• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গ্রেফতারের পরেও চিন্তা! হাসিনার দলের এত সমর্থন, চিন্তায় পুলিশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রেফতারের পরেও চিন্তা! হাসিনার দলের এত সমর্থন, চিন্তায় পুলিশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

একটা দলের শীর্ষ নেত্রীকে বিমানে চ্যাংদোলা করে তুলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এবং তাঁর দল যাতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তার জন্য দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অপর দিকে আন্তর্জাতিকমহলের মন জয় করতে তদারকি সরকার কত কাঠখড় না পুড়িয়েছে। আওয়ামী লীগের মিছিল করার খবর পেলেই পুলিশ কোমরে বেল্ট টাইট করে দৌড়াচ্ছে। একদিনে রাজধানী থেকে পুলিশ আওয়ামী লীগের ২৪৪ জন কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে।
ঢাকা মহানগর পুলিশ এক বিবৃতি জারি করে জানিয়েছে,ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৫০ জনকে, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ২৭জনকে, ডিএমপির তেজগাঁও পুলিশ ১০০ জনকে, রমনা বিভাগ ৫৫ জনকে, গুলশান বিভাগ পাঁচজনকে মিরপুর বিভাগ চারজনকে, উত্তরা বিভাগ তিনজনকে গ্রেফতার করেছে।
বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এসএন মো নজরুল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থ জোগান দেওয়া আশ্রয় দেওয়া এবং লোক সরবরাহকারীদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। আর আগে ধারাবাহিক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ’
এত ধরপাকড়ের পরেও পুলিশ ও প্রশাসন নিশ্চিন্তে থাকতে পারছেন না। সাংবাদিক সম্মেলনে পুলিশের শীর্ষকর্তা কার্যত নতিস্বীকার করে নিয়েছেন। তাঁকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের এত কর্মী-সমর্থক রয়েছেন, যে তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা প্রায় দুঃসাধ্য।
তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির বলেছেন, আওয়ামী লীগের কেউ যাতে জামিন না পায়, সে চেষ্টা চলছে। বুধবার তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে বিভিন্ন জেলার জেলাশাসক, আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় মিছিল বাড়বে। প্রচুর মিছিল হবে। কিন্তু এই ধরনের মিছিল হবে না। সাংবিধানিক মৌলিক অধিকারকে পকেটস্থ করেও সরকার কূল কিনারা করতে পারছে না।
প্রশ্ন হল সরকার, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের এমন দিশেহারা ভাব কেন?
বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছেন, পুলিশের হাতে এসেছে গোয়েন্দা রিপোর্ট। সেখানে বলা হয়েছে,আগামীদিনে আরও বড় ধরনের কর্মসূচি নিতে চলেছে আওয়ামী লীগ। সরকারের বিভিন্ন উপদেষ্টা এখন বলছেন, সব থেকে বড় ভুল করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে। সেটা না করলে পরিস্থিতি এই পর্যায়ে যেত না।
২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের কাছে খবর আসে, ২৪ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীতে বড় ধরনের শো-ডাউন করবে। মিছিল শুরু হবে আগারগাঁও থেকে ধানমণ্ডীর ৩২ নম্বরে শেষ হবে। পুলিশের কাছে আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি মেসেজ আসে। সেখানে বলা হয়েছে, প্রত্যেক প্রাক্তন এমপিকে নিজ নিজ এলাকায় দলের পাঁচশো থেকে ছশো কর্মী-সমর্থককে জড়ো করে ঢাকায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিকল্পনা ছিল, আগারগাঁও থেকে মিছিল শুরু হবে, শেষ হবে ধানমন্ডীর ৩২ নম্বরে। খবর পেয়ে পুলিশ ওই সব এলাকায় আগেই পৌছে যায়। পুলিশ বিএনপি যুবদল এবং ছাত্রদলের সাহায্য চায়। তাদের সাহায্যে পুলিশ এতজনকে গ্রেফতার করে। যদিও একটি সূত্রে বলছে, এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ নিরীহ পথচারী হকার।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

নিউ ইয়র্কে ক্ষমতা দেখাল আওয়ামী লীগ ডিম বৃষ্টিতে হোটেলবন্দি ইউনূস বড়ো বার্তা দিলেন হাসিনা

Next Post

নিউ ইয়র্ক থেকে হাসিনা আতঙ্ক শুরু। পিকচার আভি বাকি হ্যায়। ইউনূস স্বপ্নেও হাসিনাকে দেখছেন

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
নিউ ইয়র্ক থেকে হাসিনা আতঙ্ক শুরু। পিকচার আভি বাকি হ্যায়। ইউনূস স্বপ্নেও হাসিনাকে দেখছেন

নিউ ইয়র্ক থেকে হাসিনা আতঙ্ক শুরু। পিকচার আভি বাকি হ্যায়। ইউনূস স্বপ্নেও হাসিনাকে দেখছেন

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি