• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে আওয়ামী লীগ ফিরছে যে উপায়ে…  ২০২৬ সালেই ফের প্রধানমন্ত্রী হাসিনা!

বাংলাদেশে আওয়ামী লীগ ফিরছে যে উপায়ে… ২০২৬ সালেই ফের প্রধানমন্ত্রী হাসিনা!

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
97
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ইউনূসকে হটানোর দাবি এর আগেও তুলেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এক ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে তাঁকে এবার বাংলাদেশের নির্বাচন এবং মুহাম্মদ ইউনূস সম্পর্কে নুতন কিছু বলতে শোনা গেল। আলাদা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করাতে হবে। ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং নির্বাচন কমিশনের দ্বারা নিবন্ধন বাতিলের পর তাঁর মুথে নির্বাচন প্রসঙ্গ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। হাসিনা বলছেন, কত বড় দুঃসাহস, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। আওয়ামী লীগ না থাকলে তো আজ দেশই স্বাধীন হতো না। পাশাপাশি তিনি বলেন, অবৈধ সরকারের সব নির্দেশই অবৈধ।

অর্থাৎ হাসিনার বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল-সহ তাঁর বা তাঁর দলের বিরুদ্ধে যা যা নির্দেশিকা, মামলা জারি হয়েছে সবই অবৈধ। এ কথা বলাই যায়. হাসিনার দাবি অনুযায়ী তাঁর দল আসন্ন নির্বাচনে লড়বে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা এদিন যা যা বলেছেন তাতে চাপ বাড়বে মুহাম্মদ ইউনূসের। কারণ, ইতিমধ্যেই বাংলাদেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং গণতন্ত্রের বেহাল দশা নিয়ে পশ্চিমা দেশগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে। হাসিনা আজও নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেছেন, এবং ইউনূসকে অবৈধ্য দখলদার বলেছেন। এর মাধ্যমে তিনি কূটনৈতিক মহলে একটা বার্তা দিতে চাইলেন। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল, যারা সে দেশের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহন করেছিল। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবরের কন্যা, তিনি দুর্নীতি করতে পারেন না। আর তিনি বাংলাদেশকে যে জায়গায় ছেড়ে এসেছিলেন, আজকের বাংলাদেশ তার থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে মুহাম্মদ ইউনূসের আমলে। আন্তর্জাতিক মহলকে আরও একটা বার্তা সুকৌশলে তিনি দিলেন, যে মুহাম্মদ ইউনূস নিজের আখেড় গুছিয়েছেন বিগত এক বছরে। বাংলাদেশের কোনও উন্নতি তিনি করেননি। সবমিলিয়ে এই প্রথমবার শেখ হাসিনা তাঁর প্রতিপক্ষকে প্রবল চাপে ফেললেন। আর সেটা এমন একটা সময় করলেন, যখন আওয়ামী লীগ রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের বহু শহরে ঝটিকা মিছিল ও রাজনৈতিক কর্মসূচি করছে সরকারের যাবতীয় বাঁধা ও আপত্তি উড়িয়ে। ফলে এই মুহূর্তে ইউনূসের প্রশাসন আওয়ামী লীগের মিছিলগুলি কঠোরভাবে দমন করলে, বা মিছিল থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হলে আন্তর্জাতিক মহলে বদনাম হবেন ইউনূস। আর ফায়দা লুটবেন শেখ হাসিনা।

ADVERTISEMENT

এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে অসহিষ্ণু মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। আবার একে অপের প্রতি বিদ্বেষমূলক মনোভাব নিয়েও চলছে। যেমন, একদিকে জামাত-এনসিপি তো অন্যদিকে বিএনপি। আবার বামদলগুলি এবং ছোটখাটো রাজনৈতিক দলগুলিও একে অপরের বিরুদ্ধে কথা বলছে। গত বছর গণঅভ্যুত্থান পরবর্তী কয়েক মাস যে ছিল না, প্রতিটি দলের মধ্যে একটা একতা দেখা গিয়েছিল। ওয়াকিবহাল মহল বলছে, এই অনৈক্যতাই আওয়ামী লীগের পালে হাওয়া দিচ্ছে। সংখ্যাতত্ত্বের হিসেবে, গোটা বাংলাদেশে আওয়ামী সমর্থকই সবচেয়ে বেশি। তারপর বিএনপি। হাসিনা বিরোধী প্রচার ও আন্দোলনের প্রভাবে কিছু শতাংশ আওয়ামী সমর্থক হয়তো অন্যদিকে ঝুঁকে গিয়েছেন। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই তাঁরা বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন এই জামাত-এনসিপি নেতাদের বিরুদ্ধে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিপরীত পরিস্থিতিতে বহু আওয়ামী সমর্থক ও কর্মী বিপদ বুঝে অন্যান্য রাজনৈতিক দলের আড়ালে আশ্রয় নিয়েছিলেন। তাঁরা এখন ধীরে ধীরে খাপ খুলছেন। তাঁদের ঐক্যবদ্ধ করতে শেখ হাসিনার ভোকাল টনিকই যথেষ্ট, যা তিনি সোশ্যাল মিডিয়ায় অডিও ক্লিপের মাধ্যমে দিয়ে থাকেন। তিনি কেন ভিডিও বার্তা দেন না, এই প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিদেশি শক্তিগুলি যেভাবে হাসিনা বিরোধী প্রচার করেছিল তাতে হাসিনার ভাবমূর্তি কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। তাই তিনি সরাসরি সামনে আসছেন না। এখন প্রশ্ন হল, হাসিনা কিসের জোরে বলছেন, ইউনূসের সরকার নয়, অন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হবে, এবং সেই ভোটে আওয়ামী লীগই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। ২০২৬ সালেই আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সরকারে আওয়ামী লীগ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কেউ কেউ বলছেন, আসলে তিনি অনেকটা নিশ্চিত হয়েই এটা বলছেন। কারণ, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি তাঁকে আস্বস্ত করছেন। বাংলাদেশে এই মুহূর্তে শেথ হাসিনার জন্য জমি তৈরি করছেন ভারতীয় গুপ্তচররা। সেই সঙ্গে বাংলাদেশেরই বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, প্রাক্তন মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের একটা অংশ এখনও আওয়ামী লীগের হয়ে প্রচার করে চলেছেন। আবার এটাও দাবি করা হচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ও সেনাবাহিনীর একটা বড় অংশ হাসিনাকে স্বমহিমায় ফেরাতে তৎপর। এছাড়া বাংলাদেশের আমলাতন্ত্রে এখনও আওয়ামী লীগের দীর্ঘ ছায়া রয়ে গিয়েছে। কিন্তু যে কারণে হাসিনার দেশে ফেরা আরও সহজ হবে, সেটা হল মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ইউনূসের মাথার উপর থেকে ধীরে ধীরে সরে যাওয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চালে কার্যত মাথা নত করতে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটাই হাসিনার ফেরার আগমণী বার্তা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইউনূসের বিরুদ্ধে একমত রাশিয়া-চিন-ভারত পালানোর পথ খুঁজছে বাংলাদেশের মব সন্ত্রাসীরা!

Next Post

কামরুল হাসানের অপসারণ আটকে ইউনূস সরাসরি চ্যালে়ঞ্জ ছুঁড়লেন জেনারেল ওয়াকারকে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
কামরুল হাসানের অপসারণ আটকে ইউনূস সরাসরি চ্যালে়ঞ্জ ছুঁড়লেন জেনারেল ওয়াকারকে

কামরুল হাসানের অপসারণ আটকে ইউনূস সরাসরি চ্যালে়ঞ্জ ছুঁড়লেন জেনারেল ওয়াকারকে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি