ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসতেই কড়া চ্যালেঞ্জের মুখে মহাম্মদ ইউনুস! সুখের দিন শেষ হতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। বন্ধ হচ্ছে আমেরিকার আর্থিক সাহায্য? সব মিথ্যে প্রচার পাল্টা দাবি তত্ত্বাবধায়ক সরকারের।
এবার আমেরিকায় নতুন জামানা শুরু হতেই বিপদে পড়লেন শান্তিতে নোবেল জয়ী ড: মহাম্মদ ইউনস । সম্প্রতি বাংলাদেশের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করেছে আমেরিকা। জো বাইডেন প্রশাসনের জামানা শেষ হতেই সমস্ত দেশের আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখবেন নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯০ দিন সমস্ত সাহায্য বন্ধ এবং পুরো বিষয়টি পুনর্মূল্যায়ন করবেন ট্রাম্পের প্রশাসন।
নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে, বাংলাদেশে আমেরিকার অনুদানে যে সমস্ত প্রকল্পগুলি চলছিল, সেগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে, ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID। সেগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে প্রকল্পগুলির রূপদানকারী সংস্থাগুলিকে। বেশ কয়েকটি দেশের জন্য এই নির্দেশ কার্যকর হবে। সেই তালিকায় রয়েছে ইউনুসের বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয় ইজরায়েল এবং মিশর ছাড়া সমস্ত দেশের জন্যই আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে ট্রাম্পের প্রশাসন।
ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID বাংলাদেশে তাদের সব প্রকল্পের কাজ বন্ধের জন্যে নির্দেশিকাও জারি করেছে। এই মর্মে বিভিন্ন প্রকল্পের পার্টনারদের কাছে নাকি USAID-এর তরফ থেকে চিঠি গিয়েছে। ফলে বাংলাদেশকে আর্থিক সাহায্য তো বটেই, এই দেশের মাটিতে আমেরিকার তরফে সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও নির্দেশ নয়া প্রেসিডেন্টের। উল্লেখ্য, শাসনভার নেওয়ার পরই ইজরায়েল এবং মিশর ছাড়া বাকি সব আন্তর্জাতিক অনুদান বন্ধের জন্যে নির্বাহী নির্দেশিকায় সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই কাজ বাস্তবায়িত হতে চলেছে।
এই সিদ্ধান্তে বিরাট ধাক্কা খাবে চরম আর্থিক সংকটে থাকা ইউনুসের উপদেষ্টা সরকার।
উল্লেখ্য ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে বাংলাদেশ থেকে হাসিনা সরকারকে উৎখাত করার পর আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগী হয়েছিলেন অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার ঘনিষ্ঠতা গোটা বিশ্বের কাছে অজানা নয়। জো বাইডেনের সঙ্গে হাত মিলিয়ে আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার পরিকল্পনাও করেছিল বাংলাদেশ। কিন্তু নির্বাচনী লড়াইয়ে জয়ী হয়ে ডোনাল্ড ট্রাম্প কার্যত সেই পরিকল্পনায় জল ঢেলে দিল।
পাশাপাশি, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আগেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে সুর মিলিয়ে বার্তা দিয়েছিলেন ইউনূস সরকারকে।












Discussion about this post