মহম্মদ ইউনূসকে নিজের ওকাত বোঝাল পাকিস্তান। ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপর যে অত্যাচার করেছিল, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন দাবি করেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ক্ষমা চাওয়ার বিষয় নেয়। যা হয়ে গিয়েছে, সেটা ভুলিয়ে দিতে চাইছে পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশাকদার বাংলাদেশ সফরে গিয়েছেন। আর সেখানেই চরম দ্বন্দ্বে পাকিস্তান বাংলাদেশ। ৭১ এর ক্ষমা চাইবে না পাকিস্তান। অনেকে বলছেন, তবে কি
ভারতের ফাঁদে ইউনূস?
জানা গিয়েছে, পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশাকদারের বাংলাদেশ সফরে একটি চুক্তি, পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জানা যায়, রবিবার সকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে তারপরই রবিবার ঢাকাতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঈশাকদারের সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের জন্য ক্ষমা চাওয়া, সম্পত্তির ভাগ, আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের পুনর্বাসনের মত অমীমাংসিত বিষয়গুলি আলোচনা হয়েছে। তৌহিদ হোসেন বলেন, আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। এবং পাকিস্তান নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তিনি বলেন, ৫৪ বছরের পুরোনো সমস্যা একদিনে সমাধান হবে না। তার জন্য দুই দেশকেই নানাভাবে আলোচনা করতে হবে। তৌহিদ উল্লেখ করেছেন, ইশকদারের সঙ্গে বেশ কিছু বিষয়ে মত পার্থক্য তৈরি হয়েছে। যদি এগুলি দুই পক্ষই একমত হতেন তবে সব সমস্যায় সমাধান হয়ে যেত। তারপরও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐতিহাসিক সমস্যা গুলি সমাধানের কারণে আলোচনার মাধ্যমে নিচে নেওয়ার কথা বলা হয়েছে।
তবে ১৯৭১ নিয়ে কেন ক্ষমা চাইবে না পাকিস্তান? এর পিছনে রয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনীর দ্বিজাতি তত্ত্ব প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। আর সেটা কাশ্মীরের পহেলগাঁওযের ঘটনার আগে। তিনি ওই তত্ত্বটা পাকিস্তানে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তিনি মনে করেন, হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র, আর মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র। তারই তত্ত্ব খালি হয়ে যাবে যদি ১৯৭১ সালের জন্য ক্ষমা চায় পাকিস্তান। একদিকে পাকিস্তান ক্ষমা চাইছে না, অন্যদিকে ভারত যদি সেদিন সাহায্য না করত, তবে আজ বাংলাদেশ গঠনই হত না। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কি পদক্ষেপ নেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, সেটাই দেখার।












Discussion about this post