• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতে বসেই তোরজোড় হাসিনার  ভয়কে জয় করেই ঢাকায় মিছিল আওয়ামী লীগের!

ভারতে বসেই তোরজোড় হাসিনার ভয়কে জয় করেই ঢাকায় মিছিল আওয়ামী লীগের!

administrator by administrator
11 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
38
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তানে ঝটিকা মিছিল করলো আওয়ামী লীগ। বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। তাঁদের বহু নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনা-সহ আওয়ামী লীগের প্রথমসারির প্রায় সমস্ত নেতা নেত্রী দেশছাড়া। এই পরিস্থিতিতে রাজধানী ঢাকার বুকে বিশাল মিছিল করে মুহাম্মদ ইউনূসের অন্তরবর্তী সরকারকে চমকে দিল আওয়ামী লীগ। সূত্রের খবর ওই মিছিল থেকে মাত্র তিনজনকে আটক করতে পেরেছে ঢাকা মহানগর পুলিশ।

ADVERTISEMENT

সম্প্রতি বাংলাদেশের অন্তরবর্তীকালীন সরকার দাবি করেছিল ভারতের দিল্লি কলকাতা সহ কয়েকটি শহরে দলীয় কার্যালয় খুলেছে আওয়ামী লীগ। যদিও ভারতের বিদেশ মন্ত্রক পত্রপাঠ সেই দাবি নাকচ করেছে। তবে বিভিন্ন সূত্রের খবর, আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী তথা বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই দিল্লিতে বেশ কয়েকবার গোপন বৈঠক করেছেন ভারতে অবস্থানকারী দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে। বাংলাদেশে দলের সংগঠন কিভাবে পুনস্থাপন করা যায়, যারা এই মুহূর্তে বাংলাদেশেই আত্মগোপন করে আছেন তাঁদের একত্রিত করা এবং  নতুন মুখদের কিভাবে নেতৃত্বে নিয়ে আসা যায় তা নিয়ে একাধিক বৈঠক করেন শেখ হাসিনা। যদিও ভারত সরকার এই ধরণের কোনও বৈঠকের কথাও অস্বীকার করেছে কিন্তু ভারতে অবস্থানকারী আওয়ামী নেতারা সংবাদমাধ্যমে জানিয়েছেন হাসিনার নেতৃত্বে এরকম বৈঠক হয়েছে।  জানা যাচ্ছে, মুহাম্মদ ইউনূস সরকারকে চাপে ফেলতে বড়সড় পরিকল্পনা করেছেন নেত্রী শেখ হাসিনা। এর আগেও বহুবার রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের একাধিক শহরে ঝটিকা মিছিল করেছিল আওয়ামী সমর্থকরা। কিন্তু রবিবার বিকেলে যেভাবে আচমকা মিছিলের আয়োজন করল আওয়ামী সমর্থকরা, তাতে একটা স্পষ্ট পরিকল্পনার ছাপ রয়েছে। সাধারণ মানুষের ভিড়ে মিশে আওয়ামী নেতা ও কর্মীরা আচমকা জড়ো হন গুলিস্তান এলাকায়। এরপরই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা স্লোগান তুলে মিছিল যত এগোতে শুরু করে, ততই ভিড় বাড়তে থাকে মিছিলে। পথ চলতি সাধারণ মানুষও ওই মিছিলে যোগ দিতে থাকেন। ধারে-ভারে মিছিলের বহর বাড়তে শুরু করে। আচমকা এই মিছিল শুরু হওয়ায় প্রথমে হকচকিয়ে যান আইন-শৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণ পরই তাঁদের স্বম্বিত ফেরে। এরপরই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মিছিল ছত্রভঙ্গ করতে তেড়ে গেলে যে যেদিকে পারেন পালিয়ে যান। বাকিরা সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়ায় মাত্র তিনজনকে আটক করা সম্ভব হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে ঢাকা পুলিশ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এদিনের মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিল মুহাম্মদ ইউনুসের সরকারকে। তাঁরা বোঝাতে চাইল, বিনাযুদ্ধে এক ছটাক জমিও ছাড়তে নারাজ তাঁরা। অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এই মিছিল যথেষ্টই আতঙ্ক সৃষ্টি করেছে। যেভাবে সাধারণ মানুষ মিছিলে পা মিলিয়েছেন, তাতে সিঁদুরে মেঘ দেখছেন উপদেষ্টারা। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক বিজ্ঞপ্তি জারি করে গণমাধ্যমগুলিকে নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগের অন্যান্য নেতার বক্তব্য প্রচার করা যাবে না। না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে দেগে যাচ্ছেন, তাঁরাই এখন ফ্যাসিস্টের মতো আচরণ করছে। আওয়ামী লীগকে ঠেকাতে এমন সব নির্দেশিকা জারি করেছে যা আইনবিরুদ্ধ। কিন্তু মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কোনও আইনের ধার ধারছেন না। শেখ হাসিনাও ছাড়ার পাত্রী নন। তিনি নিজের মতো করে দলীয় সংগঠনকে ঢেলে সাজাচ্ছেন বলেই খবর। আর এই বিষয়ে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্ট তাঁকে সাহায্য করছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এমনও জানা যাচ্ছে, ভারত সরকারের সঙ্গে আলোচনার পরই দলীয় নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। দিল্লিতে তাঁর গোপন আস্তানায় কয়েকজন কর্মী-সহ পুরোদস্তুর এক অফিস দেওয়া হয়েছে তাঁকে। সেখানেই কন্ট্রোলরুম খুলে সমস্ত দিক পরিচালনা করছেন শেখ হাসিনা। ফলে অনেকেই মনে করছেন, এখন থেকে গোটা বাংলাদেশেই মাঝে মধ্যে এরকম ঝটিকা মিছিল বা বিক্ষোভ প্রদর্শন করবে আওয়ামী লীগ। যাতে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জনমত গড়ে তোলা যায়।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

শেখ হাসিনার দিল্লী তৎপরতা নিষিদ্ধ আওয়ামী লীগে নতুন গতি

Next Post

ঢাকা-ইসলামাবাদের গলাগলির মধ্যে গলার কাঁটা সেই ‘একাত্তর’

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ঢাকা-ইসলামাবাদের গলাগলির মধ্যে গলার কাঁটা সেই ‘একাত্তর’

ঢাকা-ইসলামাবাদের গলাগলির মধ্যে গলার কাঁটা সেই ‘একাত্তর’

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি