• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গোপনে বন্দর চুক্তি অদৃশ্য ধ্বংসলীলায় ইউনূস চরম বিপদের মুখে বাংলাদেশ

গোপনে বন্দর চুক্তি অদৃশ্য ধ্বংসলীলায় ইউনূস চরম বিপদের মুখে বাংলাদেশ

Rupendu Das by Rupendu Das
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

নানা আলোচনা-সমালোচনার মধ্যেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীন দুটি কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে দুটি বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে সরকার। এর মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে চট্টগ্রামের লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য চুক্তি হয়েছে ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসের সঙ্গে। আর ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য চুক্তি হয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের সঙ্গে। এর মধ্যে বন্দরের পিপিপি মডেলের প্রকল্পের সরকারি শর্তগুলোই পূরণ হয়নি বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে নানা মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। মন্ত্রিপরিষদ বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় ও পিপিপি কর্তৃপক্ষের ভেতরেও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কেন এবং কীসের ভিত্তিতে চুক্তি করা হল?
বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে চুক্তির বৈধতা আদালতে প্রশ্নবিদ্ধ হতে পারে। সরকার পরিবর্তন বা নীতিগত পরিবর্তনে প্রকল্প নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে। এ ছাড়া অন্য পিপিপি প্রকল্পেও অনিয়মের নজির তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে পিপিপি কাঠামোর প্রতি আস্থা নষ্ট করবে। এ ছাড়া বন্দরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলছেন সংগঠনগুলোর নেতারা। দীর্ঘমেয়াদে লিজ দেওয়ার চুক্তির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
গত ১২ নভেম্বর অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৭তম সভায় লালদিয়া টার্মিনাল প্রকল্পকে পিপিপি আইন, ২০১৫-এর ধারা ১৪ এবং পিপিপি ক্রয় বিধিমালা, ২০১৮-এর ধারা ৫৬ অনুযায়ী ‘নীতিগতভাবে অনুমোদনযোগ্য’ বলা হয়। তবে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং পাওয়া সাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয়। অর্থাৎ প্রকল্পটি এখনো চূড়ান্তভাবে অনুমোদন পায়নি, বরং শর্তাধীন পর্যায়ে রয়েছে। এদিকে ১৬ নভেম্বর স্বাক্ষরিত ভেটিং রিপোর্টে ছয় দফায় আইনি ও কারিগরি অসংগতি চিহ্নিত হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল পিপিপি প্রকল্পের বিডার এপিএম টার্মিনালসের দাখিল করা কারিগরি ও আর্থিক প্রস্তাব মূল্যায়ন শেষে কনসেশন এগ্রিমেন্টটি ভেটিংয়ের জন্য লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে পাঠানো হয়। পরে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ সুনির্দিষ্টভাবে যেসব মতামত ও পরামর্শ তুলে ধরে সেসব বাস্তবায়নের পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এপিএম টার্মিনালসের মধ্যে চুক্তি চূড়ান্ত করার অনুরোধ জানায়।
বন্দর চুক্তি নিয়ে প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। প্রতিবাদে সরব জামাত। তারা সরকারের এই চুক্তির প্রতিবাদে রাস্তায় নেমেছে। এদিকে বসে নেই সরকারও। তারা তাদের সমাজমাধ্যমে এই নিয়ে নানা যুক্তি তুলে ধরতে শুরু করেছে। লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সরকারের নির্দেশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অস্বাভাবিক দ্রুতগতিতে বিদেশি অপারেটরের কাছে এ দুটি টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি করায় স্কপ নেতারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন। স্কপ নেতারা জানান, স্টেকহোল্ডারদের মতামত উপেক্ষা করে পর্যাপ্ত সময় না দিয়েই এ দীর্ঘমেয়াদি ইজারা চুক্তি করা হয়েছে। এ ‘গণবিরোধী’ সিদ্ধান্ত থেকে সরকার অবিলম্বে সরে না এলে আগামী ২২ নভেম্বর কনভেনশন করবেন তারা। সেখান থেকে হরতাল ও ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোড অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

মৃ*ত্যুদণ্ড ও ২১ বছরের কারাবাস! হাসিনাকে সাজা দিতে পারবে ইউনূস সরকার?

Next Post

টিউলিপ-এ বিপদ ইউনূসের যমুনা ঘিরেছে অজানা আতঙ্ক

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
43
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
43
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
40
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
56
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
29
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
19
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
24
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
35
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
59
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
22
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
টিউলিপ-এ বিপদ ইউনূসের যমুনা ঘিরেছে অজানা আতঙ্ক

টিউলিপ-এ বিপদ ইউনূসের যমুনা ঘিরেছে অজানা আতঙ্ক

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি