• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সেনাপ্রধানের তত্ত্বাবধানে মার্চেই বাংলাদেশ ফিরছেন শেখ হাসিনা

সেনাপ্রধানের তত্ত্বাবধানে মার্চেই বাংলাদেশ ফিরছেন শেখ হাসিনা

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
47
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

এই মুহূর্তে একটাই চর্চা, কি চলছে বাংলাদেশে? মুহাম্মদ ইউনূসের রাজত্বকালে বাংলাদেশে যেহেতু সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা হচ্ছে, সঠিক ও নির্ভিক সংবাদ পরিবেশনে বাঁধা দেওয়া হচ্ছে, সেহেতু ওই দেশ থেকে সঠিক সংবাদ পাওয়া বাতুলতা। ফলে ভারতীয় সংবাদ মাধ্যম নিজেদের মতো করে সংবাদ সংগ্রহ করে, এবং বিভিন্ন বিষয়কে একত্রিত করে বিশ্লেষণ করে সংবাদ পরিবেশন করছে। তাতে যেমন কিছু ভুল হয়ে যাচ্ছে, আবার অনেকটা মিলেও যাচ্ছে। কিন্তু বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টাদের কয়েকজন ক্রমাগত বলে বেরাচ্ছে ভারতীয় গণমাধ্যম ভুল খবর প্রচার করছে, গুজব ছড়াচ্ছে। কূটনৈতিক মহলের মতে, এটা নিজেদের মিডিয়ার ওপর দমননীতি চাপতেই এই ধরণের প্রচার করা হচ্ছে। কিন্তু আদৌ কি তাই? আসলে বারবার ঘুরেফিরে আসছে ওই একটাই প্রশ্ন, কি চলছে বাংলাদেশে?

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসকরা ভারতকে স্বাধীনতা দেওয়ার আগে সুকৌশলে অখণ্ড ভারতকে ধর্মের ভিত্তিতে ভাগ করে যায়। আর সেটাই ছিল তাঁদের দুষ্ট কৌশল। যাতে একটা চিরস্থায়ী ভেদাভেদ থেকে যায়। ভারতের পশ্চিম দিকে পাকিস্তান ও পূর্ব দিকে পূর্ব পাকিস্তান। সেই থেকে শুরু। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ উৎপন্ন হলেও সেই ভেদাভেদ কমেনি। যার প্রকৃষ্ট উদাহরণ বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে। মুহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশজুড়ে যে ধরণের ভারত বিরোধী মনোভাব সৃষ্টি হয়েছে তাতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জঙ্গি যোগ ও পাকিস্তানী যোগ। যা ভারতকে বাংলাদেশ সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে। ফলে ভারতীয় মিডিয়া যদি মুহাম্মদ ইউনূস সরকারের পতন চায় এবং ভারত বন্ধু হিসেবে পুনরায় শেখ হাসিনার উত্থান চায় তাহলে তাতে অন্যায় কোথায়? শরীরে একটা দীর্ঘস্থায়ী ক্ষত অনেক সময়ই ক্যানসারে পরিণত হয়। যা এখন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। তাই ভারতবাসী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন নয়, পুনর্বাসন দিলেই খুশি হবে। দেশবাসীর এই প্রত্যাশা ভারতীয় মিডিয়া ও ইউটিউবাররা তুলে ধরছে, সেই সঙ্গে বিভিন্ন সূত্র ধরে ভারত কি করতে চলেছে সেটাও বিশ্লেষণ করছে। এতে অনেক সময় ভুল হচ্ছে, আবার ঠিকও হচ্ছে।

ADVERTISEMENT

সাম্প্রতিক সময়ে দেখা গেল, আচমকা ঘুম ভেঙে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান একটা অগ্নিগর্ভ বক্তৃতা দিলেন। তিনি নানাভাবে বুঝিয়ে দিলেন, বাংলাদেশে এখন যা হচ্ছে তা ভালো হচ্ছে না। তিনি তদারকি সরকার ও দেশের রাজনৈতিক মহলকে সতর্কও করে দেন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তিনি কেন, কোন পরিস্থিতিতে আচমকা এই ধরণের মন্তব্য করলেন, কেনই বা দেশের রাজনৈতিক মহলকে সতর্ক করলেন সেটা নিয়ে কাটাছেড়া চলছে। জেনারেল ওয়াকার উজ জামানের বক্তব্য নানাভাবে বিশ্লেষণ করা যায়। কিন্তু তাঁর মন্তব্যের পরপর তিনি যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন তা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আমরা যখন দেখা গেল বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে চূড়ান্ত ডামাডোলের মধ্যেও তাঁর মধ্য আফ্রিকা সফরে যাওয়া। একটা সেনা বিদ্রোহের আঁচ উপলব্ধি করে তাঁর দ্রুত ফিরে আসা এবং সেনাবাহিনীতে নিয়ন্ত্রণ কায়েম করা। এর মধ্যেই খবর পাওয়া গিয়েছিল লেফটান্যান্ট জেনারেল ফয়জুর রহমানের গ্রেফতার প্রসঙ্গে। সেটা নিয়ে বাংলাদেশী মিডিয়া কোনও সঠিক প্রামান্য তথ্য দিতে পারেনি। কিন্তু খবরের সত্যতাও স্বীকার করা হয়নি। ধরেই নেওয়া গেল, লেফটান্যান্ট জেনারেল ফয়জুর রহমানের গ্রেফতারের খবর ভুল। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব যে আছে সেটা অস্বীকার করা যায় কি? এটা তো ঐতিহাসিক সত্য। ফলে যদি জেনারেল ওয়াকার উজ জামান বাহিনীতে পূর্ণ কর্তৃত্ব হাতে নেওয়ার জন্য, ফইজুর রহমান বা কামরুল হোসেনের মতো সেনা কর্তাকে গ্রেফতার বা নজরবন্দি করেন, তাতে খুব একটা ভুল থাকে না। কিছু একটা তো চলছেই বাংলাদেশ সেনাবাহিনীর অন্দরে।

এবার আসা যাক শেখ হাসিনা প্রসঙ্গে। ভারত বরাবরই বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখে এসেছে। ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশে ভারত যে খুব একটা দাদাগিরি দেখিয়েছে, তার একটা উদাহরণ দেখাতে পারবে না সে দেশের মিডিয়া। তবে ফারাক্কা বাঁধ নিয়ে একটা বিতর্ক উঠতেই পারে। কিন্তু ওই বাঁধ নির্মাণ হয়েছিল আন্তর্জাতিক আইন মেনে এবং পরবর্তী সময় দুদেশের মধ্যে সম্মতির ভিত্তিতে জল বন্টন চুক্তিও হয়। ফলে একেবারেই যে ভারত দাদাগিরি করেছে এ কথা হলফ করে বলা যাবে না। ভারত বরাবরই চেয়েছিল আওয়ামী লীগ ছাড়াও বিএনপি বা জামাতের মতো দলগুলির সঙ্গে সখ্যতা বাড়াতে। কিন্তু বিএনপি বা জামাত পাকিস্তান প্রেমে এতটাই মজে যে ভারতের সঙ্গে দূরত্বই বজায় রেখেছে। অপরদিকে আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দলগুলির থেকে কিছুটা আলাদা। অনেকটা ধর্মনিরপেক্ষ রাজনীতি করে আওয়ামী লীগ। পাশাপাশি ৭১-এর মুক্তিযুদ্ধর সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত মুজিবর রহমান ও তাঁর পরিবারের সঙ্গে ভারতের রাজনৈতিক যোগাযোগ খুব ঘনিষ্ট। ভারতে কংগ্রেস বা যুক্তফ্রন্ট সরকার থাকুক বা বর্তমান বিজেপি সরকার, শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা আত্মিক সম্পর্ক থেকেই গিয়েছে। বর্তমানে এই কঠিন সময়েও ভারত হাসিনাকে নিরাপদ আশ্রয় দিয়েছে। অন্যদিকে এই মুহূর্তে বাংলাদেশে যে ভাবে ভারত বিরোধী মনোভাব এবং জঙ্গি কার্যকলাপ হচ্ছে তাতে মুহাম্মদ ইউনূস সরকারকে বেশিদিন ক্ষমতায় রাখা ভারতের জন্য হুমকি হবে।  বিশেষ করে আগামী ২৬ মার্চ মুহাম্মদ ইউনূসের চিন সফরের কথা জানাজানি হওয়ার পর এই আশঙ্কা আরও তীব্র হচ্ছে। কারণ ইউনূস যে তিস্তা প্রকল্পের আড়ালে চিনকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে এবং ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার জন্য চিনকে আহ্বান জানাতে যাচ্ছেন। ফলে এই পরিস্থিতিতে ভারত যে হাত গুটিয়ে বসে থাকবে না, সেটাই স্বাভাবিক। তাই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বে বাংলাদেশে কিছু একটা ঘটতে চলেছে, সেটা অস্বীকার করার অবকাশ নেই। বিশেষ করে নয়া দিল্লিতে যে পরিমান তৎপরতা দেখা যাচ্ছে, তাতে এটা বলাই যায়। অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সমস্যা সমাধানের ভার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরেই ছেড়ে দিয়েছেন, এটাও সঠিক। ফলে দুয়ে দুয়ে চার করে নিতে অসুবিধা কোথায়। অপরদিকে, আচমকা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের পরিবর্তন এবং বাংলাদেশে হিজবুত তেহরীর মতো সরকারের কাছের সংগঠনের মিছিলে বেপরোয়া লাঠিচার্জের ঘটনা সেটারই প্রমান দিচ্ছে। এবার সেনাপ্রধানের তত্ত্বাবধানেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং মুহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত হবেন, এটাও স্বাভাবিক।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

দেশে ফিরেই সেনা অভ্যুত্থানের পথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান

Next Post

ইউনূসের জমানায় টার্গেট মহিলারা! হাসিনার বার্তা পেতেই তৎপর সেনাপ্রধান চিন হয়ে পালতে পারেন ইউনূস?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি