• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চূড়ান্ত গোপনীয়তা আমেরিকা ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়া কেন মায়ানমারে পৌঁছল ভারতীয় সেনাবাহিনী

চূড়ান্ত গোপনীয়তা আমেরিকা ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়া কেন মায়ানমারে পৌঁছল ভারতীয় সেনাবাহিনী

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
87
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশ ও আমেরিকার যৌথ সেনামহড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এর কারণ, ইউনূস সরকার বিষয়টি গোপন রেখেছিল। পরে নেট দুনিয়ায় শোরগোল শুরু হলে বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন বা আইএসপিআর) ও ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পৃথক বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রামে বাংলাদেশের বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সাতদিনের যৌথ মহড়া চলছে। এর নাম অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩।’ মহড়াটি শুরু হয়েছিল গত রবিবার। চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে।
বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা আপৎকালীন সঙ্কটে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমান ব্যবহার করা হয়। এই বিষয়ে দক্ষতা অর্জনের জন্য আমেরিকার সঙ্গে যৌথ মহড়া। অংশ নিয়েছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর ৯০ জন সদস্য, আমেরিকার ৯২জন, শ্রীলঙ্কা বিমানবাহিনীর দুজন চিকিৎসাকর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড ও আঞ্চলিক সহযোগী অংশীদারেরা। শুক্রবার আইসিপিআরের বিজ্ঞপ্তিতে মহড়া শেষ হওয়ার কথা জানানো হয়েছে।
আইসিপিআর জানায়, গত ১৮ সেপ্টেম্বর বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক শেষ হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনীর প্রধান (পরিচালন) এয়ার ভাইস জাভেদ তানভীর খান সমাপ্তি ভাষণ রাখেন। দুই দেশের অংশ্রগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ারফোর্সের প্রবীণ সামরিক ও বেসরামরিক কর্মকর্তা, মহড়ায় অংশগ্রহণকারী বিমানবাহিনীর কর্মকর্তা এবং তিন বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। ওই মহড়া ১৪ সেপ্টেম্বর বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক-য়ে শুরু হয়েছিল।
ঢাকায় মার্কিন কূটনৈতিক মিশনের মুখপাত্র পূর্ণিমা রায়, ‘মহড়া প্যাসিফিক অ্যাঞ্জেল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক উদ্ধারকাজ প্রস্তুতির অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে। ভবিষ্যৎ সংকটে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়াবে। ’ ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে এই যৌথ মহড়ার খবর পোস্ট করা হয়েছে। যৌথ মহড়ার সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়। এতে বলা হয়েছে, প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিয়ে যাচ্ছে আমেরিকা।
প্রশ্ন এখানে। আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলজুড়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতাকে সুদৃঢ় করা যদি উদ্দেশ্য হয়, তবে তার জন্য এতো গোপনীয়তা কেন? দেশ বিদেশের কূটনৈতিক মহলের আশঙ্কা – চট্টগ্রাম সংলগ্ন মায়ানমারে যখন চিনের প্রভাব বাড়ছে, আমেরিকা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। তাদের হাতে তুলে দিচ্ছে অস্ত্র। আবার কারও কারও সন্দেহ বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে দখলদারির মহড়া এটি। কারণ, এই দ্বীপের দিকে আমেরিকার নজর অনেকদিন ধরে।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর নানা ধরনের প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে আসছে। বিভিন্ন প্রতিকূল অবস্থা ও আপদকালীন সংকট নিরসনে বিমাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে থাকে।
অপরদিকে, চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানিয়েছে, নথিভুক্ত হওয়া ছাড়াই যুক্তরাষ্ট্রের কিছু অতিথি সেখানে থাকছেন, এমন অভিযোগ সত্য নয়।
এদিকে, মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনীর একটি আইএল ৭৬ বিমান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ১২০জন সদস্য নিয়ে মায়ানমারে রাজধানী ন্যপিদে অবতরণ করে। অনেকে বলেন, ‘চট্টগ্রামে মার্কিন-বাংলাদেশ মহড়ার জবাবি পদক্ষেপ এটি। ’ তবে দিল্লি জানিয়েছে, তৃতীয় ভারত-মায়ানমার পারস্পরিক সম্পর্ক বিনিময় –য়ের অংশ ছিল এই সফর। শনিবার এই কর্মসূচি শেষ হয়েছে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

আমেরিকা ভারতের পর চীনের যুদ্ধজাহাজ, বঙ্গপসাগরে বারুদের গন্ধ,ব্যস্ত ডোভাল

Next Post

এবার ইউনূসের ওপর চটে লাল পিনাকী, হঠাৎ কী হল

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
এবার ইউনূসের ওপর চটে লাল পিনাকী, হঠাৎ কী হল

এবার ইউনূসের ওপর চটে লাল পিনাকী, হঠাৎ কী হল

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি