• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চুপ্পুর বিদায়ে বাংলাদেশের রাষ্ট্রপতি ইউনূস? মার্কিন শুল্কচুক্তির পুরস্কার পেতে পারেন নোবেলজয়ী

চুপ্পুর বিদায়ে বাংলাদেশের রাষ্ট্রপতি ইউনূস? মার্কিন শুল্কচুক্তির পুরস্কার পেতে পারেন নোবেলজয়ী

administrator by administrator
5 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
32
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে নতুন সরকার গঠনের পর বর্তমান রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে পারেন। তিনি গত ডিসেম্বর মাসেই বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছিলেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। মঙ্গলবারেই সম্ভবত বাংলাদেশের নব নির্বাচিত সরকার শপথ নিতে চলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফলে তাঁর মন্ত্রিসভায় কে কে স্থান পেতে চলেছেন তার চূরান্ত তালিকা যেমন বিএনপির অন্দরে তৈরির কাজ চলছে, তেমনই রাজনৈতিক মহলেও কাঁটাছেঁড়া চলছে। সেই সঙ্গে একটা প্রশ্নের উত্তরও খোঁজার চেষ্টা চলছে, বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু যদি পদত্যাগ করেন, তাহলে কে হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। সে ক্ষেত্রে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হল মুহাম্মদ ইউনূস। যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তাহলে কি ইউনূস সাহেব বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় পেয়ে যাবেন? বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও ইউনূসের ভবিষ্যত সুরক্ষিত থাকছে? এ সব প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূসের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে তাঁর পরবর্তী পদ কী হবে তা নিয়ে জল্পনা-কল্পনা ক্রমশ বাড়ছে। এমনকি তাঁর ভবিষ্যত নিয়েও অনেকে নানা কল্পনা করছেন। ২০২৪ সালের আগস্ট মাসের ৫ তারিখ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর শান্তির নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। পরবর্তী আঠারো মাস তিনিই বাংলাদেশের সর্বেসর্বা ছিলেন। কিন্তু সদ্য সমাপ্ত নির্বাচনের পর তাঁর সরে যাওয়া কার্যত পাকা। কিন্তু তিনি কোথায় যাবেন, তাঁকে কি আদৌ যেতে দেওয়া হবে, নাকি তাঁকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। এমনই হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হুমায়ুন কবির ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে জানিয়েছেন, মুহাম্মদ ইউনূসের বিষয়েও নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি দেশকে অন্তর্ভুক্তিমূলকভাবে পরিচালনা করতে আগ্রহী এবং সরকারে নির্বাচিত হলে তিনি তাঁর কাছে থাকা সমস্ত প্রতিভা ব্যবহার করতে চান। যদিও বিএনপি সূত্রে খবর, ইউনূসের নাম নিয়ে আলোচনা এখনও হয়নি, তবে মোহম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে যদি পদত্যাগ করেন, তাহলে কয়েকটি নাম নিয়ে আলোচনা হচ্ছে দলের অন্দরে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা এবং বিএনপির হয়ে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল দলের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। এবারের নির্বাচনে তিনিও জিতেছেন। ফলে হয় তিনি রাষ্ট্রপতি না হয় গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রিত্ব পাবেন।
কুমিল্লা–১ আসন থেকে এবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া ৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেনও রাষ্ট্রপতি পদে বিবোচিত হচ্ছেন। বিএনপির একটি সূত্র বলছে, খন্দকার মোশাররফ দলের কার্যক্রমে কিছুটা কম সক্রিয়। নিজেকে কিছুটা আড়ালে রাখেন, তাঁর স্বচ্ছ্ব ভাবমূর্তির জন্য রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফ হোসেনের নামও বিবেচিত। বিএনপির আরেক সিনিয়র নেতা আব্দুল মঈন খান এবার নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটি’র সদস্য হন মঈন খান। তাঁর নামও রয়েছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নামের তালিকায়। আবার কয়েকটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামটি আলোচনায়। এবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিরও আহ্বায়ক ছিলেন তিনি। কিন্তু সবকিছু ছাপিয়ে মুহাম্মদ ইউনূসের নামটাই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে জোরালো রয়েছে। এর পিছনে রয়েছে বিদেশি রাষ্ট্রগুলির প্রভাব। জানা যাচ্ছে, ইউনূসকে যাতে সহজে কাঠগড়ায় তোলা না হয়, সে কারণে তাঁকে রাষ্ট্রপতি পদে বসিয়ে দেওয়ার একটা আয়োজন রয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই ধরণের একটা চাপ থাকতে পারে। ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশের নির্বাচনের মাত্র তিনদিন আগেই ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি স্বাক্ষর করেছিলেন। তারই পুরস্কার হিসেবে তিনি রাষ্ট্রপতি পদে আসীন হতে পারেন।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

দিকে দিকে জ্ব*লছে ইউনূসের কুশপুতুল খেলা শুরু করে দিল বিএনপি

Next Post

তারেকের শপথে নেই মোদি-জয়শঙ্কর! তবুও শপথ নিয়েই দিল্লি আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
তারেকের শপথে নেই মোদি-জয়শঙ্কর! তবুও শপথ নিয়েই দিল্লি আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক

তারেকের শপথে নেই মোদি-জয়শঙ্কর! তবুও শপথ নিয়েই দিল্লি আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি