• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
২৩ সেনা অফিসারের বিচারে তপ্ত ক্যান্টনমেন্ট! রাষ্ট্রপতির থেকে ক্ষমতা নেবেন সেনাপ্রধান মুখোমুখি লড়াইয়ে ইউনূস-ওয়াকার

২৩ সেনা অফিসারের বিচারে তপ্ত ক্যান্টনমেন্ট! রাষ্ট্রপতির থেকে ক্ষমতা নেবেন সেনাপ্রধান মুখোমুখি লড়াইয়ে ইউনূস-ওয়াকার

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ইংরেজিতে একটি প্রবাদ আছে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার। বাংলা তর্জমা করলে দাঁড়ায় তপ্ত কড়া থেকে আগুনে ঝাঁপ। তদারকি সরকার প্রধান মহম্মদ ইউনূস সেটাই করলেন। তপ্ত কড়া থেকে আগুন ঝাঁপ দিলেন। প্রায় এক ডজন সেনা অফিসারকে বিচারের আওতায় নিয়ে এসেছেন। আর এই নিয়ে সেনা প্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁর সম্পর্ক এখন সাপে নেউলে। এমনকী সেনাবাহিনীর মধ্যেও চরম অসন্তোষ তৈরি হয়েছে। তার কারণ প্রধানত দুটো। প্রথম কারণ, সেনার সাহায্যে তিনি ক্ষমতায় আসীন হয়েছে। আর সেই বাহিনীর প্রায় এক ডজন কর্মকর্তাকে বিচারের আওতায় নিয়ে এসেছেন। দ্বিতীয় কারণ, কোনও সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার বিচার হয় সেনা আদালতে। কিন্তু বাংলাদেশের এই ২৩ জন সেনাসদস্যের বিচার হচ্ছে এমন আদালতে, যে আদালতে একজন সাধারণ অভিযুক্তের বিচার হয়। ফলে, বাহিনী এটা কিছুতেই মেনে নিতে পারছেন না। কিছুদিন আগে সেনাপ্রধান ওয়াকার তাঁর অসন্তোষ বা ক্ষোভের কথা জানিয়ে দিয়েছেন।
ওয়াকারকে বলতে শোনা যায়, ‘আমাদের অফিসারদের প্রিজনভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হবে, তা কল্পনা করতেও আমার কষ্ট হয়। আমাদের ব্রাদার অফিসারদের এই অপমানের মুখোমুখি হতে হবে আমরা এটা কীভাবে সহ্য করব ? তাদের দোষ কী? তারা যা করেছে তা তো নির্দেশেই করেছে। আমি এই বিষয়টি নিয়ে সবার কাছে গিয়েছি। কিন্তু কেউ শোনেনি। আমি তোমাদের কথা দিচ্ছি আমি ভবিষ্যতের রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে এই অফিসারদের জন্য ইনডেমনিটি দাবি করব। ইনডেমনিটি না পেয়ে যাব না।’
সেনা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বাংলাদেশের একটি গণমাধ্যম জানিয়েছে, সেনাপ্রধান-সহ বাহিনীর ৫৬ জন কর্মকর্তা একটি প্রতিবাদ পত্র লিখেছেন। যেখানে তারা জানিয়ে দিয়েছে, তাদের সহকর্মীদের সাধারণ আদালতে বিচার তারা মেনে নিতে পারছেন না। সূত্রটি এও জানিয়েছে, চার থেকে পাঁচ সেনাকর্তা ওয়াকারকে বলেছেন, তিনি যেন দ্রুত কোনও পদক্ষেপ করেন। দরকার হলে তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করে ক্ষমতা হস্তান্তরের আর্জি জানাবেন। প্রয়োজনে জরুরী অবস্থা ঘোষণা করতে হবে। ইতিমধ্যে ওয়াকার তাঁর কোরকমিটির সদস্যদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন। অনেকে বলছেন, এই সেনাকর্তাদের বিচারের আওতায় আনার পিছনে সেনাপ্রধান কলকাঠি নেড়েছেন। সেনাপ্রধান বলছেন, যারা নির্দোষ তাদের জন্য তিনি পদক্ষেপ করবেন। কিন্তু নিছক অভিযোগের ভিত্তিতে কী এই ২৩ জন সেনাকর্তাকে গ্রেফতার করা হয়েছে? আন্তর্জাতিকমহল থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে যদি এই সব সেনাকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে প্রমাণ দিতে বলে, তাহলে সেনাপ্রধান ওয়াকারকে তাদের সামনে প্রমাণ পেশ করতে হবে। সুতরাং, এটা বলা অত্যুক্তি হবে না যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ২৩ জন সেনাসদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার শুরু হয়েছে। বাংলাদেশে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই সেনাকর্তাদের মধ্যে অনেকেই গুম খুনের মতো ভয়াবহ অপরাধে জড়িত। যদিও একটা মত উঠে আসছে, তারা যে কাজই করে থাকুক না কেন সেটা কারও না কারও নির্দেশ মেনেই তাদের করতে হয়েছে। তাহলে মারতে মারণ সানাইদার মানে বাহিনীর এই সব কর্তাদের কেন বিচারের আওতায় আনা হল?। দোষ তাদের একার নয়।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

‘সেফ এক্সিট’ র ময়নাতদন্ত। উপদেষ্টাদের ওপর ক্ষিপ্ত হাতে গড়া ছাত্রনেতারা। সেনাপ্রধানের চাপের দেশত্যাগের পথে?

Next Post

ইউনূসের বিপদে ‘মীর জাফর’ নাহিদ! গোপনে ‘ক্যান্টনমেন্টে’ রাজনৈতিক নেতারা সব ফাঁস করার হুঁশিয়ারি

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূসের বিপদে ‘মীর জাফর’ নাহিদ! গোপনে ‘ক্যান্টনমেন্টে’ রাজনৈতিক নেতারা সব ফাঁস করার হুঁশিয়ারি

ইউনূসের বিপদে ‘মীর জাফর’ নাহিদ! গোপনে ‘ক্যান্টনমেন্টে’ রাজনৈতিক নেতারা সব ফাঁস করার হুঁশিয়ারি

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি