• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আওয়ামী লীগের নিস্তব্ধতা বড় কিছুর পরিকল্পনা? পেছন থেকে নেতৃত্ব দেবেন হাসিনা’ই

আওয়ামী লীগের নিস্তব্ধতা বড় কিছুর পরিকল্পনা? পেছন থেকে নেতৃত্ব দেবেন হাসিনা’ই

Sumana Sarkar by Sumana Sarkar
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অনেক দিন ধরে রাজনীতিতে আওয়ামী লীগের কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব একটা সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে না। বরং শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন প্রতিরোধের একটা ডাক দিয়েছেন। আওয়ামী লীগ দু পৃষ্ঠার বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল নো বোট, নো ভোট। অনেকে বলছেন, তবে কি আওয়ামী লীগ বড় কোনও প্ল্যান করছে? অন্তত তাদের নিস্তব্ধতা সেটাই প্রমাণ করছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কি বাড়াতে পারে তারা? এই আলোচনাও চলছে। আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে আলোচিত হচ্ছে, বহু শীর্ষ নেতাকে মাইনাস করে ফেলা হয়েছে। এদেরকে বাদ দিয়ে আওয়ামীলীগ নতুন করে পুনঃগঠিত হতে পারে। যার নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনাই। কিন্তু প্রশ্ন হলে এর কারণটা ঠিক কি?
বাংলাদেশে নির্বাচন এগিয়ে আশছে। সবকিছু ঠিক থাকলে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন। এদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা নিশ্চুপ রয়েছেন বেশ কয়েকদিন ধরে। বিভিন্ন সূত্র বলছে, শীর্ষ স্থানীয় নেতা বা মন্ত্রী, সাংসদ পর্যায়ের নেতৃত্ব অনেকে নেই। যারা ছিলেন, তাদের কারণে দলের অনেক বড় ক্ষতি হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত যারা ৩০০ আসনে এমপি ছিলেন, নেতৃত্বে দায়িত্বে ছিলেন, তাদের বেশিরভাগের বিরুদ্ধে একাধিক অভিযোগ। এমনকি আওয়ামী লীগের ভিতরে আলোচনা রয়েছে, বিগত সাড়ে ১৫ বছরে এমপি, মন্ত্রী হয়েছেন, তারা তাদের বেশিরভাগই দলটাকে বিতর্কিত করেছেন। অর্থাৎ আওয়ামী লীগের ভিতরেই আর একটি আওয়ামী লীগ গড়ে তুলেছিল তারা। যে কারণে বিভিন্ন দল থেকে লোকজনকে এনে তাদের পরিধি বড় করেছেন। আর সেই বলয়ে যারা প্রকৃত আওয়ামী লীগ, শুরু থেকে রয়েছেন, তাদের বঞ্চিত করা হয়েছে। এরমধ্যে লক্ষ্যনীয় বিষয়, চুপ রয়েছে আওয়ামী লীগ। অনেকে বলছেন, চুপ থাকার ইঙ্গিত হল, তারা বড় কিছু পরিকল্পনা করছে। কারণ শেখ হাসিনার বিবৃতি, বলা ভালো আওয়ামী লীগের একটি বিবৃতি লক্ষ্য করা গিয়েছে। যেখানে তারা নির্বাচন বর্জন করতে চায়। তাহলে কি এখন সেটারই প্রস্তুতি নিচ্ছে? আওয়ামী লীগ একটি সিদ্ধান্ত নিয়েছে, যেখানে আড়াই শতাধিক শীর্ষ নেতাকে সরিয়ে দিয়েছে। এমনকি এই খবর আসছে, যেখানে আওয়ামী লীগের ওই নেতাদের মাইনাস করে পুনর্গঠিত হবে নতুন আওয়ামী লীগ। এমনকি এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একাধিক জায়গায় নাকি আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। সেটা বিশ্ব বিদ্যালয়ে, ইউনিয়ন পর্যায়ে….বিভিন্ন ক্ষেত্রে। এই বিষয়টার নেতৃত্ব দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়। এখান থেকে অনেকেই বলছেন, পরবর্তীকালে শেখ হাসিনা দলের দায়িত্ব ভার জয়ের উপরই ছাড়বেন। জয়ই আগামী দল পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব নেবেন, সেটা স্পষ্ট হচ্ছে। অনেকে আবার বলছেন, যে ভুল গুলো আওয়ামী লীগ করেছে, সেগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরে কি ক্ষমা চাইবে দল? ঠিক যেমনটা করেছিলেন, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় দেখা গিয়েছিল, ট্রুথ এন্ড রিকনসলিয়েশন কমিশন। যে কমিশনের মাধ্যমে সবাইকে সাধারণ ক্ষমার মধ্যে এনে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করে নেলসেল ম্যান্ডেলা পৃথিবীতে একটি অনন্য উদাহরণ তৈরি করেছিলেন। অনেকে বলেছিলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চাইলে তিনি সেই পথে হাঁটতে পারতেন। কিন্তু সেই পথে তিনি হাঁটেননি। হিংসা, বিদ্বেষ তৈরি হয়েছে দেশে। তবে এখও আওয়ামী লীগ কি করে, সেটাই দেখার। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে আদেও তিনি দেশে ফিরতে পারবেন কিনা, সেটাই দেখার।

ADVERTISEMENT

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

খলিলুরোর ওয়াশিংটন সফরের পরই বড় ধাক্কা! কেন নজিরবিহীন মার্কিন নিষেধাজ্ঞা?

Next Post

ঢাকায় ট্রাম্পের নতুন রাষ্ট্রদূত আওয়ামী লীগের পালে খুশির হাওয়া!

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
59
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
80
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
45
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
54
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
97
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ঢাকায় ট্রাম্পের নতুন রাষ্ট্রদূত আওয়ামী লীগের পালে খুশির হাওয়া!

ঢাকায় ট্রাম্পের নতুন রাষ্ট্রদূত আওয়ামী লীগের পালে খুশির হাওয়া!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি