• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চিন-ভারতকে দূরে ঠেলে ইউরোপ-আমেরিকার দিকে ঝুঁকছেন ইউনূস!

চিন-ভারতকে দূরে ঠেলে ইউরোপ-আমেরিকার দিকে ঝুঁকছেন ইউনূস!

Raja Majumder by Raja Majumder
10 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
34
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ক্রমশ পশ্চিমমুখী হতে শুরু করেছে মুহাম্মদ ইউনূসের বাংলাদেশ। পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ বিগত সরকারগুলির আমলে বাংলাদেশের কূটনীতি, বাণিজ্যনীতি এবং সামরিক সহায়তা সবকিছুই ঘোরাফেরা করতো প্রতিবেশী ভারত ও চিনের মধ্যে। বহির্বিশ্বের সঙ্গে মূলত পশ্চিমা দেশগুলির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বলতে রেডিমেড পোশাক রফতানি। কিন্তু সেটাও এখন তলানিতে। এখন বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তাঁরাই এখন বাংলাদেশের কূটনীতি প্রণোয়ন করছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে দূরত্ব বৃদ্ধি করতে শুরু করেছিল বাংলাদেশ। ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য, ভারত বিরোধী কাজকর্মের মাধ্যমে পরিবেশ ও পরিস্থিতি বদলে দেয় ইউনূসের উপদেষ্টামণ্ডলীর কয়েকজন সদস্য। পরবর্তী সময় স্বয়ং মুহাম্মম ইউনূসও সেভেন সিস্টার্স নিয়ে অযাচিত মন্তব্য করে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন করতে চেয়েছিলেন বলে মনে করা হচ্ছে। কিন্তু কেন নতুন বাংলাদেশের এই পদক্ষেপ?

 

রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন, মুহাম্মদ ইউনূস মার্কিন ডিপ স্টেটের সদস্য হিসেবে তাঁদেরই হয়ে কাজ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনের ডিপ স্টেট বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি নির্মানের উদ্দেশ্যে বৃহত্তর ষড়যন্ত্র রচনা করেছিলেন। তারই অঙ্গ হিসেবে বাংলাদেশে অশান্তির জন্ম, কোটা বিরোধী আন্দোলন থেকে হাসিনাকে উৎখাতের ডাক। জুলাই বিপ্লবের থেকে আগস্টের গণ অভ্যুত্থান। হাসিনার উৎখাত এবং ইউনূসের আগমন। নোবেলজয়ী ইউনূসও পশ্চিমা দেশেরই লোক, বিগত দশকে তিনি বাংলাদেশেও পা রাখেননি। আর শেখ হাসিনার পতনের পর আচমকা উড়ে এসে বাংলাদেশের সর্বেসর্বা হয়ে উঠলেন, এটা পশ্চিমি ডিপ স্টেটেরই ইচ্ছায়। তাই তিনি চিন বা ভারতের থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলির স্বার্থ রক্ষা করবে এটাই স্বাভাবিক।

এই মুহূর্তে বেশ খানিকটা চাপে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাঁর গুরুত্ব কমিয়ে দিয়ে সব ব্যাপারে খলিলুর রহমানকেই কাজে লাগাচ্ছেন প্রধান উপদেষ্টা। এবার তিনি বোমা ফাটালেন। আচমকা সাংবাদিক সম্মেলন করে তৌহিদ হোসেন দাবি করলেন, ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করছে বাংলাদেশের এই অস্থায়ী অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে তিনি আরও বলেন, চিন ও পাকিস্তানকে নিয়ে ভারত-বিরোধী কোনও জোট বাংলাদেশ করছে না। তবে ভারতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের সঙ্গে তখনই বাণিজ্য ও অন্যান্য সম্পর্ক তৈরি করা হবে, যখন অনুকূল পরিবেশ সৃষ্টি করবে ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সয়াল বলেছেন, অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে আগ্রহী নয়া দিল্লি।

সাম্প্রতিক দুটি খবর, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি নাড়িয়ে দিতে পারে। একটি হল, চিনের বদলে বাংলাদেশ এখন ব্রিটেন থেকে এয়ার ডিফেন্স কেনার তোড়জোড় করছে। আর দ্বিতীয়টা ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য ইউনূসের বাংলাদেশ এবার অনেক বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম ও বিমান কেনার চিন্তাভাবনা করছে। পাশাপাশি তুরস্কের মতো দেশের সঙ্গে গাঁটছড়া বেঁধে বাংলাদেশে অস্ত্র কারখানাও খুলতে উদ্যোগী ইউনূসের বাংলাদেশ। সূত্রের খবর, ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বাংলাদেশ নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য লন্ডনে একটি সিনিয়র সামরিক প্রতিনিধিদল পাঠিয়েছে ঢাকা। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধিদল ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত ১৯তম পূর্ণাঙ্গ বিমান প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে যোগ দিতে লন্ডনে রয়েছেন। যার নেতৃত্বে রয়েছেন ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মহম্মদ কামরুল হাসান। যিনি আবার বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের বিরুদ্ধ গোষ্ঠীর হিসেবে পরিচিত। জানা যাচ্ছে, ব্রিটিশ চলমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্কাই সাবেরের ওপর বিশেষ আগ্রহ রয়েছে বাংলাদেশের। ২০২১ সালে কমিশন হওয়া স্কাই সাবেরের মূল্য প্রায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় প্রায় ৭ হাজার ৭০০ কোটি টাকা। প্রসঙ্গত. চলতি মাসের শেষের দিকে বাংলাদেশের সেনাপ্রধানের চিন সফরে যাওয়ার কথা ছিল সামরিক সাজ-সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র কেনার জন্য। কিন্তু সেই সফর বাতিল হয়েছে। এরমধ্যেই খবর এল ব্রিটেন থেকে আকাশ প্রতিরক্ষা কিনতে চায় বাংলাদেশ। যা চিনের প্রতি একটা বড় ধাক্কা হিসেবেই মনে করছেন প্রতিরক্ষা ও কূটনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে নতুন কৌশল অবলম্বন করছে মুহাম্মদ ইউনূসের বাংলাদেশ। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্তত দু’টি পণ্য বেশি দামে কেনার পরিকল্পনা করেছে ঢাকা। বৃহস্পতিবার ঢাকার সচিবালয়ে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের খাদ্যসচিব মাসুদুল হাসানের নেতৃত্বে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। জানা যাচ্ছে, শুল্ক কমানোর আশায় গম এবং বিমান স্বাভাবিকের থেকে অনেক বেশি দামে ট্রাম্পের দেশ থেকে কিনতে পারে বাংলাদেশ। আমেরিকার সঙ্গে সরকার থেকে সরকার পর্যায়ে তিন লক্ষ টন গম আমদানি করা হবে। সাধারণত যে দামে অন্য জায়গা থেকে গম কেনা হয়, তার চেয়ে বেশি দাম দেওয়া হবে আমেরিকাকে। এর জন্য বাংলাদেশকে প্রতি টনে ২০ থেকে ২৫ ডলার বেশি খরচ করতে হবে। এতদিন রাশিয়া ও ইউক্রেন থেকে গম কিনতো ঢাকা। এবার সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে গম আসবে বাংলাদেশে। ফলে পরিবহন খরচও অনেকটা বাড়বে। একই সঙ্গে মার্কিন বোয়িং সংস্থার কাছ থেকে বিমান কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেগুলির জন্যও কিছুটা বেশি দাম দিতে রাজি মুহাম্মদ ইউনূসের সরকার। পাশাপাশি আমেরিকা থেকে তুলো আমদানির প্রক্রিয়া সহজ করতে পারে ঢাকা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ছাব্বিশের ভোটের আগে অভিষেকের ‘নিঃশব্দ বিপ্লব’! তৃণমূলের অন্তরেই কী এবার পালাবদলের ইঙ্গিত?

Next Post

অভিষেকের ‘নিঃশব্দ বিপ্লব’! তৃণমূলের অন্তরেই কী এবার পালাবদলের ইঙ্গিত?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
অভিষেকের ‘নিঃশব্দ বিপ্লব’! তৃণমূলের অন্তরেই কী এবার পালাবদলের ইঙ্গিত?

অভিষেকের 'নিঃশব্দ বিপ্লব'! তৃণমূলের অন্তরেই কী এবার পালাবদলের ইঙ্গিত?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি