ভারতের যারা শত্রু, তারা অসুর। এইবার সেই মনোভাবকে মাথায় রেখে মুর্শিদাবাদের বহরমপুরের পুজো মণ্ডপে দেখা গেল অসুর নয়, অসুরের জায়গায় বাংলাদেশের অনতবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অন্যদিকে ভারতের উপরে চড়া শুল্ক চাপানোয় অসুরে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহরমপুরে খাগড়া শ্মশান ঘাট দুর্গাপুজো কমিটিতে দেখা গেল সেই ছবি। তাদের পুজোয় অসুর তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্পকে। এবার বহরমপুরের আরেকটি প্যান্ডেলে অসুর রূপে দেখা গেল মুহাম্মদ ইউনূস ও শেহবাজ শরিফকে। আর এই বিষয়টি খবর হতেই বাংলাদেশ ফুঁসছে। সে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর হচ্ছে। তারা বলছে, কলকাতার দুর্গাপুজোতে আজব কাণ্ড।
গত বছর গণ অভ্যুথানের জেরে শেখ হাসিনা সরকারে পতন ঘটে। সেই সময় বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। সেখানে গঠিত হয় অন্তবর্তীকালীন সরকার। যার মাথায় বসানো হয়েছে নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসকে। এরপর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্কে অবনতি ঘটতে থাকে। বাংলাদেশে বাড়ে ভারত বিদ্বেষ। সেই আবহে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছয়। তবে এখানেই থেমে নেই, ভারতের স্পর্শকাতর অঞ্চল যেমন চিকেন নেকস, সেভেন সিস্টার্সকে হুমকি দিতে থাকে উপদেষ্টারা। যার ফলে সম্পর্কে আরও অবনতি ঘটে। অন্যদিকে আমেরিকার সঙ্গেও ভারতের সম্পর্ক অবনতি ঘটতে থাকে। তা শুল্ক ইস্যুতে। বাংলাদেশের সংবাদমাধ্যম দাবি করছে, সেই কারণেই এই সমস্ত পুজো মণ্ডপগুলিতে অসুর হিসাবে বাংলাদেশ, আমেরিকা এবং পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের অসুর রুপে দেখা গিয়েছে। আর তার জেরে বাংলাদেশের বহু ক্ষোভ প্রকাশ করছেন।
তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই কর্মকাণ্ড করেছে নির্দিষ্ট কোনও পুজো মণ্ডপ। কিছু ব্যক্তিত্ব। পুজো মণ্ডপের শিল্পীরা নিজেদের শিল্প স্বত্ত্বা দেখিয়েছেন।












Discussion about this post