• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ

ভারতবিরোধী শক্তির ‘আঁতুড়ঘর’ বাংলাদেশ ভারতের জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছেন ইউনূস!

Raja Majumder by Raja Majumder
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ক্রমশ ভারতবিরোধী শক্তির আঁতুড়ঘরে পরিণত হচ্ছে মুহাম্মদ ইউনূসের বাংলাদেশ। যা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপজ্জনক বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এমনকি এটা এপার বাংলার জন্যও অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে। বিগত কয়েকমাসে বাংলাদেশে একের পর এক ভারতবিরোধী শক্তির আনাগোনা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান, তুর্কির মতো ভারতের শত্রু রাষ্ট্রের আনাগোনা যেমন বেড়েছে, তেমনই শীর্ষ জঙ্গিনেতা এবং কট্টরপন্থী ইসলামিক ধর্মপ্রচারকদের বাংলাদেশে দেখা যাচ্ছে ঘন ঘন। যা অবশ্যই ভারতীয় গোয়েন্দাদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেই সঙ্গে নয়া দিল্লির কপালেও চিন্তার ভাঁজ বাড়চ্ছে।
প্রতিরক্ষা এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বাংলাদেশ। চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন এবং আগামী বছরের শুরুর দিকে পশ্চিমবঙ্গ ও অসমেও বিধানসভা নির্বাচন হবে। বাংলাদেশ লাগোয়া এই রাজ্যগুলির বেশ কয়েকটি জেলায় জনবিন্যাস পরিবর্তন হয়ে গিয়েছে। আর সেটা করা হয়েছে অত্যন্ত ধীরে এবং সুপরিকল্পিতভাবে। ঠিক এই আবহেই এবার বাংলাদেশে একের পর এক শীর্ষ জঙ্গি তথা কট্টরপন্থী ধর্মীয় প্রচারকদের আনাগোনা বাড়ছে। যেমন এই মুহূর্তে বাংলাদেশে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সৈয়দ ঘনিষ্ঠ ধর্মপ্রচারক ইবতিসাম ইলাহি জহির। বাংলাদেশের ভারত সীমান্তবর্তী এলাকাগুলিতে ওই জঙ্গিনেতা একের পর এক সভা করছেন, ভারতবিরোধী ভাষণ দিচ্ছেন। কিন্তু মুহাম্মদ ইউনূসের সরকার কোনও পদক্ষেপ তো নিচ্ছেই না, উল্টে তাঁকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। অন্যদিকে মঙ্গলবারই বাংলাদেশে পৌঁছলেন কট্টর ধর্মীয় নেতা জাকির নায়েক। মনে করা হচ্ছে, বাংলাদেশে ক্রমশ বাড়তে থাকা মৌলবাদের আগুনে পাখার বাতাস দিতেই জাকির নায়েক পৌঁছলেন সে দেশে। বিমানবন্দরেই তাঁকে রেড কার্পেটে অভ্যর্থনা জানানো হল। জানা যাচ্ছে, প্রায় একমাস তিনি বাংলাদেশে থাকবেন জাকির, ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। গতবছর পাকিস্তান সফরে গিয়েছিল জাকির নায়েক। সেবার লস্কর জঙ্গি মুজাম্মেল ইকবাল হাশমি-সহ একাধিক আন্তর্জাতিক জঙ্গির সঙ্গে আলাদা করে বৈঠক করেছিলেন ভারত থেকে পালানো এই ধর্মগুরু। এবার জাকিরের বাংলাদেশ সফর নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। তাই তাঁর সফরের উপর কড়া নজর রাখছে ভারতীয় গোয়েন্দা এবং গুপ্তচররা।
শেখ হাসিনার বিদায়ের পর জামায়তে ইসলামীর কোলে বসে ‘চিরশত্রু’ পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে মহম্মদ ইউনুস সরকার। তারপর থেকেই ঘন ঘন পাকিস্তানের শীর্ষ সেনাকর্তারা বাংলাদেশ সফর করেছেন। সেই সঙ্গেই জঙ্গি, জিহাদি এবং ইসলামিক ধর্মগুরুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। বিশ্লেষকদের একাংশের দাবি, ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর লাগোয়া পশ্চিমবঙ্গ ও বিহারের কয়েকটি জেলায় জনবিন্যাস বদলে গিয়েছে। এই জেলাগুলিতে বিগত কয়েক বছরে বিপুল হারে বৃদ্ধি হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের। মনে করা হচ্ছে, তাঁরা মূলত অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে এসে এই সমস্ত এলাকায় বসবাস করছেন। সম্প্রতি ভারত সরকার অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে বাংলাদেশে পুশব্যাক করার কাজ শুরু করেছে। কিন্তু তাতেও আপত্তি জানাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। সমস্যায় পড়ছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে বেছে বেছে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বাংলাদেশের রাজশাহী ও চাপাইনগঞ্জ জেলায় একাধিক সভা করছেন লস্কর প্রধান হাফিজ সৈয়দ ঘনিষ্ঠ ইবতিসাম ইলাহি জহির। এই সপ্তাহেই তাঁর রংপুরে যাওয়ার কথা। তাঁর জন্য আয়োজন করা হচ্ছে একাধিক ধর্মীয় সভার। ইবতিসাম ইলাহি জহির পাকিস্তানের মার্কাজি জামায়ত আহলে হাদিস নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক। এটি পাকিস্তানের ইসলামপন্থী একটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার সে দেশে পা রাখলেন জহির। একইভাবে জাকির নায়েক যাকে ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসী হামলার এক অভিযুক্ত বলেই দাবি করা হয়। জাকির নায়েকের পিস টিভি নিষিদ্ধ করেছিল হাসিনা সরকার। এবার তাঁকেই লাল গালিচায় অভ্যর্থনা জানাল ইউনূসের বাংলাদেশ। তিনি একমাস ধরে বাংলাদেশে যে চুপ করে বসে থাকবেন না, সেটা বলাই বাহুল্য। ফলে আগামী কয়েকমাসের মধ্যে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হলে অবাক হওয়ার কোনও কারণ থাকবে না। যদিও সতর্ক ভারতের নিরাপত্তা এজেন্সিগুলি। প্রয়োজনে কড়া ব্যবস্থা নিতেও পিছপা হবে না ভারত, সেটা অপারেশন সিঁদূরের সময়ই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাংলাদেশ নিয়ে ভয়ানক গোয়েন্দা রিপোর্ট দিল্লিতে! ওপার বাংলায় গণহত্যার ছক জঙ্গিদের?

Next Post

একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ ভয়ঙ্কর বদলা নিতে প্রস্তুত দিল্লি! মানচিত্র কী এবার বদল হবে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
29
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
25
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
31
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
41
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
22
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
11
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
26
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
45
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
14
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ ভয়ঙ্কর বদলা নিতে প্রস্তুত দিল্লি! মানচিত্র কী এবার বদল হবে?

একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ ভয়ঙ্কর বদলা নিতে প্রস্তুত দিল্লি! মানচিত্র কী এবার বদল হবে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি