• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ষড়যন্ত্র তত্ত্ব স্বীকার নাহিদের  হাসিনা পতনের ২৪ ঘন্টার আগেই ইউনূসকে ফোন!

ষড়যন্ত্র তত্ত্ব স্বীকার নাহিদের হাসিনা পতনের ২৪ ঘন্টার আগেই ইউনূসকে ফোন!

Sumana Sarkar by Sumana Sarkar
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা হিসাবে মহম্মদ ইউনূস শপথ গ্রহণের পর তিনি বিভিন্ন সময় বলেছিলেন, ছাত্রদের আন্দোলনের বিষয়ে তিনি কিছুই জানতেন না। বিভিন্ন গণমাধ্যম থেকে খবর পেয়েছিলেন তিনি। সরকার পতনের পর হঠাৎই যখন তাকে প্রধান উপদেষ্টার পদ সামলানোর জন্য প্রস্তাব দেওয়া হয়, তখন তিনি নাকি রাজি হননি। তিনি জানান, তখন তিনি হাসপাতালে ছিলেন। অর্থাৎ পুরো এই আন্দোলনের সঙ্গে আগে থেকে তার কোনও সংযোগ ছিল না। এটাই বলতে চেয়েছেন তিনি। এদিকে নাহিদ ইসলাম বলছেন, সরকার পতনের আগেই মহম্মদ ইউনূসের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল। পরে তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল। অর্থাৎ ষড়যন্ত্র তত্ত্ব স্বীকার নাহিদের। বোঝাই যাচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের আগেই ঠিক করেছিলেন ছাত্ররা। দুই পক্ষের দু রকম ভাষ্য শুনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

ADVERTISEMENT

 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া চলছে, সেই বিচার প্রক্রিয়াতে নাহিদ ইসলাম সাক্ষ্য দিয়েছেন। তিনি ৪৭ নম্বর সাক্ষী। তার সাক্ষ্য দেওয়ার মাধ্যমে সাক্ষ্য গ্রহণের কাজ শেষ হয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। সাক্ষী দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম, সেটা ঘিরে নানা প্রশ্ন উঠে যাচ্ছে। তিনি বলেছেন, ৪ঠা আগস্ট অধ্যাপক ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এর আগে আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ বলেছিলেন, ৩রা আগস্ট ইউনূসের সঙ্গে কথা বলেছেন তিনি। মালয়েশিয়ার কোনও একটি অ্যাপের মাধ্যমে কথা বলেছিলেন তিনি। অর্থাৎ এটা পরিষ্কার, সরকার পতনের আগেই ইউনূসের সঙ্গে যোগাযোগ হয়েছিল তাদের।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এখানেই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ৫ই আগস্টের পর যেভাবে আলোচনা চলছিল, যে কি হবে প্রথম উপদেষ্টা, সেগুলো সবই মিথ্যে। এমনকি বঙ্গভবনে আলোচনা, সেনাপ্রধান, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক, এগুলি সবই সাজানো। নাহিদ ইসলাম বলেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার জন্য চৌঠা আগস্ট অধ্যাপক ইউনূসের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি তিনি এটাও বলেন, ৩ রা অগাষ্ট যখন আমরা এক দফার দাবি তুলি, তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এই সরকার আর থাকবে না। নতুন করে সরকার গঠন করতে হবে।

এদিকে সরকারের দায়িত্ব নেওয়ার পর, ইউনূস বিভিন্ন জায়গায় বলেছিলেন, ছাত্রদের আন্দোলন সম্পর্কে তার জানা ছিল না। এমনকি কারও সঙ্গে তার এই বিষয়ে কথাই হয়নি। এমনকি কারও সঙ্গে পরিচয় গড়ে ওঠেনি। ৫ ই আগস্ট এর পর তার সঙ্গে যোগাযোগ করা হয়। এমনকি তিনি প্রথমে দায়িত্বভার গ্রহণ করতে চাননি। পরে ছাত্ররা তাকে বুঝিয়ে এই দায়িত্ব দেয়। তারপর তিনি সেই দায়িত্বভার গ্রহণ করেন। বর্তমানে এখন দেখা যাচ্ছে, তথ্যের বিভ্রাট, সেটা কেন? কেন মহম্মদ ইউনূস বলতে চাইছেন না, ৫ই অগাস্টের আগে তার এই আন্দোলনের সঙ্গে যোগাযোগ ছিল? কেন তিনি এই আন্দোলনে তার ভূমিকার ক্রেডিট নিতে চাইছেন না? অনেকে বলছেন, তিনি ভয়ে এই ক্রেডিট নিতে চাইছেন না। তার কারণ পরবর্তীকালে যেন এই আলোচনা না আসে যে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে তার হাত ছিল। সেই কারণে তিনি বলতে চাননি। তবে আর কোনও কারণ রয়েছে কিনা, সেটা পরবর্তীকালে বোঝা যাবে। ঠিক যেমন এতদিন পর একেবারে নাহিদ ইসলামে মাধ্যমে জানা গেল, সরকার পতনের আগেই ঠিক হয়ে গিয়েছিল, প্রধান উপদেষ্টা হবেন মহম্মুদ ইউনূস।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

আলোচনার টেবিল ছেড়ে রাজপথে জামাত জোটের টার্গেট কি বিএনপি?

Next Post

চট্টগ্রামে মার্কিন সেনা মহড়া ভারতের মানসিক চাপ বাড়াতে কৌশলী আমেরিকা!

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
চট্টগ্রামে মার্কিন সেনা মহড়া ভারতের মানসিক চাপ বাড়াতে কৌশলী আমেরিকা!

চট্টগ্রামে মার্কিন সেনা মহড়া ভারতের মানসিক চাপ বাড়াতে কৌশলী আমেরিকা!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি