• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ডোভালের বার্তা পেয়েই দোহায় ছুটলেন খলিলুর গোপন রহস্যটি কী?

ডোভালের বার্তা পেয়েই দোহায় ছুটলেন খলিলুর গোপন রহস্যটি কী?

Rupendu Das by Rupendu Das
3 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
4
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

থামছেই না মব স*ন্ত্রাস। ডেভিল হান্টের আদলে আসছে অপারেশন ক্লিনহার্ট ২.০

৭ মার্চ ভাষণেই আতঙ্কিত জুলাই স*ন্ত্রাসীরা, ময়দানে আওয়ামী লীগ নামলে কী হবে?

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ? এবার টার্গেট স্থানীয় নির্বাচন?

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের পরে পরে কাতার ছুটলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সফর প্রসঙ্গে বাংলাদেশের তরফে বলা হয়েছে, গত ২৪ নভেম্বর ‘সরকারি’ সফরে কাতার গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। প্রতিবেদনে বলা হয়েছে খলিলুরের সফরের বিষয়ে তারা কিছু নথিপত্র পেয়েছে। সেই নথি বলছে, খলিলুরের কাতার সফর ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত। কিন্তু দোহায় গিয়ে তিনি কাদের সঙ্গে দেখা করবেন বা কাদের সঙ্গে বৈঠক করবেন, সে বিষয়ে তদারকি সরকারের তরফে দেওয়া বিবৃতিতে কিছু উল্লেখ নেই। তবে ভারতের ওই গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বেশ কয়েকজন মার্কিন শীর্ষকর্তার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করার জন্য খলিলুর কাতার গিয়েছেন। তাঁর এই বৈঠকের বিষয়ে আমাদের বিদেশ মন্ত্রক অবগত রয়েছে। অবগত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক। খলিলুরের এই সফরকে আমাদের দেশের দুই মন্ত্রক একেবারেই হালকাভাবে দেখতে নারাজ। বিশেষ করে এই সফর হল ডোভালের সঙ্গে বৈঠকের পরে পরে। আরও যে বিষয়টি সব থেকে বেশি উল্লেখযোগ্য, তা হল দিল্লি আসার আগেই ডোভালের কাতার সফর ঠিক হয়ে যায়। সরকারি বিবৃতির তারিখ ২৪ নভেম্বর। আর ডোভালের সঙ্গে খলিলুরের বৈঠক হয়েছিল ১৯ নভেম্বর।
সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ভারতের ওই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডোভালের সঙ্গে বৈঠকে খলিলুরের হাতে তুলে দেওয়া হয়েছে বেশ কিছু নথিপত্র। সেই নথিতে উল্লেখ রয়েছে সীমান্ত লাগোয়া দুই থেকে তিনটি জেলায় ইসলামি জঙ্গিদের মোট ১২টি ডেরা রয়েছে। সাউথব্লক থেকে আগেই ঢাকাকে এই বিষয়ে অবগত করা হয়। জানিয়ে দেওয়া হয়, দ্রুত ওই সব জঙ্গি শিবির নিউট্রালাইজ করতে হবে। সাউথব্লকের ওই অনুরোধের পরেও ওই সব জঙ্গি শিবির এখনও কী করে রয়ে গিয়েছে, সেটা খলিলুরের কাছে জানতে চাওয়া হয়। তিনি কার্যত কোনও জবাব দিতে পারেননি।
এবার প্রশ্ন হল কেন সাত তাড়াতাড়ি তিনি দোহায় ছুটলেন? একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে জাতীয় রাজনীতির চিত্রপট বদলে দেওয়ার পাণ্ডুলিপি তৈরি হয়েছিল দোহায়। মার্কিন কর্মকর্তারা ওখানে আসেন এবং সেখানকার অভিজাত হোটেলে বেশ কিছুদিন থেকে আবার দেশে ফিরে যান। তার কারণ মধ্যপ্রাচ্যের সব থেকে বড়ো সামরিক ঘাঁটি দোহাতেই। ভারতের ওই গণমাধ্যমের প্রতিবেদনে এটাও বলা হয়েছে, খলিলুর রহমান প্রথম কাতার যান গত ২৬ মে। গিয়েছিলেন কাতার এয়ারওয়েজের কিউ আর সিক্স থ্রি নাইন বিমানে। দোহায় খলিলুর বেশ কয়েকজন মার্কিন শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেন। বৈঠক করেন বেশ কয়েকজন মার্কিন শীর্ষ নিরাপত্তাকর্তার সঙ্গে। উল্লেখ করার মতো বিষয় হল খলিলুরের দোহা যাওয়ার আগেই ঢাকায় মার্কিন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ ট্রেসি অ্যান জ্যাকবসন দোহা গিয়েছিলেন।
দ্বিতীয়বার খলিলুর দোহা যান ২৬ জুলাই। সেই সফরেও তিনি আমেরিকার বেশ কয়েকজন শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেন। তাঁদের সঙ্গে বৈঠকের পর খলিলুর চলে যান আমেরিকা। সেখান থেকে ঢাকা ফেরেন ৫ অগাস্ট। আর ওই দিন কিন্তু হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান। আর ঢাকা ক্রমশ উত্তাল হতে শুরু করে। গত ২৮ অগাস্ট খলিলুর ফের দোহা গিয়েছিলেন। সেদিনই তিনি বাংলাদেশ ফেরেন। দেশে কিছুদিন ছিলেন। পরে তিনি আবার দুদিনের সফরে গত ৩ সেপ্টেম্বর বেজিং যান। ঘনঘন তাঁর দোহা যাওয়ার কারণ কী? সূত্র বলছে, আগামীদিনে খলিলুর কোন পথে হাঁটবেন বাংলাদেশের পরবর্তী জাতীয় রাজনৈতিক পরিস্থিতির অভিমুখ কী হবে, সেটা আগাম জানার জন্য তিনি বারে বারে দোহা ছুটছেন। দোহা দিয়ে মার্কিন কর্তাদের বলছেন, দোহাই বলুন এবার কী করতে হবে?

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

হাসিনাকে চাই ঢাকার চিঠির যোগ্য জবাব দিল ভারত!

Next Post

চিঠি লাগবে না ফিরতে প্রস্তুত হাসিনা সাজা পেতে প্রস্তুত তো ইউনূস

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

থামছেই না মব স*ন্ত্রাস। ডেভিল হান্টের আদলে আসছে অপারেশন ক্লিনহার্ট ২.০

by Rupendu Das
March 11, 2026
0
9
থামছেই না মব স*ন্ত্রাস। ডেভিল হান্টের আদলে আসছে অপারেশন ক্লিনহার্ট ২.০

মুহাম্মদ ইউনূসের মব সন্ত্রাসের শিকার হয়েছিলেন বাংলাদেশের বহু মানুষ। মানুষ ছিল অতিষ্ট। তারেক রহমান তখন লন্ডনে। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি...

Read more

৭ মার্চ ভাষণেই আতঙ্কিত জুলাই স*ন্ত্রাসীরা, ময়দানে আওয়ামী লীগ নামলে কী হবে?

by Rupendu Das
March 11, 2026
0
13
৭ মার্চ ভাষণেই আতঙ্কিত জুলাই স*ন্ত্রাসীরা, ময়দানে আওয়ামী লীগ নামলে কী হবে?

ভাষণ বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্রলীগ নেতা সহ দুজনকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে।...

Read more

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ? এবার টার্গেট স্থানীয় নির্বাচন?

by Rupendu Das
March 11, 2026
0
22
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ? এবার টার্গেট স্থানীয় নির্বাচন?

দিল্লিতে রয়েছেন হাসিনা। তাঁর দলকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের প্রতীক...

Read more

ফোন রেকর্ড ফাঁসে চাঞ্চল্য। কী চলছে তাজুলের ট্রাইব্যুনাল আদালতে?

by Rupendu Das
March 11, 2026
0
14
ফোন রেকর্ড ফাঁসে চাঞ্চল্য। কী চলছে তাজুলের ট্রাইব্যুনাল আদালতে?

শেখ হাসিনার বিচার করতে অন্তবর্তী সরকার অধ্যাদেশ জারি করে আইন পরিবর্তন করেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর হিসেব নিয়োগ...

Read more

মধ্যপ্রাচ্যের যু*দ্ধে ভয়ংকর প্রভাব বাংলাদেশে। কতটা প্রস্তুত ঢাকা?

by Rupendu Das
March 11, 2026
0
10
মধ্যপ্রাচ্যের যু*দ্ধে ভয়ংকর প্রভাব বাংলাদেশে। কতটা প্রস্তুত ঢাকা?

প্রতিবেদন শুরু করা যাক ব্রিটেনের আয়রন লেডি মার্গারেট থ্যাচারের যুদ্ধ নিয়ে একটি উদ্ধৃতি দিয়ে। থ্যাচার বলেছিলেন, “যুদ্ধ কখনই একটি দ্বীপের...

Read more

বিদ্রোহীদের চাপে বিএনপি সরকার! খেলা ঘোরাতে রণংদেহি জামায়াত

by Rupendu Das
March 11, 2026
0
19
বিদ্রোহীদের চাপে বিএনপি সরকার! খেলা ঘোরাতে রণংদেহি জামায়াত

তারেক বাংলাদেশে ফিরেছেন। নির্বাচনে তাঁর দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তারেক রহমান।...

Read more

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল। হাসিনাকে ফাঁসাতে প্রসিকিউটরের কোটি টাকার ঘুষ

by Rupendu Das
March 11, 2026
0
21
প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল। হাসিনাকে ফাঁসাতে প্রসিকিউটরের কোটি টাকার ঘুষ

হাসিনা এখনও দিল্লিতে। দিল্লিতে থাকা অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকার মামলা দায়ের হয়। আদালত...

Read more

হাদি হ*ত্যায় জড়িত ইউনূস সরকার! আসামি গ্রেফতারে ফাঁসতে চলেছেন অনেকেই?

by Rupendu Das
March 11, 2026
0
21
হাদি হ*ত্যায় জড়িত ইউনূস সরকার! আসামি গ্রেফতারে  ফাঁসতে চলেছেন অনেকেই?

বাংলাদেশে অবৈধ ইউনূস সরকারের আমলে শরিফ ওসমান হাদি নামে একটি ভয়ংকর রাজনৈতিক ঘুঁটি তৈরি করে, তাঁকে হত্যা করে আওয়ামী লীগ...

Read more

ট্রাম্পকে ধাক্কা দিলেন তারেক। সরাসরি ইরান থেকে তেল ঢুকবে বাংলাদেশে

by Rupendu Das
March 11, 2026
0
8
ট্রাম্পকে ধাক্কা দিলেন তারেক। সরাসরি ইরান থেকে তেল ঢুকবে বাংলাদেশে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও বাংলাদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছে ইরান। বাংলাদেশের অনুরোধে দেশটি জানিয়েছে, বাংলাদেশের জন্য তেল...

Read more

মাথা নোয়ালো ঢাকা। আসলে ভারত-ই বস, বুঝে গেল বাংলাদেশ

by Rupendu Das
March 11, 2026
0
6
মাথা নোয়ালো ঢাকা। আসলে ভারত-ই বস, বুঝে গেল বাংলাদেশ

খুব বেশি দিনের কথা নয়। গত বছর ডিসেম্বরেও বাংলাদেশ থেকে ক্রমাগত ভেসে আসছিল ভারত – বিদ্বেষী কথাবার্তা। শিলিগুড়ির চিকেন নেক...

Read more
Next Post
চিঠি লাগবে না ফিরতে প্রস্তুত হাসিনা সাজা পেতে প্রস্তুত তো ইউনূস

চিঠি লাগবে না ফিরতে প্রস্তুত হাসিনা সাজা পেতে প্রস্তুত তো ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি