• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার সুরেই গণঅভ্যুত্থানের বিরোধিতা করে বিপাকে বিএনপি নেতা!  ফজলুরকে কেন তাড়াচ্ছে তারেক?

হাসিনার সুরেই গণঅভ্যুত্থানের বিরোধিতা করে বিপাকে বিএনপি নেতা! ফজলুরকে কেন তাড়াচ্ছে তারেক?

Raja Majumder by Raja Majumder
8 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা আইনজীবী ফজলুর রহমান। সম্প্রতি একটি টেলিভিশন টক শো-তে তিনি বলেছেন, ‘যারা ৫ অগস্ট ঘটাইছে, সেই কালো শক্তির নাম হল জামায়াতে ইসলাম। তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইল ইসলামী ছাত্রশিবির। সারজিস আলমরা, যারা ওই অভ্যুত্থানের অভিনয় করছে, ৫ অগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে চাই না। তাদের আমি অভিনেতা বলব। সেই আলবদর, আল শামস, জামায়াতে ইসলাম আমরা মনে করেছিলাম ৫৪ বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে। কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে। রবিবার তিনি এই মন্তব্য করেছিলেন। আর সোমবার সকাল থেকেই  ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় তাঁর বাড়ির সামনে বিক্ষোভ শুরু করছেন একদল ছাত্র। মূলত  মধ্যরাত থেকেই ‘বিপ্লবী ছাত্র জনতা’ ব্যানারে ঢাকার কনকর্ড টাওয়ারের সামনে তাঁদের বিক্ষোভ চলছে। পাশাপাশি ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’, ‘জুলাই রাজবন্দী’সহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা এ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানা যাচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, এই সংগঠনগুলি মূলত জামাত ও এনসিপির ছায়া। এমনকি ফজলুর রহমানকে প্রাণে মারার হুমকিও শোনা গিয়েছে ওই বিক্ষোভ থেকে। বিএনপি নেতা ফজলুর রহমান গণ-অভুত্থান এবং হাসিনা সরকারের পতনকে জামাত-ই-ইসলামির ষড়যন্ত্র বলে বর্ণনা করায় আশ্চর্যজনকভাবে তাঁর দলই ক্ষুব্ধ। রবিবার রাতেই তাঁকে এহেন মন্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। জানা যাচ্ছে, বিএনপি-র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো সেই কারণ দর্শানোর নোটিসে বলা হয়েছে, ‘আপনি জুলাই-অগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন। আত্মদানকারী শহিদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরনের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত যে অপমান করছেন, এর জন্য তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে তাঁকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার এই সব নিয়ে মুখ খুলেছেন বিতর্কিত বিএনপি নেতা ফজলুর রহমান।  এদিন দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনে ল-রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। তাঁর দাবি, আমি যে কথা বলছি, ছাত্ররা যদি মনে করে বা অন্য সকলে মনে করে আমি জামায়াত-শিবির, মুক্তিযুদ্ধ-বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি তা বলব। তাঁর আরও দাবি, আমার কথার মধ্যে যদি, কারও অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাহলে তারা এটার পলিটিক্যালি জবাব দেবে, আমিও তাদের জবাব দেব। দলকেও আমি নির্দিষ্ট সময়ে জবাব দেব।

ADVERTISEMENT

ফজলুর রহমানের দাবি, তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনিও একাত্তরের মুক্তিযুদ্ধে একজন এরিয়া কমান্ডার হিসেবে লড়াই করেছিলেন। আজ জীবনের শেষ দিকে এসে আমি আমার মত পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমার এক মন্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, অনেকে কুরুচিকর মন্তব্য করছেন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সুত্রের খবর, প্রবীন এই নেতার বিরুদ্ধে বিএনপি খুব শীঘ্রই কড়া কোনও ব্যবস্থা নিতে পারে। দলের মূল রাশ এখন কার্যনির্বাহী চেয়ারপারসন তারেক জিয়ার হাতে। জানা যাচ্ছে তিনি ফজলুর রহমানকে বহিষ্কারের প্রস্তাবে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। যদিও রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, সবকিছুই নির্ভর করছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপর। কারণ ফজলুর রহমান তাঁরই রাজনৈতিক উপদেষ্টা। শেষ মুহূর্তে স্বয়ং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হস্তক্ষেপ না করলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিতে পারে বিএনপি। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অভিমত, এই মুহূর্তে জামাত ও এনসিপিকে চটাতে চাইছেন না তারেক রহমান। কারণ, ভোট হলে তাঁরই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল। সেই কারণেই অহেতুক বিতর্ক ঘাড়ে নিতে নারাজ বিএনপি। সেই কারণেই মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকেও বলি দিতে প্রস্তুত তারেক রহমান জিয়া।

 

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ঢাকা-ইসলামাবাদের গলাগলির মধ্যে গলার কাঁটা সেই ‘একাত্তর’

Next Post

কি হয় কি হয়…. কলকাতা থেকে ফিরেই মোদি-হাসিনা মুখোমুখি! কম্পন শুরু হয়েছে ঢাকায়

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
কি হয় কি হয়….  কলকাতা থেকে ফিরেই মোদি-হাসিনা মুখোমুখি!  কম্পন শুরু হয়েছে ঢাকায়

কি হয় কি হয়.... কলকাতা থেকে ফিরেই মোদি-হাসিনা মুখোমুখি! কম্পন শুরু হয়েছে ঢাকায়

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি