ফের জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের সংঘর্ষ সামনে এল। উত্তপ্ত হল ঢাকা। এর আগে দেখা গিয়েছে, জাতীয় পার্টিকে কেন্দ্র করে গণ পরিষদ অনেক বেশি কঠোর অবস্থান নিয়েছে। কিছুদিন আগেই জাতীয় পার্টি, গণ পরিষদের দ্বারা আক্রান্ত হয়েছে। এমন অভিযোগ বিভিন্ন সময় উঠে এসেছে। সম্প্রতি, গণ অধিকার পরিষদ বরিশালে জাতীয় পার্টির অফিস ভাংচুর করে। এমনকি আদালতে একটি মামলা করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে। এর আগে দেখা গিয়েছিল, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, দলের চেয়ারম্যানকে গ্রেফতার করা। এমন নানা খবর সামনে এসেছে। এবার দেখা গেল, দুই দলের মুখোমুখি সংঘর্ষ।
বাংলাদেশের দুই রাজনৈতিক দল জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষধের নেতাকর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষ তৈরি হয়। ঘটনাটি ঘটেছে ঢাকার কাকরাইল এলাকায়। এর জেরে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক লাঠিচার্জে আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। জানা গিয়েছে, গুরুতর আহত নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রের খবর, পরিস্থিতি এমন বেগতিক হয়ে পড়ে যেখানে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেনি পরিস্থিতি। সেনাবাহিনী এসে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মুখে ইট, পাটকেল নিক্ষেপ করা হয়। গণ পরিষদ জানায়, ওই রাস্তায় তারা একটি শান্তিপূর্ণ মিছিল করে নিয়ে যাচ্ছিল। এবং তারা কাকরাইল মোড়ে গিয়ে মিছিলটি ইউটার্ন করে ফিরে আসার পরিকল্পনা ছিল। তাদের অভিযোগ, যখন জাতীয় পার্টির অফিসের কাছে যায়, তখন তাদের দলের নেতা কর্মীরা আক্রমণ করে। এমনকি বলা হয়, জাতীয় পার্টির সঙ্গে ছাত্রদের যুবলীগ এবং আওয়ামী লীগের বেশ কিছু জন সহযোগিতা করেছে। বাংলাদেশে কিছু ঘটলেই বলা হয়, আওয়ামী লীগ নাকি এর সঙ্গে সম্পৃক্ত ছিল।
অন্যদিকে জাতীয় পার্টি অভিযোগ করে, গণধিকার পরিষদ মিছিল করে তাদের অফিসে এসে ভাঙচুর করে। এবং হামলা করে বলে অভিযোগ। এমনকি তাদের নেতাকর্মীদের মারধর করে বলেও অভিযোগ তোলে তারা। সেই মুহূর্তে প্রতিরোধ করতে গেলে দু পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ তৈরী হয়। এরমধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেফতার করা না হলে সচিবালয় ঘেরাও করা হবে। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি জাতীয় পার্টিকে নির্বাচনের আগে নিষিদ্ধের দাবী জানানো হবে গণ পরিষধের তরফে? আওয়ামী লীগের মতোই কি দশা হবে জাতীয় পার্টির? এমন প্রশ্ন উঠে আসছে। কারণ বাংলাদেশে নির্বাচন হতে পারে কিছুদিনের মধ্যে। তারমধ্যে দুই রাজনৈতিক দলের মধ্যে এমন সংঘর্ষ। এমনকি জাতীয় পার্টিকে বারবার আওয়ামী লীগ সাহায্য করছে বলে অভিযোগ। তবে আওয়ামী লীগের মতোই কি দশা হবে জাতীয় পার্টির? এমন নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে।












Discussion about this post