• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের চুক্তির ফাঁদে আমেরিকার কবলে তারেকের বাংলাদেশ?

ইউনূসের চুক্তির ফাঁদে আমেরিকার কবলে তারেকের বাংলাদেশ?

administrator by administrator
3 months ago
in bangladesh, অর্থনীতি, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
45
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আপনার মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তিতে আমাদের ওপর দেশের কৃষক ও শ্রমিকেরা সুবিধা পাবেন। ” প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে লেখা চিঠিতে এই কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে। অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই চুক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে স্বাক্ষর হওয়া পর এটা নিয়ে নানা সমালোচনা, নানা গুঞ্জন শোনা যাচ্ছে। প্রশ্ন উঠছে নির্বাচনের আগে কেন পূর্বতন তদারকি সরকার এই চুক্তি করতে গেল?

ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছিল বিগত নয় মাস ধরে। সেই সময় চুক্তি গোপন রাখা হয়েছিল। এখন সেই চুক্তি প্রকাশিত হওয়ার পর এই চুক্তির পূনর্মূল্যায়ন হওয়া দরকার। অভিযোগ, এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়নি। বরং প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছা। অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন, বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত চুক্তি পরীক্ষা করে দেখা।  ২০২৫-য়ের ২ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প এক আদেশ জারি করে বাংলাদেশ-সহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর বিভিন্ন হারে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করে। এই শুল্ক বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে। শুল্ক নিয়ে চূড়ান্ত মতে পৌঁছাতে দুই দেশের মধ্যে আলোচনাও চলছিল। শেষ পর্যন্ত দর কষাকষির শেষে উভয় পক্ষ ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ নামে এই বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি প্রকাশ হওয়ার পর বাংলাদেশের অর্থনীতিবিদদের অনেকেই বলেছেন, এই চুক্তির পুনর্মূল্যায়ন হওয়া দরকার। চুক্তির খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিয়ে এটাও বলা হচ্ছে যে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি। প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছা। ফলে অর্থনীতিবিদদের কেউ কেউ বলেছেন, বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত চুক্তিটি পরীক্ষা করে দেখা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

যুক্তরাষ্ট্রের বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৮০০ কোটি ডলার। তবে বাংলাদেশ সেখানে রফতানি বেশি করে, আমদানি কম করে। ডলারের হিসেবে বাংলাদেশ বছরে প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য রফতানি করে। বিপরীতে আমদানি করে ২০০ কোটি ডলারের পণ্য। অর্থাৎ আমেরিকা ৪০০ কোটি ডলারের বেশি পণ্য বাংলাদেশ থেকে কেনে। ফলে, দেশটি এখন বলছে  বাংলাদেশকে ক্রয়ক্ষমতা বাড়াতে হবে। সেন্টার ফর পলিসি ডায়লগ এর ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, “ চুক্তিতে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্রভাব দেখা যাচ্ছে। তারা কী করবে, আমরা কী করব – এই বিষয়গুলিতে যে চারগুণ বেশি আমাদের বাধ্যতামূলক করার ধারা রয়েছে, সেখান থেকেও বোঝা যায়। আর সাধারণভাবেও এর যে সারবস্তু, সেখান থেকেও বোঝা যায় যে এটি তাদের পক্ষে গিয়েছে। ”

চুক্তির শেষ দিকে সেকশন ছয়ে ‘কমার্শিয়াল কনসিডারেশন’ নামে মূলত কিছু কেনাকাটার কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ যে আমেরিকা থেকে কম আমদানি করছে, তা পুষিয়ে নিতে ভবিষ্যতে কী কী কেনাকাটা বাড়াবে। তা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ আমেরিকা থেকে ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনবে, ১৫ বছরে ১৫০০ কোটি ডলারের জ্বালানি কিনবে এবং বছরে সাড়ে ৩৫০ কোটি ডলারের কৃষিপণ্য আমদানি করবে। এছাড়া নিগোসিয়েশনে আরও একটি দূর্বলতার কথা উল্লেখ করেছেন বিশ্লেষকেরা। বিমান বা গমের মতো আমদানি সরকারিভাবে হলেও অন্যান্য কৃষিপণ্য, তুলা ও তেল আমদানি হবে বেসরকারিভাবে। অর্থাৎ এগুলি আমদানি করবে বেসরকারি কোম্পানিগুলো।

কিন্তু তাহলে এমন চুক্তি কেন করা হল? এ ক্ষেত্রে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার আগে তাঁর শেষ ভাষণে অবশ্য নানাবিধ সুবিধার কথা বলেছেন। দাবি করেছেন, এই চুক্তি বাণিজ্য তো বটেই। আন্তর্জাতিক কূটনীতিতেও শক্তিশালী অবস্থান তৈরি করবে বাংলাদেশ।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: Yunus US Trade deal Tarique
Previous Post

আসিফ নজরুলের কোটি কোটি টাকার দুর্নীতি এবার বিচারের আওতায়

Next Post

প্রেক্ষাপট এক থেকেও নেপাল পারলেও পারল না বাংলাদেশ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
69
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
26
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
প্রেক্ষাপট এক থেকেও নেপাল পারলেও পারল না বাংলাদেশ

প্রেক্ষাপট এক থেকেও নেপাল পারলেও পারল না বাংলাদেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি