• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
তড়িঘড়ি পার্থী তালিকা প্রকাশ করল বিএনপি, নেই বহু হেভিওয়েটের নাম! প্রশ্ন, বাংলাদেশে আদৌ ভোট হবে তো?

তড়িঘড়ি পার্থী তালিকা প্রকাশ করল বিএনপি, নেই বহু হেভিওয়েটের নাম! প্রশ্ন, বাংলাদেশে আদৌ ভোট হবে তো?

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চলতি বছরের জুন মাসে লন্ডনে বহু চর্চিত সাক্ষাৎকার হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। তার পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে ভোটের কথা বলেছিলেন। পরবর্তী সময়ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভোটের দিনক্ষণ ঘোষণা না করলেও, ভোট যে ফেব্রুয়ারি মাসেই হবে, সেটা জানিয়ে আসছে। এই আবহেই খালেদা জিয়া, তারেক রহমান-সহ ২৩৭ জন প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করে দিল বিএনপি। উল্লেখ্য, গণভোটের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে ‘ঐক্যবদ্ধ নির্দেশনা’ দেওয়ার জন্য এক সপ্তাহের সময়সীমা বেধে দিয়েছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। কিন্তু সেটা নিয়ে কোনও ঐক্যমত আসার আগেই জাতীয় নির্বাচনের জন্য দলীয় তালিকা প্রকাশ করে দিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। আশ্চর্ষের বিষয়, এই তালিকায় নেই, বেশ কয়েকজন হেবিওয়েট নেতার নাম।
প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের সম্ভাব্য দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। এই তালিকায় দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একা তিনটি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটে অংশ নিতে চলেছেন একটি আসন থেকে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেছে ওই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম। যা নিয়ে সৃষ্টি হয়েছে রাজনৈতিক জল্পনা।
গত ৩ নভেম্বর ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একটি তালিকা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখা যাচ্ছে, ওই ঘোষিত প্রার্থী তালিকায় স্থান হয়নি বিএনপির বেশ কয়েকজন সিনিয়র ও হেভিওয়েট নেতার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরের নাম নেই তালিকায়। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশিদ ইয়াসিন এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও বাদ পড়েছেন তালিকা থেকে। অন্যদিকে, ঢাকা-১০ আসনে এর আগে প্রতিদ্বন্দ্বিতা করা আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও রবিউল ইসলাম রবির নামও এবার বাদ পড়েছে বিএনপির ঘোষিত তালিকা থেকে। আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবার মনোনয়ন পাচ্ছেন না বলেই খবর।
এই তালিকা প্রকাশ হতেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিএনপি কর্মী-সমর্থকদের বিক্ষেভ, প্রতিবাদ। জানা যাচ্ছে, চট্টগ্রামে বিএনপি নেতা আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় তাঁর অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল সোমবার রাতেই। এরকমই আরও ঘটনার খবর সামনে আসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, এবারই শুরু হল আসল খেলা। বিএনপি শীর্ষ নেতৃত্ব চাইছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক। তাহলেই তাঁরা পরবর্তী সরকার গঠন করতে পারবে। এই আশা থেকেই নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে বিএনপি। কিন্তু তাতেও তাঁদের বিতর্ক থামছে না। তবে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ এখনও দাবি করছেন, আগামী ফেব্রুয়ারিতে আদৌ ভোট হবে না বাংলাদেশে। এটা মুহাম্মদ ইউনূসের একটা রাজনৈতিক ভাঁওতা। আর সেই ফাঁদে পা দিয়েই বিএনপি একটা আরও একটা বড় ভুল করে ফেলল।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

একদিকে আহ্বান, অন্যদিকে হুমকি কিন্তু বাস্তবে দেখা গেল এক মাদারির খেলা!

Next Post

৭১-কেও ছাপিয়ে গেল অপারেশন সিঁদুর? ২০২৫ সালে পাকিস্তান আর্মির শহিদের সংখ্যা ভাঙলো সব রেকর্ড!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
৭১-কেও ছাপিয়ে গেল অপারেশন সিঁদুর? ২০২৫ সালে পাকিস্তান আর্মির শহিদের সংখ্যা ভাঙলো সব রেকর্ড!

৭১-কেও ছাপিয়ে গেল অপারেশন সিঁদুর? ২০২৫ সালে পাকিস্তান আর্মির শহিদের সংখ্যা ভাঙলো সব রেকর্ড!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি