• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিরাট ধাক্কা ১৫ সেকর্তার বিচারে রদবদল প্রধান আইনজীবী সরতেই চিন্তায় সেনাপ্রধান

বিরাট ধাক্কা ১৫ সেকর্তার বিচারে রদবদল প্রধান আইনজীবী সরতেই চিন্তায় সেনাপ্রধান

Rupendu Das by Rupendu Das
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ধাক্কা বললে কম বলা হবে। ভূমিকম্প শব্দ এই ক্ষেত্রে বেশ প্রযোজ্য।
ধাক্কা দিলেন এম সারওয়ার হোসেন। সারওয়ার হোসেনের পরিচয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ১৫ জন সেনাকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেই মামলা থেকে তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। সরে দাঁড়িয়েছেন গত বৃহস্পতিবার। সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘যে ১৫ জন সেনাকর্তার বিরুদ্ধে গুম, গুমখুন সহ একাধিক মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে, তাদের মধ্যে একজনের হয়ে আমি আদালতে সওয়াল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমি এই মামলা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, বার কাউন্সিলের নিয়ম হল কোনও আইনজীবী যদি কারও বিরুদ্ধে মামলা দায়ের করেন, তাহলে তিনি আদালতে সওয়াল করতে পারেন না। ’
যদিও এই সিদ্ধান্তের পিছনে রয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাঁর প্রবল সমালোচনা। গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনাকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানির সময় তিনি আদালতে সওয়াল করতে উঠলে সামাজিক মাধ্যমে শুরু হয় প্রবল সমালোচনা। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অব) এস এম শফিউদ্দিন আহমেদ সহ প্রাক্তন তিন সেনাকর্মকর্তার বিরুদ্ধে সারওয়ার হোসেন নিজেই অভিযোগ দায়ের করেছিলেন। একসময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তাকে নিয়োগ করা হয়। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, তাদের মধ্যে একজন এই ১৫ জনের মধ্যে রয়েছেন।
বাংলাদেশের একটি সংবাদমাধ্যম তাঁর সঙ্গে এই প্রসঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘পেশাগত নীতি নৈতিকতার কারণে এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ হাসিনা আমলে গুম গুমখুন সহ একাধিক মানবতা-বিরোধী অপরাধে লিপ্ত থাকার অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মরত এবং প্রাক্তন সেনাকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের হয়। তার জন্য গঠিত হয় আইনজীবীদের একটি প্যানেল। সেই প্যানেলের প্রধান মুখ ছিলেন এম সারওয়ার হোসেন।
প্রশ্ন হল, কী এমন হল যার জন্য তিনি এই মামলা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলেন? গত ২৪ অক্টোবর এই মামলার শুনানি শেষে ব্যারিস্টার এম সারওয়ার হোসেন আদালত প্রাঙ্গনে দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগ তোলা হয়েছে, তারা নির্দোষ। তিনি সজ্ঞানে একটি শব্দ বন্ধনীর উল্লেখ করেন। ব্যারিস্টার বলেন, এই মামলায় সওয়াল করতে গিয়ে তিনি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থের সংঘাতের মুখোমুখি হয়েছেন।
ব্যারিস্টার সারওয়ার হোসেন এই আদালতে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁদের মধ্যে রয়েছেন এস এম সফিউদ্দিন। যার অর্থ দাঁড়ায় তিনি এই মামলার বাদি পক্ষ। যে মামলার তিনি বাদি, আবার সেই মামলার তিনি আসামীপক্ষের আইনজীবী। সংঘাত এখানেই। সারওয়ার হোসেন যে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কথা বলছেন, সেটা এটাই। আর সে কারণের আদালতে তিনি যখন সওয়াল করতে ওঠেন, সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ছিঃছিক্কার। ব্যারিস্টার সারওয়ার হোসেনের কান সেটা গিয়েছে। তাছাড়া আইনি প্যাঁচেও তিনি পড়ে গিয়েছেন। তাই, এই মামলা থেকে তঁর সরে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা ছিল না।

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

ঘুরে গেল সব সমীকরণ হাসিনাকে ফেরাতে পাশে আমেরিকা ভোট কারচুপির ছক কষছেন ইউনূস

Next Post

পাক জেনারেলকে গোপন তথ্য দিলেন অপদার্থ ইউনূস বাংলাদেশকে নিয়ে করছে ছেলেখেলা?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পাক জেনারেলকে গোপন তথ্য দিলেন অপদার্থ ইউনূস বাংলাদেশকে নিয়ে করছে ছেলেখেলা?

পাক জেনারেলকে গোপন তথ্য দিলেন অপদার্থ ইউনূস বাংলাদেশকে নিয়ে করছে ছেলেখেলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি