• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গাজায় সৈন্য পাঠাতে চায় বাংলাদেশ, প্রত্যাখ্যান ওয়াশিংটনের!

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত! ইউনুসের ওপর আওয়ামী লীগ ফেরানোর চাপ চরমে

administrator by administrator
6 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্স ট্যান মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। যে খবর ছবি-সহ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে। তাঁদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই বাংলাদেশের জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন মুহাম্মদ ইউনূস। এর আগে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচ দিনের সফর শেষে ফিরে এসেছেন।

উল্লেখযোগ্যভাবে তার পরই মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে আওয়ামী লীগ যদি তাঁদের অপশাসনের জন্য ক্ষমা চায় তবে তাঁরা তাঁদের নির্বাচনে পুনরায় প্রবেশের পথ প্রশস্ত করতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিচালনার জন্য জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেনস পার্টি বা এনসিপির নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার প্রচেষ্টাকে দূরে ঠেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্য আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি উভয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। আরও তাৎপর্যপূর্ণ দিক হল, এরপরই যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করা এবং নির্বাচন নিয়ে আলোচনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ হসে মনে করছেন রাডনৈতিক ওয়াকিবহাল মহল।

জানা যাচ্ছে এই সাক্ষাতে দুই মার্কিন কূটনীতিক গত দেড় বছরে সরকার পরিচালনায় প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য যেমন প্রশংসা করেছেন. তেমনই  তারা জানতে চান, বর্ণবৈষম্য-পরবর্তী দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা? এক জবাবে মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগের নাম না নিয়েই বলেছেন, সময় এখনো উপযুক্ত নয়। কোথা থেকে শুরু করবেন? ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তখনই সম্ভব, যখন কেউ স্বীকার করে যে সে ভুল করেছে, নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয়, অনুশোচনা প্রকাশ করে। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো অনুশোচনা নেই, কোনো অনুতাপ নেই। ইউনূসের কথায়, বরং তারা দাবি করছে যে জুলাই অভ্যুত্থানে নিহত তরুণরা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। তাদের অপরাধের বিপুল পরিমাণে প্রমাণ রয়েছে। তারা যা করেছে তা সম্পূর্ণ বর্বরোচিত অপরাধ তবু তারা সম্পূর্ণ অস্বীকারের অবস্থানেই রয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, মুহাম্মদ ইউনূস নিজের জায়গা থেকে কিছুটা হলেও সরে এসেছেন। তিনি আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে এখনও অনড়, তবে একটা হলেও শর্ত চাপালেন। অনেকেই মনে করছেন, এটা হয়তো একটা কূটনৈতিক প্রক্রিয়া। যুক্তরাষ্ট্র মুহাম্মদ ইউনূসকে তাঁদের মনোভাব জানিয়ে দিয়েছে বাংলাদেশে অন্তর্ভূক্তিমূলক নির্বাচন নিয়ে। এবা বল ইউনূসের কোর্টে। যদিও তিনি সুকৌশলে সেই বল এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দিকে ঠেলে দিয়েছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মার্কিন কূটনৈতিকদের বলেছেন, কে কী বলল, তা বিবেচ্য নয়। নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে; এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়। আপাত দৃষ্টিতে এই মন্তব্যের অর্থ হল, বাংলাদেশের জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই হতে চলেছে। কিন্তু প্রথমে গত সোমবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁকে বলেছিলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা বাংলাদেশের

নির্বাচনপ্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছেন এবং তাঁদের পলাতক নেতারা সহিংসতা উসকে দিচ্ছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রায় আধা ঘণ্টাব্যাপী ফোনালাপ হয়েছে মুহাম্মদ ইউনূসের। তাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক–সংক্রান্ত আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তরের মতো বিষয়েও আলোচনা হয়েছে। অর্থাৎ, মার্কিন যুক্তরাষ্ট্র এবার আওয়ামী লীগের বিষয়ে চাপ দিতে শুরু করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে পদার্পণ করেছেন। ফলে এই চাপ আওও বাড়বে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তখন ইউনূসের পক্ষে আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধুঁয়ো তুলে এড়িয়ে যাওয়া সহজ হবে না।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ইউনূস-তারেক বৈঠকেই ঠিক হয়ে গেল অনেক কিছু!

Next Post

আবুসইদের র*ক্তের দাগ কাদের হাতে? আমেরিকার সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ? সেনাপ্রধান কি ইরানের থেকে শিক্ষা নেবে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
আবুসইদের র*ক্তের দাগ কাদের হাতে? আমেরিকার সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ? সেনাপ্রধান কি ইরানের থেকে শিক্ষা নেবে?

আবুসইদের র*ক্তের দাগ কাদের হাতে? আমেরিকার সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ? সেনাপ্রধান কি ইরানের থেকে শিক্ষা নেবে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি