১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য কীর্তি আজাদ। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের তরফে বর্ধমান-দূর্গাপুর আসনের প্রার্থী হয়েছেন। এই আসনে ভোট হয়ে যাওয়ায় কীর্তি আজাদ তৃণমূলের তারকা প্রচারক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সেই মতো শুক্রবার ব্যারাকপুর লোকসভায় প্রচারে এসে তিনি ঘুরে দেখলেন হালিশহরের রামপ্রসাদের ভিটে। পাশাপাশি কালী ভক্ত হিসাবে নৈহাটির বড় মা কালী মন্দিরে পুজোও দিলেন। বড় মা মন্দিরে পুজো দিয়ে কীর্তি আজাদ সকলের মঙ্গল কামনা করেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও দলীয় নেতৃত্বদের মিথ্যে প্রতিশ্রুতি তুলে ধরলেন। তিনি দাবি করেন, এই লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হবে। এদিন তার সফর সঙ্গী ছিলেন নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, হালিশহর শহর তৃণমূল সভাপতি প্রবীর সরকার , তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ জানান, তিনি নিজে কালিভক্ত কিন্তু তার বাবা মা দুর্গার ভক্ত। মায়ের স্থান সবসময়ের উপরে। তাঁর কাছে কোনও কিছু চাইতে হয় না। না চাইতেই মা আপনা আপনি সব কিছু দিয়ে দেন। আজ আমি মা কালির কাছে আর্শীবাদ নিতে এসেছি। শুধু তাই নয়, সন্দেশখালী ও মণীপুরের প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদীকে নিশানা কীর্তির। উল্লেখ্যে, ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। এদিন তাঁর হয়েই প্রচারে এসেছিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ।।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more












Discussion about this post