• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ নিয়ে ভয়ানক গোয়েন্দা রিপোর্ট দিল্লিতে! ওপার বাংলায় গণহত্যার ছক জঙ্গিদের?

বাংলাদেশ নিয়ে ভয়ানক গোয়েন্দা রিপোর্ট দিল্লিতে! ওপার বাংলায় গণহত্যার ছক জঙ্গিদের?

Raja Majumder by Raja Majumder
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে রাজনৈতিক দলগুলির একাংশ যখন নির্বাচনে অংশ নেওয়ার জন্য তোড়জোড় করছে, তখনই একদল সেই নির্বাচন ভেস্তে দেওয়ার কাজে মগ্ন। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নির্বাচন, গণভোট, জুলাই সনদের মতো বিষয় নিয়ে সরগরম। তখন বাংলাদেশের কট্টরপন্থী ও মৌলবাদী শক্তিগুলি একজোট হয়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলির উপরে ভয়ঙ্কর আক্রমণের পরিকল্পনা তৈরি করছে। এমনটাই জানতে পেরেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। আর তা জানার পর নয়া দিল্লিতে শুরু হয়েছে তৎপরতা। সূত্রের দাবি, বিভিন্ন তথ্য ও খবর বিশ্লেষণ করে ভারতের গোয়েন্দা এজেন্সিগুলি প্রাথমিক ভাবে নিশ্চিত, বাংলাদেশে ইসকনের মতো হিন্দু সংগঠনকে নিশানা করে একটা ধর্মীয় জিগির তোলার চেষ্টা চলছে। আর এতে মদত দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটা প্রভাবশালী অংশ। কট্টরপন্থীদের আসল লক্ষ্য, ১৯৪৬ সালের নোয়াখালি দাঙ্গার ধাঁচে বাংলাদেশ জুড়ে হিন্দু ও বৌদ্ধদের উপর সংঘবদ্ধ হামলা চালানো। এতে বাংলাদেশ জুড়ে তৈরি হবে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, আর তাতেই ভেস্তে যাবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। এর প্রভাব যাতে পড়শি দেশ ভারতেও পড়ে সেই পরিকল্পনাও রয়েছে বাংলাদেশের কট্টরপন্থী সংগঠনগুলির। ইতিমধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই মর্মে একটি রিপোর্টও পাঠিয়েছেন গোয়েন্দা এজেন্সিগুলি।
প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস নিজেই সে দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে উগ্র ইসলামিক জিহাদি সংগঠন গুলিকে মদদ দিচ্ছেন বলে অভিযোগ করছেন বাংলাদেশের কয়েকটি হিন্দু সংগঠন। একই অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপ বা আরআরএজি। এ বিষয়ে মুহাম্মদ ইউনুসের কঠোর নিন্দা করে আরআরএজি’র পরিচালক সুহাস চাকমা দাবি করেছেন, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আনসারুল্লাহ বাংলা টিম, বাংলাদেশ সেনাবাহিনী ও বিচার বিভাগকে লাগামহীনভাবে ব্যবহার করার সুযোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর, মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনে কয়েকটি ইসলামপন্থী সংগঠন যৌথভাবে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে। বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্র-জনতা নানান উসকানিমূলক স্লোগানের পাশাপাশি নিষিদ্ধ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএসের পতাকাও উড়িয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। তবুও ইউনূস সরকার কাউকে গ্রেফতার করা তো দূর, কোনও ব্যবস্থাও গ্রহণ করেনি। এটাই প্রমান, এই সরকার উগ্রবাদকে মদত দিচ্ছে।
অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি যে তথ্য হাতে পেয়েছে, সেটাও মারাত্মক। জানা গিয়েছে, টঙ্গীর একটি মসজিদের খতিব মোহম্মদ মুহিবুল্লার ছেলে সম্প্রতি গাজীপুর থানায় একটি লিখিত অভিযোগে দাবি করেন। তাতে তিনি দাবি করেন, তাঁর বাবাকে ইসকনের সদস্যরা অপহরণ করে নিয়ে গিয়েছে। এমনকী পোশাক খুলে যৌন নির্যাতনও করা হয়েছে। এরপর পায়ে শিকল বেঁধে ফেলে দিয়ে যায়। ঘটনার তদন্তে নেমে গাজীপুর থানা বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে, এটা মিথ্যা দাবি। নিজেই বাসে করে ঠাকুরগাঁও গিয়েছিলেন মুহিবুল্লা। গোয়েন্দারা জানতে পেরেছেন, ওই ব্যক্তির ছেলে বিভিন্ন সভা মজলিসে এবং ফেসবুকে ‘একশো ইসকন হত্যা’র অঙ্গীকারের কথা বলে বিস্তর সাম্প্রদায়িক প্রচার করছেন। অর্থাৎ, মিথ্যা অভিযোগ দায়ের করে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রতিপন্ন করার একটা প্রয়াস গোটা বাংলাদেশেই চলছে। বিশ্লেষকরা বলছেন, আসলেই একটা হিন্দু মুক্ত বাংলাদেশ তৈরির চেষ্টা চালাচ্ছে ইসলামিক কট্টরপন্থী সংগঠনগুলি। আর মুহাম্মদ ইউনূসের সরকার প্রত্যক্ষভাবেই তাতে মদত দিচ্ছেন। সব চেয়ে বড় কথা, ফেসবুকে #tmd ট্যাগলাইনে গত এক সপ্তাহ ধরে সংখ্যালঘুদের গণহত্যার পক্ষে আগ্রাসী প্রচার চলেছে কয়েকটি সংগঠন। বিশেষজ্ঞরা বলছেন, এই হ্যাসট্যাগের অর্থ হল বিধর্মীদের নিধন করো। এই হ্যাশট্যাগে সার্চ করলে প্রায় তিন লক্ষ এমন ভয়ানক পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে, ভারতীয় গোয়েন্দারা যাকে সুপরিকল্পিত প্রোপাগান্ডা বলেই মনে করছেন। মূলত সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন লাগানো, তাঁদের হত্যা করার ছবিও প্রচার করা হচ্ছে ওই সমস্ত পোস্টে। গোয়েন্দা এজেন্সিগুলির মতে, যে কট্টরপন্থী শক্তি এই কাজে নেমেছে, তাদের লক্ষ্য গণতন্ত্রকে উচ্ছেদ করে বাংলাদেশে খিলাফত কায়েম করা। আর এটা করা হচ্ছে সুপরিকল্পিতভাবেই। তাতে সায় রয়েছে অন্তর্বর্তী প্রশাসনের। এমনকি এই পরিকল্পনায় মদত রয়েছে পাকিস্তানেরও। তাহলে কী বাংলাদেশ পুরোপুরি ইসলামিক দেশে পরিণত হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকরা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

চীন থেকে আসছে অস্ত্র লালমনিরহাটে বিমান ঘাঁটির নামে চলছে গোপন অস্ত্রাগার

Next Post

ভারতবিরোধী শক্তির ‘আঁতুড়ঘর’ বাংলাদেশ ভারতের জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছেন ইউনূস!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
28
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
25
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
31
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
39
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
22
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
11
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
22
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
45
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
13
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post

ভারতবিরোধী শক্তির 'আঁতুড়ঘর' বাংলাদেশ ভারতের জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছেন ইউনূস!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি