এবার ভারতের বিরুদ্ধে আরও একধাপ এগিয়ে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধের পরিকল্পনা বাংলাদেশ এবং পাকিস্তানের। এই উদ্দেশ্য নিয়ে “পারমাণবিক মুসলিম জোট” গঠনের ছক ফাঁস: ডোভালের হাতে আসে সেই বিস্ফোরক রিপোর্ট, ইউনূস-মোদি বৈঠকের পর থেকেই ভারতের নিরাপত্তা মহলে চাঞ্চল্য! দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আকাশে হঠাৎই ঘনিয়ে এসেছে অজানা এক ঝড়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতে এসেছে একটি গোপন রিপোর্ট, যা শুধু বিস্ফোরক নয়—সম্ভাব্য ভূ-রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাসও। রিপোর্টে দাবি করা হয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি রাষ্ট্র পারমাণবিক সক্ষমতা নিয়ে একটি জোট গঠনের পরিকল্পনায় এগোচ্ছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।এই ঘটনায় নাটকীয় মোড় হল পাকিস্তান সহ বিভিন্ন মুসলিম দেশগুলির সঙ্গে ইউনূসের বৈঠক, সব কিছু জেনেও মোদির নীরবতা, আর ডোভালের তীক্ষ্ণ নজরের ফলে বিষয়টি জানাজানি হওয়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের নিরপত্তা মহল। সম্প্রতি ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস ও প্রধানমন্ত্রী মোদির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি বাইরে থেকে শান্তিপূর্ণ মনে হলেও, ভিতরে ছিল উত্তেজনার চোরা স্রোত।আর তার স্পষ্ট ইঙ্গিত ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গভীর গাম্ভীর্যের মধ্যে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর নজর ছিল ইউনূসের আগের সফরগুলোর দিকে—বিশেষ করে চীন, তুরস্ক এবং ইরানের সঙ্গে তার বৈঠকগুলোতে। রিপোর্টে উল্লেখ রয়েছে, এই বৈঠকগুলোতে পারমাণবিক প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত জোট গঠনের বিষয় উঠে এসেছে।অনেক বিশেষজ্ঞের মতে ইউনূসের এই পদক্ষেপগুলি বদলে দিতে পারে দক্ষিন এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতি। অনেক বিশ্লেষকের মনে প্রশ্ন জাগছে “ইউনূসের এই খেলা কি” দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেবে?
অজিত ডোভাল, যিনি ভারতের নিরাপত্তা নীতির স্থপতি হিসেবে পরিচিত, এই রিপোর্ট হাতে পাওয়ার পরই প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন। তার বিশ্লেষণ অনুযায়ী, এই সম্ভাব্য জোট শুধু ভারতের কৌশলগত অবস্থানকে চ্যালেঞ্জ করবে না, বরং দক্ষিণ এশিয়ায় একটি নতুন শক্তির অক্ষ তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি হতে পারে মুসলিম বিশ্বের প্রথম পারমাণবিক প্রতিরক্ষা জোট—যা পশ্চিমা শক্তির প্রভাবকে মোকাবিলা করার লক্ষ্যে গঠিত।
ভারত বাইরে থেকে কোন প্রতিক্রিয়া না দিলেও এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি প্রস্তুতি, এবং কূটনৈতিক পাল্টা চাল কি হবে তার রূপ রেখা তৈরী করেছে।
ভারত ইতিমধ্যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে নিরাপত্তা সংলাপ জোরদার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির গোয়েন্দা সংস্থাগুলোও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। পশ্চিমা বিশ্ব আশঙ্কা করছে, এই জোট গঠিত হলে তা আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোকে চ্যালেঞ্জ জানাতে পারে। বিশেষ করে, যদি পাকিস্তান বা ইরান এই জোটে যুক্ত হয়, তাহলে তা হবে একেবারে নতুন মাত্রার নিরাপত্তা সংকট।
বাংলাদেশ কেন এই ধরণের অবস্থান নিল। এটি কি পরিবর্তিত বাংলাদেশের নতুন অবস্থান যা কুটনৈতিক ভারসাস্য রক্ষা এবং একসঙ্গে কৌশলগত চ্যালেঞ্জ?
বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এই জোটের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইউনূস-মোদি বৈঠকে সীমান্ত হত্যা, পানি চুক্তি, এবং শেখ হাসিনার প্রত্যর্পণসহ নানা বিষয় উঠে এসেছে। এসব ইস্যু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও জটিল করে তুলছে। প্রশ্ন উঠছে—ইউনূস কি সত্যিই নিরপেক্ষ কূটনীতিক, নাকি তিনি একটি বৃহত্তর কৌশলগত খেলায় অংশ নিচ্ছেন?
এই সময় দক্ষিন এশিয়ার কয়েকটি দেশ মিলে যে উত্তেজনা সৃষ্টি করছে তা ভাবাচ্ছে বিশ্বের তাবড় তাবড় নেতাদের। কারণএই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি যেন দাবার বোর্ডে রূপ নিয়েছে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি বৈঠক, প্রতিটি রিপোর্ট—সবই যেন একেকটি চাল। আর সেই চালের পেছনে রয়েছে অজিত ডোভালের তীক্ষ্ণ দৃষ্টি, ইউনূসের রহস্যময় কূটনীতি, এবং ভারতের ভবিষ্যৎ নিরাপত্তা নীতির দিকনির্দেশ।












Discussion about this post