কেন এই পরিস্থিতি সৃষ্টি হল? ইউনূস সাহেবের বিরুদ্ধে কেন এত ক্ষোভ বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর?

আসলেই এই ক্ষোভটা স্বাভাবিক, ২০২৪ সালের ৮ আগস্ট শপথ নিয়েছিলেন মুহাম্মদ ইউনূস ও তাঁর উপদেষ্টামন্ডলী। তারপর থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু কিভাবে বাংলাদেশের বর্তমান সংবিধান রক্ষা করেছেন তার বিবরণ দিয়েছেন কালের কন্ঠে দেওয়া একান্ত সাক্ষাৎকারে। সেখানেই তিনি বিস্ফোরক সব মন্তব্য করেছেন, যুক্তি দিয়েছেন, সংবিধানের ব্যাখ্যাও দিয়েছেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঠিক তিনদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক চুক্তি করেছিল ইউনুসের সরকার। বলা হচ্ছে এই চুক্তি বাংলাদেশের কফিনে শেষ পেরেকের শামিল। বর্তমান তারেক রহমানের নির্বাচিত সরকার যথেষ্ট বিড়ম্বরের মধ্যে পড়ে আছে এই চুক্তি বাস্তবায়নের জন্য। আমরা জানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে চিঠি লিখে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন।

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো প্রথম চিঠিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন আশা করি ব‍্যবসাক্ষেত্রে আমাকে সাহায্য করবেন! অর্থাৎ, প্রথম চিঠিতেই ‘কাজের কথা’ সেরে রাখলেন ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় নির্বাচনের ঠিক তিনদিন আগেই ওয়াশিংটনে গিয়ে একটি চুক্তি সম্পন্ন করেছে মুহাম্মদ ইউনূসের সরকার। যা নিয়ে এখনও বাংলাদেশ জুড়ে চলছে প্রবল বিতর্ক। আসলে তারেক রহমানকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাতেই তিনি তারেককে স্মরণ করিয়ে দিয়েছেন ওই বাণিজ্য চুক্তি নিয়ে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে বাংলাদেশের এক অনির্বাচিত সরকার তাঁদের সঙ্গে বাণিজ্য শুল্ক চুক্তি সম্পন্ন করেছে। এখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার এসেছে। তাঁরা চাইলে আগের অনির্বাচিত সরকারের করা চুক্তি বাতিল করতেই পারে এবং নতুন করে চুক্তির প্রস্তাব দিতেই পারে। এটাই গণতান্ত্রিক পদ্ধতি। গণতন্ত্রের ধামাধারী আমেরিকা পরিকল্পিতভাবেই বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে কাজে লাগিয়ে দুটি চুক্তি করে রেখেছেন। তাই এখন সরকার পরিবর্তনের পর নির্বাচিত সরকারকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন ট্রাম্প। ফলে তারেক রহমানের কাছে এখন কঠিন চ্যালেঞ্জ। তবে তারেক রহমানের নতুন সরকার অনেকটাই ভারতপন্থী সিদ্ধান্ত নিচ্ছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

প্রথম সিদ্ধান্ত –

প্রথমেই উল্লেথ করা যায় বাংলাদেশ সেনাবাহিনীতে প্রয়োজনীয় রদবদল। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের “অপেক্ষারত রাষ্ট্রদূত” হিসেবে বিদায় জানানো হয়েছে। এই সেনা আধিকারিক বিগত ইউনূস জমানায় প্রবল ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। এবং পাকিস্তান ও চিনের প্রতি অত্যন্ত সংবেদনশীল ছিলেন। তাঁর বিরুদ্ধে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগও ছিল। তাঁকে সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আরও সাতটি বদলি ও পদোন্নতি কার্যকর করে বিএনপি সরকার মূলত নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলেছে। যিনি মার্কিন পররাষ্ট্র দফতর এবং নিরাপত্তা প্রতিষ্ঠানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এবার খলিলুর রহমানকে কার্যত তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ীই কাজ করতে হবে। আর সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধাপন্থীদের সামনের সারিতে নিয়ে আসা হয়েছে।

দ্বিতীয় সিদ্ধান্ত –

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সাংসদ সদস্যরা। এতে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

তৃতীয় সিদ্ধান্ত –

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বা আইটিসি-র চিফ প্রসিকিউটরের মতো স্পর্শকাতর পদে পরিবর্তন এনেছে বিএনপি সরকার। জামায়াতে ইসলামির ঘনিষ্ট চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে বিএনপিপন্থী আইনজীবী আমিনুল ইসলামকে এই পদে নিয়োগ করেছে সরকার। তিনি আবার আওয়ামী লীগের প্রতি সংবেদনশীল বলেই জানা যায়। অন্যদিকে ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর যে সব মামলা হয়েছে, সেগুলি আবার যাচাই-বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এতে আওয়ামী লীগের সুবিধা হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

চতুর্থ সিদ্ধান্ত –

বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে রদবদল করে পুলিশকে ফের কার্যকরী করার পথে এগিয়ে যেতে চাইছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী ১২ মার্চ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। ‌ তখনই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

সবমিলিয়ে তারেক রহমানের বাংলাদেশের সঙ্গে ভারত নতুন করে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইছে। যার বহু নিদর্শন দেখা যাচ্ছে। তারেক নিজে এবং তাঁর মন্ত্রিসভাও ভারতকে নানা বার্তা দিচ্ছে। ফলে মুহাম্মদ ইউনূস এখন কোনঠাসা, জানা যাচ্ছে তাঁর বিরুদ্ধে যে কোনও মুহূর্তে তদন্ত শুরু হতে পারে। তাঁকে বাংলাদেশ ছাড়তে দেওয়া হচ্ছে না। ফলে আগামীদিনে আরও বড় কিছু সামনে আসতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

চিফ প্রসিকিউটর তাজুলকে সরিয়ে ভারতকেই বার্তা দিলেন তারেক

Next Post

ভারতবিদ্বেষী ইউনূসের স্বপ্নের ‘লালমনিরহাট’ বিমানঘাঁটি। মোদির হুঁশিয়ারিতে তারেকের সিদ্ধান্ত বদল!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারতবিদ্বেষী ইউনূসের স্বপ্নের ‘লালমনিরহাট’ বিমানঘাঁটি। মোদির হুঁশিয়ারিতে তারেকের সিদ্ধান্ত বদল!

ভারতবিদ্বেষী ইউনূসের স্বপ্নের 'লালমনিরহাট' বিমানঘাঁটি। মোদির হুঁশিয়ারিতে তারেকের সিদ্ধান্ত বদল!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি