• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার রাষ্ট্রপতি চুপ্পুকে  রক্ষা করছে বিএনপি! আওয়ামী লীগকে নিয়ে বড়ো সিদ্ধান্ত

হাসিনার রাষ্ট্রপতি চুপ্পুকে রক্ষা করছে বিএনপি! আওয়ামী লীগকে নিয়ে বড়ো সিদ্ধান্ত

Rupendu Das by Rupendu Das
2 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বিএনপি ক্ষমতায় আসায় কার্যত কারাগারের জীবন থেকে মুক্তি পেয়েছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। মুক্তি পেয়ে প্রাণভরে কথা বলেছে সংবাদমাধ্যমের সঙ্গে। বলেছেন, এক সপ্তাহ ধরে ভালো আছেন। অর্থাৎ, বিএনপি ক্ষমতায় আসার পরের সাতদিনের কথা বোঝাতে চেয়েছেন। ইউনূস সরকারের সময় বিএনপি তাকে পাহারা দিয়ে রক্ষা করেছে। প্রশ্ন হল, এই আওয়ামী লীগার রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য কেন তৎপর ছিল বিএনপি? তাতে দলের কী লাভ হয়েছে?

ADVERTISEMENT

২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে প্রবল পরাক্রমশালী শেখ হাসিনা সরকারের তাসের ঘরের মতন পতন হল, তাতে যে দৃশ্যপট তৈরি হয়েছিল, তা ছিল অভাবনীয়। প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, পুলিশ, এমনকী মাঠ পর্যায় সর্বত্র পট পরিবর্তন ঘটে। সেই ঝড়ের রাতে প্রধান বিচারপতিকে পর্যন্ত পদত্যাগ করতে হয়েছিল। এমনকী জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অজ্ঞাতস্থানে থেকে পদত্যাগ করেছিলেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।কিন্তু এই তুমুল ওলট পালটের মধ্যে প্রবল বিস্ময় হয়ে বঙ্গভবনে টিকে ছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের কট্টর সমর্থক হিসেবেই পরিচিত বাংলাদেশের প্রেসিডেন্ট। পরবর্তী সরকারের আমলে তাকে অপসারণের নানা চেষ্টা, আলটিমেটামও দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি বাংলাদেশের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সেকথা নিজেও বলেছেন। রাষ্ট্রপতি বলেন, তাঁর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, মিছিল ও বঙ্গভবন অভিমুখে আন্দোলনের ঘটনাপ্রবাহ স্মরণ করে তিনি বলেন, ‘আমাকে নানা কৌশলে উপড়ে ফেলার চেষ্টা হয়েছে। কিন্তু কোনো পরিস্থিতিতেই আমি ভেঙে পড়িনি। বরং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার প্রশ্নে  আমি অনড় ছিলাম।’ প্রয়োজনে বঙ্গভবনে নিজের রক্ত ঝরলেও সিদ্ধান্ত থেকে সরে যাবেন না, এমন মনোভাবের কথাও জানান রাষ্ট্রপতি।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

টিকে থাকার ফল হিসেবে তিনিই ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারকে শপথবাক্য পাঠ করান। একটি গণঅভ্যুত্থানের পর পতিত সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতির হাত দিয়ে নতুন গণতান্ত্রিক সরকারের শপথ নেওয়া বাংলাদেশে জাতীয় রাজনীতিতে এক অনন্য নজির। কিন্তু প্রশ্ন হচ্ছে কীভাবে তিনি টিকে গেলেন? কাদের শক্তিতে? এই রহস্যের জট মহম্মদ সাহাবুদ্দিন নিজেই খুলেছেন। রাষ্ট্রপতি জানিয়েছেন, “আমি নির্দিধায় বলতে পারি ওই কঠিন সময়ে বিএনপি শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তাঁরা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মধ্যে অনেক কৌতুহল জমা ছিল। কিন্তু পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিক মানুষ। হি ওয়াজ সো কার্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। ”

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে রাষ্ট্রপতিকে যেভাবে টেনে-হিঁচড়ে নামানোর চেষ্টা চলে, সেই সময় বিএনপি জোট এবং সশস্ত্র বাহিনী পাহারাদারের ভূমিকায় উত্তীর্ণ নয়। ২০২৩য়ের এপ্রিলে দেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সাহাবুদ্দিন চুপ্পু। তাঁর আগে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এই খাঁটি  আওয়ামী লীগারকে কেন বিএনপি পাহারা দিয়ে রক্ষা করল, সেই উত্তর পেতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ২০২৪ সালের সেই উত্তাল দিনগুলিতে।

মূলত এটি ছিল বিএনপির সুদূর প্রসারী এক রাজনৈতিক দাবা খেলার চাল। আবেগ নয়, নিরেট রাজনৈতিক বাস্তবতা। এক নিখুঁত কৌশল। সাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রথম বড়ো ধাক্কাটি আসে ২০২৪-য়ের ১৯ অক্টোবর। তিনি ঢাকার একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে হঠাৎ করেই বলে বসেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে তিনি শুনেছেন। কিন্তু তাঁর কাছে এর কোনও দালিলিক প্রমাণ নেই। একটি মন্তব্য বারুদরূপে দেশলাইয়ের মতো কাজ করে। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। আসিফ নজরুল বলেন, হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছেন। সেই ক্ষোভের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রাস্তায়। ২২ অক্টোবর রাষ্ট্রপতি পদত্যাগ এবং ছাত্র লীগকে নিষিদ্ধ করার দাবিতে গণজমায়েত হয়। সেই সময় সাহাবুদ্দিন চুপ্পুর পরিত্রাতা হিসেবে আত্মপ্রকাশ করে বিএনপি।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা! শেষ পরিণতি মৃত্যুদণ্ড?

Next Post

ইউনূস পরিকল্পনায় আসামি হাসিনা! মামলা টিকবে না তারেক রহমান সরকারে!

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ইউনূস পরিকল্পনায় আসামি হাসিনা!  মামলা টিকবে না  তারেক রহমান সরকারে!

ইউনূস পরিকল্পনায় আসামি হাসিনা! মামলা টিকবে না তারেক রহমান সরকারে!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি