আগামী ২৫ শে মে ষষ্ঠ দফায় ভোট হতে চলেছে রাজ্যে। নির্বাচন হবে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রে। তাই ময়দানে নেমে জোড় কদমে প্রচার চালাচ্ছে শাসক বিরোধীরা। ঠিক তেমনই শুক্রবার পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের ৬ নং অঞ্চল জগন্নাথপুর বাজার এলাকায় জনসংযোগে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়। বাজার এলাকায় পৌঁছাতেই অভিনেতা প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বাঁশ , লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতির এই হামলা চালায়। শুধু তাই নয়, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ। এমনই দাবি তারকা প্রার্থী হিরন্ময়ের। এছাড়াও তিনি আরও অভিযোগ করেছেন, তৃণমূলের প্রার্থী তথা অভিনেতা দেব বলেছিলেন ১০ থেকে ২০ তারিখের মধ্যে বিজেপি কর্মী খুন হতে পারে। তাই কালকে মন্ডল সভাপতির উপর আক্রমণ হয়েছে। আর আজ ফের হামলা করা হল প্রার্থীর উপর। এ বিষয় তিনি তীব্র ধিক্কার জানিয়েছেন পুলিশকে। গণ্ডোগোলের সময় পাল্টা বিজেপি কর্মীরা তাড়া করলে ঘটনাস্থল থেকে তৃণমূল কর্মীরা পালিয়ে যায়।












Discussion about this post