• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ফের পদত্যাগের হুমকি দিলেন ইউনূস! মিথ্যার বেসাতি খুলে ঐক্যমতের চেষ্টায় নোবেলজয়ী!

ফের পদত্যাগের হুমকি দিলেন ইউনূস! মিথ্যার বেসাতি খুলে ঐক্যমতের চেষ্টায় নোবেলজয়ী!

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। অধ্যাপক আলী রীয়াজ এই কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়েছেন। সোমবারই এই ঐক্যমত কমিশনের বৈঠক হল। সেখানে আবেগঘন বক্তৃতাও দিলেন মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে বললেন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা। এই ঐক্যমত কমিশনের বৈঠকেও তিনি আবারও ঘুরিয়ে পদত্যাগের হুমকি দিলেন। যা শুনে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, নোবেলজয়ী ইউনূস, মিথ্যাকে এমনভাবে উপস্থাপন করেন যে বিষয়টি কার্যত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি।
এই বৈঠকে মুহাম্মদ ইউনূস বললেন, বাংলাদেশেই একমাত্র জাতীয় ঐক্যমত কমিশন গঠন হয়েছে, যা গোটা বিশ্বের কাছেই একটা নজির হয়ে থাকবে।

বিশ্লেষকরা বলছেন, এটা একেবারেই ডাহা মিথ্যা কথা। কারণ, বিগত কয়েক দশকেই বিশ্বের কয়েকটি দেশ এই ধরণের ঐক্যমত কমিশন গঠন করেছিল। যদিও ভিন্ন ভিন্ন দেশে তার নাম আলাদা। উদাহরণ হিসেবে বলা যেতে পারে দক্ষিণ আফ্রিকা। ওই দেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন তৈরি হয়েছিল ১৯৯৫ সালে। এছাড়া, কেনিয়া, সিয়ারে লিওন, চিলি, গুয়াতেমালা, তানজিনিয়ার মতো অসংখ্য দেশে এই ধরণের কমিশন তৈরি করা হয়েছিল। একমাত্র মুহাম্মদ ইউনূসের বাংলাদেশেই ঐক্যমত কমিশন তৈরি হয়েছে, এ কথা হলফ করে বলা যাবে না। তবুও একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী অর্থনীতিবিদ অবলীলায় বলে দিলেন, এই নজির গোটা বিশ্বেই বিরল। যা নিয়ে কার্যত হাসাহাসি শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বহু দেশেই গৃহযুদ্ধ, দীর্ঘকালীন রাজনৈতিক সংঘাত বা অন্তর্দ্বন্দ্ব নিরশনের জন্য এই জাতীয় কমিশন গঠিত হয়েছে। কিন্তু বাংলাদেশের বিষয়টি আলাদা। জুলাই বিপ্লবকে মান্যতা দেওয়া এবং সেই সময় ঘটা যত হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টায় একাধিক কমিশন গঠন করেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সেই সমস্ত কমিশনের হাজারো সুপারিশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিমত ভিন্ন। তাই একটা হাস্যকর ঐক্যমত কমিশন গঠন করে জুলাই গণআন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ করার চেষ্টা করে চলেছেন তিনি। যদিও এই ঐক্যমত কমিশনের বৈঠকেও হয়নি ঐক্যমত। তাই কমিশনের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এক সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হল। এর থেকেই বোঝা যায়, এখনও সমস্ত রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছতে পারেনি।
তবে সেদিনের বৈঠকে মুহাম্মদ ইউনূস যে বক্তব্য রেথেছেন, তাতে তিনি রাজনৈতিক দলগুলিতে একমত হওয়ার আহ্বান জানান। আর এই ব্যাপারে তিনি স্বৈরাচারি আওয়ামী লীগ ও শেখ হাসিনার ফিরে আসার ভয়ও দেখান।

জানা যায়, ঐক্যমত কমিশনের বৈঠকে মুহা্ম্মদ ইউনূস ফের একবার পদত্যাগের হুমকি দিয়েছেন। সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে তিনি বলেছেন আপনাদের মধ্যে ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু এই মনোমালিন্য, ঝগড়া-বিবাদকে আড়াল করতে আপনারা আমাকে ব্যবহার করছেন। আমি এই বিবাদ মেটানোর উপযুক্ত লোক নই। এরপরই তিনি বলেছেন, এটা বন্ধ না হলে আমি চলে যেতে বাধ্য হব। অর্থাৎ, তিনি ফের পদত্যাগের হুমকি দিয়ে রাজনৈতিক দলগুলিকে কার্যত ব্ল্যাকমেল করতে চাইছেন। ওয়াকিবহাল মহলের মতে, আসলে এটা মুহাম্মদ ইউনূসের সুচতুর পরিকল্পনা। যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাঁর দায়িত্ব তিনি পালন করে দেশ ছাড়তে পারেন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

কুমীরের কান্না ইউনূসের! ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বললেন, ‘সবাইকে মর্যাদা দিতে বাধ্য রাষ্ট্র’!

Next Post

পাকিস্তান আমেরিকার পর, এবার বাংলাদেশের পালা?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পাকিস্তান আমেরিকার পর, এবার বাংলাদেশের পালা?

পাকিস্তান আমেরিকার পর, এবার বাংলাদেশের পালা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি