• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঢাকা-ইসলামাবাদের গলাগলির মধ্যে গলার কাঁটা সেই ‘একাত্তর’

ঢাকা-ইসলামাবাদের গলাগলির মধ্যে গলার কাঁটা সেই ‘একাত্তর’

Raja Majumder by Raja Majumder
8 months ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
44
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পাকিস্তান আর বাংলাদেশের গলাগলিতে গলার কাঁটা সেই ‘একাত্তর’।  ইতিহাস বলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লক্ষ বাঙালির প্রাণ নিয়েছিল পাকিস্তানি সেনা ও রাজাকারবাহিনী।  শুধুমাত্র এক রাতেই ২৫ হাজারের বেশি মানুষকে কয়েক ঘণ্টার মধ্যে হত্যা করেছিল পাক সেনা।  বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার পর পার হয়েছে ৫৪ বছর। কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনও পর্যায়েই ভালো হয়নি। এরপর আসল ২০২৪ সালের ৫ আগস্ট। এক গণঅভ্যুত্থানের জেরে গদি যায় শেখ হাসিনার, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপিও এই সরকারকে বাইরে থেকে সমর্থন করছে। বিগত এক বছরে ইউনূসের সরকারের আমলে বাংলাদেশ আবার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। শুধু সম্পর্ক স্থাপনই নয় ইদানিং রীতিমতো গলাগলি শুরু হয়েছে ঢাকা ও ইসলামাবাদের। বাংলাদেশের রাজধানী ঢাকায় এসেছিলেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। তিনি বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ও বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। পাশাপাশি তিনি বৈঠক করেন জামাত-বিএনপির মতো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও। তাৎপর্যপূর্ণ বিষয় হল, রবিবার আরও একবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দার আরও স্পষ্ট করে দিলেন ১৯৭১-এ নিয়ে তাঁরা ক্ষমা চাইবেন না। ঢাকার বুকে দাঁড়িয়েই তাঁর দাবি, অতীতেই সব ফয়সালা হয়ে গিয়েছে। নতুন করে আলোচনার সুযোগ নেই। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যখন এই কথা বলেছেন তখন তাঁর পাশেই ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রসঙ্গত ঢাকার এক অভিজাত হোটেলে দু’জনে বৈঠক করেন তারপর একটি চুক্তি ও চারটি সমঝোতাপত্রে স্বাক্ষরের পর সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন পাক উপপ্রধানমন্ত্রী ইশাক দার।

ADVERTISEMENT

পাক বিদেশমন্ত্রীর এহেন বক্তব্য শোনার পর কূটনীতিক মহলের একাংশ মনে করছেন, ভারতকে কোণঠাসা করতে বাংলাদেশের বর্তমান অস্থায়ী সরকারের পাকিস্তান প্রেমে এবার বিরহের কালো ছায়া নেমে এল রবিবার। কারণ ইশাক দারের মন্তব্যের পর বাংলাদেশে প্রবল সমালোচনার ঝড় ওঠে। অনেকেই এই মন্তব্যের প্রতিবাদ করেন। ফলে বাংলাদেশের মানুষের তাৎক্ষণিক প্রতিবাদের মুখে অনেকটা বাধ্য হয়েই পাকিস্তানের মনোভাবের বিরোধিতা করতে হয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রককে। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতা ও গণহত্যার জন্য ইসলামাবাদের ক্ষমা চাওয়া এবং দু’দেশের মধ্যে অন্য বকেয়া সমস্যাগুলি ‘এক বার নয়, এর আগে দু’বার’ মীমাংসা হয়ে গিয়েছে বলে রবিবার দাবি করেছিলেন ইশাক দার। তাই পাক মন্ত্রীর কথায়, ‘চ্যাপ্টার ইজ় ক্লোজ্ড’। এরপরই সাংবাদিকরা ছেকে ধরেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনকে। তাঁর কাছে সাংবাদিকেরা জানতে চান, ইশাক দারের দাবির সঙ্গে আপনারা কি একমত? জবাবে স্পষ্টত বিব্রত তৌহিদ হোসেন বলেন, অবশ্যই একমত নই। তিনি আরও বলেন, আমরাও চাই বিষয়টির সমাধান হোক।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ওয়াকিবহাল মহলের মতে, বস্তুত এই কারণেই শেখ হাসিনার সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবিতে হাসিনা সরকার বিশ্বব্যাপী জনমত তৈরির চেষ্টা করেছে। কিন্তু পাক উপপ্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যেভাবে ক্ষমা চাওয়ার বিষয়টি উড়িয়ে দিলেন তাতে একটা ব্যাপার স্পষ্ট মুহাম্মদ ইউনূস সরকার এই বিষয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ। কেবলমাত্র জনগণের ক্ষোভ প্রশমন করতে মৃদু প্রতিবাদ করা হয়েছে মাত্র। অনেকেই ভেবেছিলেন, ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার দাবি নসাৎ করায় পাক উপপ্রধানমন্ত্রী ঢাকায় প্রবল বিক্ষোভের মুখে পড়বেন । কিন্তু তা তো হয়ইনি, বরং বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমান তাঁর সঙ্গে সাক্ষাৎ করে বৈঠক করেছেন। ইশাক দার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন রবিবার রাতে ইসলামাবাদ ফেরার আগে। বোঝাই যাচ্ছে, জামাত বা বিএনপি কেউই ইশাক দারের মন্তব্যের বিরোধিতা করেনি। উল্টে, অন্তর্বর্তী সরকার ও তাঁদের সহযোগী দলগুলি পাক বিদেশমন্ত্রীর আতিথেয়তায় কোনও খামতি রাখেনি। উল্লেখ্য, এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে ইসলামাবাদকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, এবং যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া ও যুদ্ধপূর্ব সম্পদের ন্যায্য অংশ ফেরত দিতে হবে। কিন্তু এবার যখন পাক বিদেশমন্ত্রী ঢাকায় এলেন, তখন প্রকাশ্যে সেই দাবি একবারও করলেন না বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এমনকি ইশাক দারের মন্তব্যের প্রতিবাদে সরকারিভাবে কোনও বিবৃতিও দেননি মুহাম্মদ ইউনূস। এর থেকে একটা বিষয় পরিস্কার, ভারতকে চাপে রাখতে পাকিস্তানের সঙ্গে যতই গলাগলি সম্পর্ক তৈরি করুক ইউনূস সরকার, গলার কাঁটা হয়ে বিঁধে আছে সেই একাত্তরের গণহত্যার ইতিহাস। যা উপরানো মুহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব না।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ভারতে বসেই তোরজোড় হাসিনার ভয়কে জয় করেই ঢাকায় মিছিল আওয়ামী লীগের!

Next Post

হাসিনার সুরেই গণঅভ্যুত্থানের বিরোধিতা করে বিপাকে বিএনপি নেতা! ফজলুরকে কেন তাড়াচ্ছে তারেক?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
হাসিনার সুরেই গণঅভ্যুত্থানের বিরোধিতা করে বিপাকে বিএনপি নেতা!  ফজলুরকে কেন তাড়াচ্ছে তারেক?

হাসিনার সুরেই গণঅভ্যুত্থানের বিরোধিতা করে বিপাকে বিএনপি নেতা! ফজলুরকে কেন তাড়াচ্ছে তারেক?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি