• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আদালতের গেঁড়োয় ‘জুলাই সনদ’, ইউনূস সহ উপদেষ্টাদের ম’রণঝাঁপ

আদালতের গেঁড়োয় ‘জুলাই সনদ’, ইউনূস সহ উপদেষ্টাদের ম’রণঝাঁপ

Rupendu Das by Rupendu Das
2 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০২৫-য়ের ২৮ অক্টোবর। তারিখটা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সোনার হরফে লেখা থাকবে। পদ্মাপারে সেই সময় ক্ষমতায় মুহাম্মদ ইউনূস। ওই দিন রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঐকমত্য কমিশনের সভাপতি। তিনি ইউনূসের হাতে তুলে দেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সুপারিশমালা সরকারপ্রধানের হাতে তুলে দেন। ইউনূস সেদিন বলেছিলেন, “আজকে একটি মহান ঐতিহাসিক দিবস। আমরা শুরু করেছিলাম অভ্যুত্থান। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা। জুলাই ঘোষণার পরে জুলাই সনদ।” আবেগতাড়িত ইউনূস ওই দিন আরও বলেন, “আজকে আরও একটি গুরুত্বপূর্ণ দিন – এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা ঐতিহাসিক পরিবর্তন।” তিনি বলেন, “আজকে কমিশন আমাদের হাতে যেটা দেবে, সেটার বাস্তবায়ন প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি এবং কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে।”

ADVERTISEMENT

বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়েছে। দীর্ঘ ১৮ মাসের দুঃশাসনের অবসান ঘটেছে। ভোটে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। বাংলাদেশে চলতে শুরু করেছে গণতন্ত্রের রেলগাড়ি। আম আদমি এখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আর আদালতের গেড়োয় জুলাই সনদের গলায় পড়েছে ফাঁসির দড়ি। বাংলাদেশ হাইকোর্ট জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ও  সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ, গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে রুল জারি করল বাংলাদেশ হাইকোর্ট। রুল জারি করেছে বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

২০২৪-য়েরক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতের আশ্রয় নেন। এরপর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়। একই বছরের ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ গেজেট আকারে প্রকাশ করা হয়।  জুলাই লাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কি না তা যাচাইয়ে ২৫ নভেম্বর গণভোট অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সঙ্গে সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে গণভোট গ্রহণ করা হয়। এই নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয় বিএনপি। অন্যদিকে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়। গত ২৩ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রেদোয়ান-ই খোদা হাইকোর্টে একটি রিট করেন। অপর দিকে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইজীবী গাজী মো. মাহবুব আলম আর একটি রিট করেন। সেই রিটে তিনি জুলা জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের জন্য দেওয়া চিঠির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

বিএনপি কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। যে কারণে তারেক রহমানে শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করে এনসিপি। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন, – “বিএনপি গণভোটে জনরায়ের সঙ্গে প্রতারণা করে শপথ নিতে যাচ্ছে সরকার।” রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা ছিল এই জুলাই সনদের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা রুজু হতে পারে। তাদের আশঙ্কা সত্যিই হয়েছে। রিট আবেদনকারীদের পক্ষে শুনানির সময় এজলাসে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, গাজী কামরুল ইসলাম সজল ও জ্যোতির্ময় বড়ুয়া। জাতীয় নাগরিক পার্টির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, জামাতের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। মামলার পরবর্তী শুনানি ঈদের পর।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: July charter Bangladesh High Court
Previous Post

আমেরিকার সাহায্যে কুর্সিতে তারেক। পাওনা বুঝে নিতে ঢাকায় ট্রাম্পের দূত

Next Post

বিপদে শফিকুর রহমান। খামেইনির পথেই বাংলাদেশে জামায়াতের পরিণতি?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
21
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
বিপদে শফিকুর রহমান।  খামেইনির পথেই বাংলাদেশে জামায়াতের পরিণতি?

বিপদে শফিকুর রহমান। খামেইনির পথেই বাংলাদেশে জামায়াতের পরিণতি?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি