• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বোলপুরে জনসভায় ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী

বোলপুরে জনসভায় ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী

administrator by administrator
2 years ago
in লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগে থেকেই বঙ্গ সফরে আসা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মার্চ-এপ্রিল মিলিয়ে তিনি সাতবার পশ্চিমবঙ্গে এসেছেন, সভা করেছেন মোট ৯টি। বিজেপি সূত্রের খবর, তৃতীয় দফা ভোটের আগে আগামী শুক্রবার অর্থাৎ ৩ মে ফের বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদি। ওই দিন ৩টি জনসভায় ভাষণ দেওয়ার কথা তাঁর। উত্তরবঙ্গের ভোটপর্ব সাঙ্গ হয়েছে। এবার শুরু দক্ষিনবঙ্গের ভোট। তার আগেই প্রধানমন্ত্রীর আগমন অন্য মাত্রা যোগ করতে চলেছে বঙ্গ রাজনীতিতে। জানা যাচ্ছে, আগামী ৩ মে প্রধানমন্ত্রী দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব এবং বোলপুরে জনসভায় ভাষণ দিতে চলেছেন।
এবারের লোকসভায় পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে ভারতীয় জনতা পার্টি। সাড়া দেশে ৪০০-র বেশি পাওয়ার আশা রাখা বিজেপির কাছে পশ্চিমবঙ্গে আসন বাড়ানোর গুরুত্ব যে কতটা সেটা নরেন্দ্র মোদির বারবার যাতায়াত দেখেই বোঝা যাচ্ছে। ২০২৯-এর লোকসভা ভোটে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারকা প্রচারক হিসেবে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীদের পাঠিয়েছিলেন। কিন্তু এবার দ্বিতীয় দফার ভোট পর্যন্ত সেটা দেখা যায়নি। বদলে বিজেপির প্রথম দুই অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই বেশি দেখা যাচ্ছে বঙ্গের প্রচারে।
প্রধানমন্ত্রীও বাংলায় প্রচারে এসে বারবার বাংলায় কথা বলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আবার কখনও বাংলার মনীষীদের নানান উদ্ধৃতি স্মরণ করিয়ে তোপ দাগছেন তৃণমূলকে। আগামী শুক্রবার মোদি যে তিনটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করবেন হলেন কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় এবং বর্ধমান পূর্বের অসীম সরকার এবং বোলপুরের পিয়া সাহা। কৃষ্ণনগরের বিদায়ী সাংসদ তৃণমূলের মহুমা মৈত্রকে হারাতে মরিয়া বিজেপি এবার প্রার্থী বাছাইয়েও চমক দিয়েছে। এলাকায় পরিচিত রাজমাতা অমৃতা রায়ের হয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া তেহট্টে প্রচার করতে চলেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, অমৃতা রায়ের হয়ে প্রচারে আসার কথা ছিল অমিত শাহর। কিন্তু প্রধানমন্ত্রী আসায় তিনি আপাতত কৃষ্ণনগরের সভা বাতিল করেছেন বলেই খবর।

ADVERTISEMENT

এবার বোলপুরের বিজেপি প্রার্থী সাধারণ গৃহবধূ পিয়া সাহা। বীরভূম জেলার হেভিওয়েট কেন্দ্র বোলপুরে এবার অখ্যাত এক মহিলাকে টিকিট দিয়ে চমক দিয়েছে বিজেপি। এবার তাঁর হয়েও প্রচারে এসে তাৎপর্যপূর্ণ বার্তা দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইভাবে বর্ধমান পূর্বে বিজেপি প্রার্থী বিখ্যাত কবিয়াল অসীম সরকারের হয়েও গলা চড়াবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এহেন বারবার বঙ্গ সফরকে ব্যঙ্গ করতে ছাড়ছেন না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে তিনি প্রধানমন্ত্রীকে পাল্টা জবাবও দিচ্ছেন। বলাই বাহুল্য এবারের লোকসভা ভোট জমিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী তরজা।

RelatedPosts

লোকসভার ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী!

আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি

কাঁথিতে গোষ্ঠী কোন্দলেই কি হারলেন তৃনমূলের উত্তম বারিক?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

পানীয় জলের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

Next Post

মহম্মদ সেলিমের মনোনয়ন বাতিল! তবুও চিন্তিত নয় বামেরা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

লোকসভার ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী!

by administrator
July 1, 2024
0
21
লোকসভার ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী!

লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...

Read more

আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি

by administrator
June 17, 2024
0
29
আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি

আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য চার কেন্দ্রের উপনির্বাচনে আগেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। সোমবার বিজেপিও...

Read more

কাঁথিতে গোষ্ঠী কোন্দলেই কি হারলেন তৃনমূলের উত্তম বারিক?

by administrator
June 11, 2024
0
35
কাঁথিতে গোষ্ঠী কোন্দলেই কি হারলেন তৃনমূলের উত্তম বারিক?

কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক থেকে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। ভোটে হারের পরই, সংগঠনের নেতাদের ওপর ক্ষোভ উগরে দিলেন...

Read more

রাজ্যে চার বিধানসভায় উপনির্বাচনের দিন জানাল কমিশন

by administrator
June 10, 2024
0
20
রাজ্যে চার বিধানসভায় উপনির্বাচনের দিন জানাল কমিশন

সদ্য ফল প্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনের। শনিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি সহ ৭১ জন সাংসদ। ভোট মিটতেই এবার...

Read more

 আসন কমলেও রেকর্ড বহাল বিজেপির

by administrator
June 10, 2024
0
30
 আসন কমলেও রেকর্ড বহাল বিজেপির

কেন্দ্রে জোট সরকার নতুন নয়। ১৯৮৯ থেকে ২০২৪ প্রাপ্ত আসনের তালিকায় শীর্ষে বিজেপি। আসন কমলেও রেকর্ড বহাল বিজেপির। অষ্টাদশ লোকসভা নির্বাচনে...

Read more

তৃতীয়বারেও বাংলা থেকে ‘হাফপ্যান্ট পরা মন্ত্রী’

by administrator
June 10, 2024
0
29
তৃতীয়বারেও বাংলা থেকে ‘হাফপ্যান্ট পরা মন্ত্রী’

প্রথমবার, দ্বিতীয়বারের মত এবারও বাংলার ভাগ্যে জুটল প্রতিমন্ত্রীর পদ। শান্তনু, সুকান্ত মজুমদারকে নিশানা করে বিরোধীদের দাবি হাফপ্যান্ট পরা মন্ত্রী। অষ্টাদশ...

Read more

চমকে দেওয়া পরিসংখ্যান, এবার উল্লেখযোগ্য হারে কমেছে মুসলিম প্রার্থীর সংখ্যা!

by administrator
June 10, 2024
0
27
চমকে দেওয়া পরিসংখ্যান, এবার উল্লেখযোগ্য হারে কমেছে মুসলিম প্রার্থীর সংখ্যা!

২০১৯ লোকসভা নির্বাচনেও দেশের প্রধান রাজনৈতিক দলগুলি মুসলিম সম্প্রদায়ের থেকে অনেককেই প্রার্থী করেছিল। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য হারে সেই...

Read more

উত্তরপ্রদেশে ভালো ফল, ভারত জোড়োর পর এবার রাহুলের ‘ধন্যবাদ যাত্রা’

by administrator
June 8, 2024
0
18
উত্তরপ্রদেশে ভালো ফল, ভারত জোড়োর পর এবার রাহুলের ‘ধন্যবাদ যাত্রা’

লোকসভা ভোটের আগে কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং মনিপুর থেকে মুম্বই পর্যন্ত বিস্তৃর্ণ পথে রাহুল গান্ধি সম্পন্ন করেছিলেন ভারত জোড়ো ন্যায়...

Read more

বাংলা থেকে কারা মোদি মন্ত্রিসভায়? আলোচনায় চার নাম

by administrator
June 8, 2024
0
15
বাংলা থেকে কারা মোদি মন্ত্রিসভায়? আলোচনায় চার নাম

বাংলায় এবার খুব খারাপ ফল করেছে বিজেপি। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যথেষ্ট চাপে বঙ্গ বিজেপি। তবুও তৃতীয় মোদি মন্ত্রিসভায় বাংলা...

Read more

সাতের মধ্যে মাত্র ২ মন্ত্রী বিজেপির! শরিকি চাপে জেরবার মোদি

by administrator
June 8, 2024
0
17
সাতের মধ্যে মাত্র ২ মন্ত্রী বিজেপির! শরিকি চাপে জেরবার মোদি

বিগত দুটি লোকসভায় বিজেপি একাই নিরঙ্কুষ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। কিন্তু পাশা পাল্টে গিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচনে। এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে বহু...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি