সামনের শুক্রবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ছাত্রদের একটি দল আত্মপ্রকাশ করতে চলেছে। যা ঘিরে তৈরি হয়েছে একধিক জল্পনা। জাতীয় নাগরিক কমিটির দায়িত্বও কে নেবেন, কে মাথায় বসবেন? একাধিক প্রশ্ন উঠে আসছে। তারমধ্যে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদ থেকে পদত্যাগ করলেন। তিনি জানান, দলের দায়িত্ব ভার গ্রহণ করতে তাকে পদ ছাড়তে হচ্ছে। সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন নাহিদ।
রাজনৈতিক মহলের একাংশ বলছে, আসলে সবে শুরু। একে একে উপদেষ্টারা মুখ ফিরিয়ে নেবে ইউনূসের থেকে। ভাঙতে শুরু করেছে ইউনূসের সাজানো ঘর। ইউনুস দেশ চালাতে ব্যর্থ। তিনি নিজেই একাধিক জায়গায় স্বীকার করেছেন। কিন্তু এতদিন তার উপদেষ্টামণ্ডলীরা তার পাশে ছিল। কিন্তু এইবার হয়তো আর নয়।
এদিকে ইউনূসের আমলে গোটা বাংলাদেশ নৈরাজ্য পরিণত হয়েছে। বেড়েই চলেছে খুন, ডাকাতি, অপহরণ, ধর্ষনের ঘটনা। পুলিসের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি মাসে খুন হয়েছে ২৯৪, চুরি ১৭১, ডাকাতি হয়েছে ৭১ এবং অপহরণের ঘটনা ১০৫। শুধু তাই নয়, নারী নির্যাতন হয়েছে ১ হাজার ৪৪০টি। যেখানে তথ্য বলছে ২০২৪ সালে জানুয়ারিতে ২৩১টি খুন, ১৪১টি চুরি, ২৯ টি ডাকাতি এবং অপহরনের ঘটনা ৪৩টি। নারী নির্যাতন হয়েছিল ১ হাজার ৪৩ টি।
ফলে বোঝাই যাচ্ছে, কতটা অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছে পদ্মাপাড়ের দেশ। আর এই বিষয়গুলি অজানা নয় উপদেষ্টাদের। তাই ধীরে ধীরে পাশ কাটাতে শুরু করেছেন বাংলাদেশের উপদেষ্টারা। এখন দেখার, কি এর পরের পদক্ষেপ কি থেকে অন্তবর্তী সরকারের!












Discussion about this post