• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
“অল ইজ নট ওয়েল”, ছেড়ে দে মা কেঁদে বাঁচি – অবস্থায় ইউনূস!

“অল ইজ নট ওয়েল”, ছেড়ে দে মা কেঁদে বাঁচি – অবস্থায় ইউনূস!

administrator by administrator
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ক্ষমতা দখল এক জিনিস, আর সেই ক্ষমতা দখলে রাখা আরেক জিনিস। যা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মুহাম্মদ ইউনূস। প্রথমে জুন-জুলাইয়ের সহিংস আন্দোলন, ঝাঁকে ঝাঁকে গণহত্যা, এরপর ৫ আগষ্টের গণ অভ্যেয়ুত্থান। বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং ক্ষমতায় আসে এক তদারকি সরকার। যার নেতৃত্বে আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ তথা শান্তির নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। কিন্তু আসর্যজনকভাবে এর পর থেকে বাংলাদেশে নিখোঁজ শান্তি। সেখানে কেবলই অশান্তির বাতাবরণ, অরাজকতা ও সংখ্যালঘু নিপীড়নের ঘটনার ঘনঘটা। একদিকে কট্টরপন্থী মৌলবাদী মুসলিম সংগঠনগুলির আস্ফালন, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পেশী প্রদর্শন। সবমিলিয়ে কেমন যেন অসহায় ইউনূস সাহেব। এবার কর্মবিরতিতে চলে গেলেন বাংলাদেশ রেলের রানিং স্টাফরা। সেই সঙ্গে ঢাকার সাতটা কলেজের পড়ুয়ারা নেমেছে তীব্র আন্দোলনে। অন্যদিকে শেখ হাসিনা ফের সক্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে। এর সঙ্গে যোগ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সাহায্য বন্ধ করা। ইউনূস সাহেব এখন কোথায় যাবেন, কি করবেন, সেটাই ভেবে পাচ্ছেন না।

ADVERTISEMENT

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ বাংলাদেশে। এর ফলে ভোগান্তির শিকার লক্ষ লক্ষ সাধারণ মানুষ। সোমবার সকাল থেকেই হাজার হাজার মানুষ স্টেশনে পৌঁছে জানলেন ট্রেন চলবে না। যারা আগাম খবর পেয়েছিলেন, তাঁরা সড়কপথ ধরতে ব্যাস্ত হয়ে পড়েন। অন্যদিকে ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা। পরে তাঁরা টিকিটের টাকা ফেরত নিয়ে রেলস্টেশন ছাড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর সাহায্য নিতে হয় রেল কর্তৃপক্ষকে। উল্লেখ্য, রাজশাহী স্টেশন থেকে সোমবার রাতে কোনও ট্রেন ছিল না। কিন্তু মঙ্গলবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যের ছয়টি ট্রেন ছিল। ফলে যাত্রীরা স্টেশনে এসে পড়েন এবং জানতে পারেন কোনও ট্রেনই ছাড়বে না। এরপরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। জানা যাচ্ছে, গোটা বাংলাদেশেই ট্রেন বন্ধ থাকায় বিক্ষিপ্ত গোলমাল হয়েছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সূত্রের খবর, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স বা ভাতা যোগ করে পেনশন প্রদান এবং অন্যান্য কিছু সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতার নিরসন না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এই রানিং স্টাফরা হলেন গার্ড, ট্রেনচালক বা লোকোমাস্টার, সহকারী চালক ও টিকিট পরিদর্শক বা টিটিই। যার ফলে ট্রেন চালানো একেবারেই সম্ভব হয়নি।

অপরদিকে গত রবিবার রাত থেকে ঢাকার নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন পড়ুয়া আহত হন। সোমবার সকাল থেমেই ঢাকার বিভিন্ন এলাকায় অবরোধ বিক্ষোভ চালায় সাতটা কলেজের পড়ুয়ারা। যা নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয় রাজধানী শহরে। সূত্রের খবর, সাত কলেজের পড়ুয়াদের দাবির কাছে কিছুটা নত হয়েছে তদারকি সরকার। জানা যাচ্ছে, ঢাকার বড় সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থাকছে না। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মানজনক পৃথক্‌করণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ২০২৪-২৫ সেশন থেকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি করা হবে না।

বাংলাদেশ এখন কার্যত মগের মুলুক। যে কোনও দাবিদাওয়া নিয়ে এখন বাংলাদেশে আন্দোলনের ধুম লেগেছে। কখনও পড়ুয়ারা, কখনও বস্ত্র শ্রমিকরা, কখনও পায়ে টানা রিকশা বা ব্যাটারি চালিত রিকশা চালকরা আন্দোলন করছেন। এবার তীব্র আন্দোলনে নামলেন বাংলাদেশ রেলের রানিং স্টাফরা। যার জেরে স্তব্ধ গোটা বাংলাদেশের রেল চলাচল। বিপর্যস্ত বাংলাদেশ, এই অবহে মার্কিন অর্থ সাহায্য বন্ধ হয়ে গেল ট্রাম্পের নির্বাহী আদেশে। অপরদিকে বিশ্বব্যাঙ্কের শর্ত মেনে ভ্যাট বৃদ্ধি করতে হয়েছে শতাধিক পণ্যে। যা নিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এদিকে রেলের রানিং স্টাফদের দাবি মানতে হলে বাড়তি বোঝা চাপবে রাজকোষে, সেটাও এখন আরেক বিড়ম্বনা। ফলে দেশ ছেড়ে পালতে পারলে বাঁচবেন মুহাম্মদ ইউনূস।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ বাংলাদেশে, মাথায় হাত ইউনূসের, কি প্রভাব পড়বে দেশে?

Next Post

“পাপ ছাড়ে না বাপকে” মার্কিন গদ্দারকে ছুঁড়ে ফেললেন ট্রাম্প, এবার পালা ইউনূস ও শাহবাজের?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি