• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অভিষেকের ‘নিঃশব্দ বিপ্লব’! তৃণমূলের অন্তরেই কী এবার পালাবদলের ইঙ্গিত?

অভিষেকের ‘নিঃশব্দ বিপ্লব’! তৃণমূলের অন্তরেই কী এবার পালাবদলের ইঙ্গিত?

Raja Majumder by Raja Majumder
10 months ago
in bangladesh, কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের  সাতগাছিয়ায় দলীয় সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে তাঁর কাজ নিয়ে একটি রিপোর্ট কার্ড পেশ করেছেন তিনি। সাংসদ হিসেবে ডায়মন্ড হারবারে কত কাজ করেছেন, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব দেওয়া রয়েছে এই রিপোর্ট কার্ডে। এই রিপোর্ট কার্ডের নাম দেওয়া হয়েছে ‘নিঃশব্দ বিপ্লব’। ২০১৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদে পা রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর টানা তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন ডায়মন্ড হারবারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রেকর্ড ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে নজর কেড়েছেন অভিষেক। এবার সামনে বিধানসভা নির্বাচন। আপাতদৃষ্টিতে এই রিপোর্ট কার্ড বিধানসভা নির্বাচনী প্রচার বলে মনে হলেও নামটি কিন্তু সুদূরপ্রসারী। এমনটাই মনে করছেন বঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা।

‘নিঃশব্দ বিপ্লব’ কেন?  বঙ্গ রাজনীতির সঙ্গে যারা পরিচিত, তাঁরা অন্তত একটি শব্দবন্ধের সঙ্গে পরিচিত। সেটা হল ডায়মন্ড হারবার মডেল। বলা হয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর লোকসভা কেন্দ্রে যে ধরণের উন্নয়নমূলক কাজকর্ম করছেন, সেটা একেবারেই আলাদা। তাঁকেই ডায়মন্ড হারবার মডেল বলে আখ্যা দিয়েছেন অভিষেকের অনুগামীরা। তৃণমূলের অন্দরেই কানাঘুঁষো চলে, অভিষেক এই ডায়মন্ড হারবার মডেলকে গোটা রাজ্যে ছড়িয়ে দিতে চান। কিন্তু মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন স্বয়ং তাঁর পিসি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ডায়মন্ড হারবার মডেল শুধুমাত্র ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি, একটা সময় অভিষেক নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন। বিশেষ করে সেই আবহ প্রকাশ্যেই বোঝা যাচ্ছিল আর জি কাণ্ডের পর। আর জি কর কাণ্ডের সময় অভিষেককে খুব বেশি মুখ খুলতে শোনা যায়নি। বরং আর জি করে হামলার সময় তিনি প্রকাশ্যেই কলকাতা পুলিশকে সমালোচনা করেছিলেন। যা নিয়ে বিতর্কও কম হয়নি। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর ডায়মন্ড হারবার মডেলকে একটি পুস্তিকায় লিপিবদ্ধ করা হয়েছে, যার নাম ‘নিঃশব্দ বিপ্লব’।

তাহলে কি নিঃশব্দেই বঙ্গ রাজনীতিতে কোনও বড় পরিবর্তন আসতে চলেছে? তৃণমূলের অন্দরে নব্য ও প্রবীনের যে অদৃশ্য লড়াই শুরু হয়েছে, তাতে অচিরেই বড় কোনও পরিবর্তন আসলে অবাক হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই তৃণমূলের অন্তত দুটি গোষ্ঠী সক্রিয়। একদিকে বয়স্ক ও প্রায় অথর্ব নেতারা এবং অন্যদিকে নবীন প্রজন্মের নেতৃত্ব। কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ। উদাহরণ হিসেবে বীরভূমের অনুব্রত ও কাজল শেখের কথা বলা যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ২০২৪-এর লোকসভা নির্বাচনেই প্রবীনদের জায়গায় নবীন ও যুব নেতাদের টিকিট দেওয়ার পক্ষে সাওয়াল করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নাকচ করে দিয়েছিলেন। সেটা নিয়ে অভিষেক ক্ষুন্ন হয়েছিলেন।

এবার সাতগাছিয়ায় তিনি যে পুস্তিকা প্রকাশ করেছেন, সেখানে শুধুই তাঁর কাজের খতিয়ান দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘নিঃশব্দ বিপ্লব’ পুস্তিকায় তিনি দাবি করেছেন, ১৪০০ কোটি টাকা ব্যয়ে ফলতা-মথুরাপুরে একটি জলপ্রকল্প তৈরি হবে। যা দেশের বৃহত্তম জল সরবরাহ প্রকল্পগুলির মধ্যে অন্যতম। উপকৃত হবেন প্রায় ৮ লক্ষ মানুষ। পাশাপাশি বজবজে অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হচ্ছে। যার সুবিধা পাবেন ডায়মন্ড হারবার লোকসভার অন্তত ৫ লক্ষ মানুষ। অভিষেকের আরও দাবি, ১১৩.৫ লক্ষ টাকা খরচে এলাকার প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। ভোকেশনাল শিক্ষার উন্নয়নের জন্য বানানো হয়েছে পলিটেকনিক কলেজ এবং আইটিআই প্রতিষ্ঠান। পাশাপাশি খেলাধুলার মান উন্নয়নে তাঁর সংসদীয় এলাকায় তৈরি হয়েছে ৩৮টি মাল্টিজিম, ৩ মিনি ইন্ডোর স্টেডিয়াম, ২ খেলার মাঠ তৈরি হয়েছে। ২০২২ সালে যাত্রা শুরু করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, যা আই লীগ খেলার ছাড়পত্র পেয়েছে।

অর্থাৎ, সাংসদ হিসেবে বিগত ৮ বছরে ‘নিঃশব্দ বিপ্লব’ ঘটিয়েছেন অভিষেক বন্দ্যোপাঝ্যায়। সেখানে গোটা রাজ্যে তৃণমূলের উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলে বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে প্রতিটি ক্ষেত্রেই ওঠে দুর্নীতির অভিযোগ, কিন্তু ডায়মন্ড হারবারের কর্মযজ্ঞ নিয়ে নেই কোনও অভাব-অভিযোগ। এটাই বোঝানোর চেষ্টা করলেন কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? দলের মধ্যে ফাঁটল ক্রমশ স্পষ্ট হচ্ছে ছাব্বিশের নির্বাচনের আগে। দেওয়াল লিখন কি পড়তে পারছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী?

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

চিন-ভারতকে দূরে ঠেলে ইউরোপ-আমেরিকার দিকে ঝুঁকছেন ইউনূস!

Next Post

ভয়ংকর কি ঘটতে চলেছে ৮ আগস্ট? অত্যাচার-শাসন-মব দেশটার দ্বিতীয় ইনিংস!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ভয়ংকর কি ঘটতে চলেছে ৮ আগস্ট? অত্যাচার-শাসন-মব দেশটার দ্বিতীয় ইনিংস!

ভয়ংকর কি ঘটতে চলেছে ৮ আগস্ট? অত্যাচার-শাসন-মব দেশটার দ্বিতীয় ইনিংস!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি