শেষমেশ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন ইউনূস। বাংলাদেশে ইসকনে নিষেধাজ্ঞা নয়, জানিয়ে দিলেন মহম্মদ ইউনূস। এমনকি, বাংলাদেশে ন্যায় বিচার পাবেন সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, স্পষ্ট করলেন তিনি।
ইতিমধ্যেই পড়শি দেশে উত্তাল পরিস্থিতি। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ, প্রতিবাদ। কার্যত রাস্তায় নেমে গিয়েছে সনাতনী হিন্দুরা। নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে তাঁকে, দাবি তুলে প্রবল বিক্ষোভের জের সে দেশে। অন্যদিকে চিন্তিত ভারতও। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। তারমধ্যেই সামনে এল সে দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসের বক্তব্য। মহম্মদ ইউনূসের প্রেস সচিব এই বার্তা দিয়েছেন। যেখানে মহম্মদ ইউনূসের বক্তব্য, ইসকনকে নিষিদ্ধ কোনওভাবেই করছে না সেখানকার সরকার। এমনকি এই বিষয় নিয়ে যে আদালতে মামলা চলছে, সেই বিষয়ে ইউনূস স্পষ্ট করে কিছুই জানেন না। বাংলাদেশের সমস্ত হিন্দু সুরক্ষিত, স্পষ্ট করেছেন। কারণ তিনি নাকি কিছুদিন আগেই সমস্ত মন্দির ঘুরে দেখেছেন। সবই সুরক্ষিত রয়েছে। তবে মাত্র কটা দিন হিংসা হয়েছিল তা তিনি মেনে নিয়েছেন। তবে এখন পরিস্থিতি আয়ত্তে রয়েছে। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাস যাতে ন্যায় বিচার পান তার জন্যও তিনি সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন মহম্মদ ইউনূস।
তবে কি সনাতনীদের চাপে কার্যত মাথা নত করলেন সে দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা? এই প্রশ্ন জোরাল হচ্ছে।
প্রসঙ্গত, সে দেশের উত্তাল পরিস্থিতি নিয়ে যে খবর সামনে আসছে তাতে অত্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো। সে দেশ তো বটেই, ভারতের বহু রাজনৈতিক ব্যক্তিত্বও এই নিয়ে মুখ খুলেছেন। উদ্বেগ প্রকাশ করেছেন। তবে সরকারের এমন বার্তায় কিছুটা অশান্তি প্রশমিত হবে তা মনে করা হচ্ছে।












Discussion about this post