• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কামরুল হাসানের অপসারণ আটকে ইউনূস সরাসরি চ্যালে়ঞ্জ ছুঁড়লেন জেনারেল ওয়াকারকে

কামরুল হাসানের অপসারণ আটকে ইউনূস সরাসরি চ্যালে়ঞ্জ ছুঁড়লেন জেনারেল ওয়াকারকে

administrator by administrator
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
58
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বিগত এক বছরে বাংলাদেশ অনেক উত্থান পতনের ভেতর দিয়ে এসেছে। কিন্তু গত এক মাসে বাংলাদেশে যে গুমোট একটা পরিবেশের সৃষ্টি হয়েছে সেটা কি কোনও ঝড়ের পূর্বাভাস? বাংলাদেশে সেনাবাহিনীর অভ্যন্তরে দ্বন্দ্ব সৃষ্টি এবং সেনাবাহিনীকে আড়াআড়ি বিভক্ত করার যে চেষ্টা বর্তমান প্রশাসন এবং কয়েকটি রাজনৈতিক দল করে আসছে, তা অনেকটাই সফল বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। কেউ কেউ সরাসরি দাবি করছেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বাইরে বেরিয়ে আসছে। জানা যাচ্ছে, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ১১ মে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে অপসারণ চেয়ে চিঠি পাঠিয়েছিলেন প্রধান উপদেষ্টার দফতরে। কিন্তু মুহাম্মদ ইউনূস তাতে সই না করে আটকে রেথেছেন। এর ফলে সেনাবাহিনীর অন্দরেই একটা অসন্তোষের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীতে রাখাইন “মানবিক করিডোর” ইস্যুতেও কার্যত দু-ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এটা বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে একটা বিপজ্জনক লক্ষণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
অপরদিকে নির্ভরযোগ্য সুত্রে জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে রাখাইন মানবিক করিডোর দেওয়া নিয়ে বিরোধিতা করায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের প্রতিও বিরক্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তৌহিদ হোসের ছাড়াও উপদেষ্টামণ্ডলী এবং বাংলাদেশের কয়েকজন উচ্চপদস্থ আমলাও মানবিক করিডোর ইস্যুতে আপত্তি তুলেছেন। তাঁদের স্পষ্ট দাবি, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। জেনারেল ওয়াকার-সহ বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ মানবিক করিডোর ইস্যুতে অনড় মনোভাব নিয়েছে। কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি আদতে মার্কিন নাগরিক, এই করিডোরের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। আবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যিনি মার্কিন ডিপ স্টেটের সহায়তায় বাংলাদেশে ক্ষমতায় এসেছেন, তিনিও চাইছেন যেভাবেই হোক হুবহু মার্কিন প্রেস্ক্রিপশন মেনে ওয়াশিংটনকে মিয়ানমারের রাখাইন মানবিক করিডোর দিতে। তাঁদের সাহায্য করতে ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন দৌঁড়ঝাঁপ করছেন, বৈঠক করছেন ঘনঘন। জানা যায়, তিনি একাধিকবার আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সঙ্গে বৈঠক করেছেন। কারণ ওয়াকার বিরোধী এই সেনা আধিকারিককেই প্রস্তাবিত মানবিক করিডোরের নন লিথাল বা অ-প্রাণঘাতী পণ্যর আসা যাওয়া পুরোটা নিয়ন্ত্রনের দায়িত্বে আছেন। আর এটাই মেনে নিতে পারছেন না জেনারেল ওয়াকার এবং তাঁর দিকে থাকা সেনাবাহিনীর অন্যান্য শীর্ষ আধিকারিকরা। এও জানা যাচ্ছে, কামরুল হাসানকে অপসারণের জন্য তিনবাহিনীর প্রধানই একমত। সেই কারণেই কামরুল হাসানকে বরখাস্ত করেছেন জেনারেল ওয়াকার। কিন্তু পিএসও কামরুল হাসান বরখাস্ত হলেও প্রধান উপদেষ্টার দফতর থেকে সরকারী প্রজ্ঞাপন না হওয়ায় উত্তেজনা বাড়ছে সেনাসদরে। এও জানা যাচ্ছে, নতুন পিএসও হিসাবে নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানের নাম প্রস্তাব করেছিলেন জেনারেল ওয়াকার উজ জামান। যার গত আগস্টেই অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু সেনাপ্রধানের আস্থাভাজন এই সেনাকর্তার ফাইলে সই করেননি প্রধান উপদেষ্টা মুহা্মদ ইউনূস। যে কারণে তাঁকে অবসরে যেতে হয়, এবং শেষ পর্যন্ত নবম পদাতিক ডিভিশনে নিজের আস্থাভাজন এক সেনাকর্তাকে বসিয়ে দিয়েছেন মুহাম্মদ ইউনূস। এতেও ক্ষোভ বেড়েছে সেনাবাহিনীর অন্দরে। জেনারেল ওয়াকারের নেতৃত্বাধীন করিডোর বিরোধী দলটি মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে করিডোর চাইছে। যাতে মিয়ানমারে তাঁরা নিয়ন্ত্রণ নিতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করে মিয়ানমারের আরাকান আর্মি ও অন্যান্য পিপলস ডিফেন্স ফোর্সেসকে গোপনে সমর্থন এবং অস্ত্রশস্ত্র সরবরাহ করতে পারে। যা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকর হবে। অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের একটা বড় অংশ মনে করছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিলিটারি অপারেশন জোন হিসাবে ঘোষণা করা উচিত। এটি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র ওপর চাপ কমাতে সহায়ক হবে। ওয়াকিবহাল মহলের মতে, এই সব ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। সেনাবাহিনীর মধ্যে বিভক্তি ও রাজনৈতিক হস্তক্ষেপের প্রভাব ভবিষ্যতে ভয়ানক রূপ নিতে পারে। যা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশে আওয়ামী লীগ ফিরছে যে উপায়ে… ২০২৬ সালেই ফের প্রধানমন্ত্রী হাসিনা!

Next Post

বাংলাদেশে আওয়ামীলীগই থাকবে, ভারতের দাবী মেনে নিল চীন,রাশিয়া

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
83
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
62
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
85
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
49
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
48
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
59
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
100
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
38
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশে আওয়ামীলীগই থাকবে, ভারতের দাবী মেনে নিল চীন,রাশিয়া

বাংলাদেশে আওয়ামীলীগই থাকবে, ভারতের দাবী মেনে নিল চীন,রাশিয়া

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি